বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল লক্ষ্মীপুর জেলা

  • Home
  • United Arab Emirates
  • Sharjah
  • বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল লক্ষ্মীপুর জেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল লক্ষ্মীপুর জেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল লক্ষ্মীপুর জেলা, Political Party, Sharjah.

তথ্যই" শক্তি, প্রযুক্তিই প্রতিরক্ষা"
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল — সত্য, তথ্য ও প্রযুক্তির মিশেলে একটি সাহসী স্বতঃস্ফূর্ত সংগ্রামী প্ল্যাটফর্ম। জাতীয়তাবাদী দলের আইসিটির ক্ষেত্রে একান্তভাবে বিশেষ সহায়ক শক্তি।
যার যাত্রা শুরু ২রা আগষ্ট ২০১২ইং।

দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে দুই কার্গ...
18/08/2026

দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অগ্রিম আয়করসহ (এআইটি) এ দুই কার্গো এলএনজি কিনতে মোট ব্যয় হবে এক হাজার ৮৫০ কোটি টাকার বেশি।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর ১০৫(৩)(ক) বিধান অনুযায়ী আন্তর্জাতিক রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে ক্রয় প্রস্তাবটি উত্থাপন করে।

প্রস্তাব অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার নির্ধারণ করে বিপি সিঙ্গাপুরের কাছ থেকে কেনার সুপারিশ করা হয়। অগ্রিম আয়করসহ এ কার্গো এলএনজির মোট মূল্য ধরা হয়েছে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা ৯২ পয়সা।

এ ছাড়া, আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য একই প্রতিষ্ঠানের কাছ থেকে আরেক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। প্রতি এমএমবিটিইউর দাম ধরা হয়েছে ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার। অগ্রিম আয়করসহ এ কার্গোর জন্য মোট ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা ৯২ পয়সা।

দুই কার্গো এলএনজি ক্রয়ে মোট ব্যয় দাঁড়াবে প্রায় এক হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর প্রযোজ্য বিধান অনুযায়ী প্রস্তাবটি বিবেচনা করে অনুমোদন দেয়।

গণহত্যাকারী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও শহীদ হাদীর হত্যাকারীদেরফেরত না দিলে ভারত সফর করবেন না প্রধানমন্ত্রী তারেক ...
18/08/2026

গণহত্যাকারী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও শহীদ হাদীর হত্যাকারীদের

ফেরত না দিলে ভারত সফর করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান🌾🇧🇩🌾

পরবর্তী সংসদ অধিবেশনে ১০ বছরেবিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনাদেবে সরকার।​— তারেক রহমানমাননীয় প্রধানমন্ত্রীগণপ্রজাতন্ত্র...
16/08/2026

পরবর্তী সংসদ অধিবেশনে ১০ বছরে
বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা
দেবে সরকার।

​— তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি

"'শিক্ষাই জাতির মেরুদণ্ড'—এই শ্লোগানকে বাস্তবে রূপ দিতে এবং নারীদের সমানাধিকার নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকা...
16/08/2026

"'শিক্ষাই জাতির মেরুদণ্ড'—এই শ্লোগানকে বাস্তবে রূপ দিতে এবং নারীদের সমানাধিকার নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে নারীদের উচ্চশিক্ষা, বিশেষ করে সম্মান (অনার্স) ডিগ্রি পর্যন্ত পড়াশোনা হবে সম্পূর্ণ ফ্রি। এই ঘোষণার ফলে দেশের কোনো নারী শিক্ষার্থীই আর অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না। সম্পূর্ণ খরচের দায়িত্ব নেবে সরকার।

​মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দৃঢ় প্রত্যয় প্রমাণ করে যে, বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার ও উন্নয়নে কতটা আন্তরিক। এই সুযোগটি কাজে লাগিয়ে আমাদের বোনেরা জ্ঞান-বিজ্ঞানে আরও সমৃদ্ধ হবে এবং দেশের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। এটি কেবল একটি ঘোষণা নয়, এটি একটি উজ্জ্বল, সমৃদ্ধ ও বৈষম্যহীন ভবিষ্যতের প্রতিশ্রুতি।

#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি

বর্তমান পরিস্থিতিতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটায় দেশবাসীর যে কষ্ট হচ্ছে, সেই বিষয়টি উপলব্ধি করে আন্তরিক দুঃ...
15/08/2026

বর্তমান পরিস্থিতিতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটায় দেশবাসীর যে কষ্ট হচ্ছে, সেই বিষয়টি উপলব্ধি করে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।


#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি
#বাংলাদেশ #বিদ্যুৎসংকট #গ্যাসসংকট #প্রধানমন্ত্রী #বাংলাদেশজাতীয়তাবাদীসাইবারদল

বিরোধীদল সমাধান আনবে নাকি আবার নতুন করে অভিযোগ করবে!
15/08/2026

বিরোধীদল সমাধান আনবে নাকি আবার নতুন করে অভিযোগ করবে!

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরি...
11/08/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। এই চক্র কৌশলে দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয় রয়েছে। তারা বিভিন্নভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ খাত নিয়ে তারা নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রী পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার অস্বীকার করেনি যে বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে। কিন্তু কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে পূর্বে যে অপরিকল্পিত উদ্যোগ নেয়া হয়েছিল, তার খেসারত এখন দেশ, দেশের মানুষ ও সরকারকে দিতে হচ্ছে।

তিনি বলেন, আপনারা জানেন বর্তমান সরকার একটি ভঙ্গুর অবস্থায় দেশকে পেয়েছে। নানা সংকট কাটিয়ে সেই অবস্থা থেকে উত্তরণে ইতোমধ্যে আমরা নানা কাজ শুরু করেছি। পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে যেন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট থেকে মানুষকে ধীরে ধীরে বের করে আনা যায়।


#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার #তারেকরহমান #বিএনপি #সাইবারদল

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, ব...
02/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ....
Kamrul Azam
Lion Anwar Hussain Uzzal 🇧🇩🌾😘

27/05/2026

ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা।

আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।

ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।

ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।
BNCP MEDIA CELL Bangladesh Nationalist Party-BNP Tarique Rahman Kamrul Azam

ঈদ মোবারক 🕌🌙
27/05/2026

ঈদ মোবারক 🕌🌙

Address

Sharjah
৩৭৩১

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল লক্ষ্মীপুর জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল লক্ষ্মীপুর জেলা:

Shortcuts

Share