গুণবতী

গুণবতী গুণবতী চৌদ্দগ্রাম উপজেলার সব চাইতে আধুনিক ও উন্নত ইউনিয়ন

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী-কালিয়ারতল ভাষা সৈনিক আহমেদ হোসেন চৌধুরী সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভি...
10/09/2026

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী-কালিয়ারতল ভাষা সৈনিক আহমেদ হোসেন চৌধুরী সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই নানানস্থানে কার্পেটিং উঠে যাচ্ছে, কোথাও কোথাও সড়কের অংশ স্বাভাবিকের চাইতেও ফুলে ফেঁপে উঠছে। দ্রুততর সময়ে কাজ শেষ করতে গত ৬ই সেপ্টেম্বর রাতভর তরিগড়ি করে কাজ শেষ করার চেষ্টা করে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে সংশ্লিষ্ট ঠিকাদার জানান, কাজের ষ্টিমেটে মেকাডম ও খোয়া না থাকায় কিছু সমস্যা হয়। যা আমি সমাধানের চেষ্টা করছি।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান নি¤œামানের বিটুমিন ও ডাষ্টযুক্ত পাথর ব্যবহারের ফলে সড়কটি টেকসই হচ্ছেনা। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই নির্মাণাধীণ অনেক অংশ কার্পেটিং উঠে যাচ্ছে। অনেকস্থানে খোয়ার সাথে কার্পেটিংয়ের পাথর কিংবা বিটুমিনের কোন সংযোগ দেখা যায়নি। ফলে পাথরগুলো আলাদা দেখা যাচ্ছে। এতে করে সামান্য বৃষ্টিতে কিংবা চাপেই পাথরগুলো সড়ে পড়তে পারে বলে ধারনা করেছেন স্থানীয়রা।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষন কর্মসূচীর আওতায় উপজেলার গুনবতীর আল আমীন মার্কেট থেকে গুনবতী বড় মসজিদ পর্যন্ত ৩১০০ মিটার সড়কটির উন্নয়নে প্রাক্কলিক মূল্য ১৬৩,৮৫,৯৮৭ টাকা এবং চুক্তি মূল্য- ১,৫৫,৬৬,৬৮৭.৬৫ টাকায় টেন্ডারে কাজটি বরাদ্দ পায় মেসার্স হাসনাত কর্পোরেশন। চুক্তি অনুযায়ী কাজটি চলতি বছরের ১৯শে জানুয়ারী শুরু করে ০৪ মে ২০২৬ইং সনের মধ্যে শেষ করার কথা। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর মাসেও নির্মাণকাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠানটি।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, সড়কটির অনেক স্থানে কার্পেটিংয়ে পাথরের গ্রেডেশান করে নাই, বিটুমিন ও মিক্সারেরও অবস্থা খারাপ। রাস্তায় সিল কোড না/খোয়া না থাকায় ময়ূরপুরের একটা অংশে, চাপাচৌ ও কর্তামের কিছু অংশে কার্পেটিং উঠে গেছে। সড়কটির নির্মাণ কাজে অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মনজুর আহমেদ সাকি উল্লেখ করেন, সড়কটিতে রাতের বেলায় নি¤œমানের কার্পেটিং এর বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ারকে অবহিত করা হয়েছে। তিনি অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় সিলকোড দিবেন বলে জানিয়েছেন।
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসনাত কর্পোরেশন এর স্বত্বাধিকারী আব্দুল হান্নান জানান, কাজের ষ্টিমেটে মেকাডম ও খোয়া না থাকায় কিংছু অংশে কার্পেটিংয়ে সমস্যা হয়। ৩১০০ মিটার সড়কের শুধুমাত্র কালিয়ারতল বাজার অংশে, চাপাচৌর অংশেসহ অন্তত ৫০০ মিটার অংশে মেকাডম ধরা হয় ষ্টিমেটে। কিন্তু আমি পুরো সড়কেই মেকাডম/খোয়া দিয়েছি। এরপরও যে ত্রুটি হয়েছে তা সমাধানে আমি চেষ্টা করছি। সম্পূর্ণ সমাধান করেই রাস্তার কাজ শেষ করা হবে।
উপজেলা এলজিইডি অফিসের সার্ভেয়ার মিজানুর রহমান জানান, সড়কটির বাজেট প্রণয়নের সময়ে মেকাডম/খোয়ার বিষয়টি উল্লেখ থাকলেও ঢাকায় বরাদ্দের ষ্টিমেটে তা কেটে দেয়া হয়। বরাদ্দে কালিয়ারতল বাজারের অংশে শুধু খোয়ার ষ্টিমেট উল্লেখ ছিল ছিল। নির্মাণকাজে অনিয়মের স্থানগুলো মেরামত করার নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী ঠিকাদার তা মেরামতে কাজ করছেন।
এলজিইডির চৌদ্দগ্রাম উপজেলা ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান জানান, পাথরের গ্রেডেসানে সমস্যা থাকায় সড়কের কয়েকটি স্থানে কার্পেটিংয়ে একটু সমস্যা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সে অনুযায়ী ঠিকাদার তা সমাধানে কাজ করছেন। স্পেসিফিকেশন অনুযায়ী পরিপূর্ণভাবে কাজ শেষ করতে না পারলে বিল উত্তোলনের সুযোগ নাই।

ভর্তি চলছে , ভর্তি চলছে... গুণবতী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে।✅ বিশেষ সুবিধা সমুহ: ♦️GPA-5 প্রাপ্ত শিক্ষার্থী...
03/09/2026

ভর্তি চলছে , ভর্তি চলছে...
গুণবতী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে।

✅ বিশেষ সুবিধা সমুহ:
♦️GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্পুর্ণ বিনামূল্যে অধ্যায়নের সুযোগ। এমনকি বিনামূল্যে বইও দেয়া হবে।
♦️কলেজ থেকে বিনামূল্যে অনলাইনে আবেদনের সুযোগ।
♦️সকল বিভাগের দক্ষ ও মান সম্মত শিক্ষকদ্বারা পাঠদান।
♦️আধুনিক আইসিটি ল্যাব ও বিজ্ঞানাগার সমৃদ্ধ কলেজ।
♦️ছাত্রদের জন্য আবাসিক হোষ্টেলের ব্যবস্থা।
♦️সুবিশাল ক্যাম্পাস ও মনোমুগ্ধকর পরিবেশ।

📞 01818 581968 (ভারপ্রাপ্ত অধ্যক্ষ)

প্রতি সপ্তাহের বুধবারে গণশুনানিতে ২০০ থেকে ৩০০ মানুষ আসে শুধু জন্মনিবন্ধন সংশোধন করতে যাদের অধিকাংশই বয়স বাড়িয়ে বিদেশ গি...
02/09/2026

প্রতি সপ্তাহের বুধবারে গণশুনানিতে ২০০ থেকে ৩০০ মানুষ আসে শুধু জন্মনিবন্ধন সংশোধন করতে যাদের অধিকাংশই বয়স বাড়িয়ে বিদেশ গিয়েছে পূর্বে এখন আবার ভিসা রিনিউ করতে পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখ সংশোধন করাতে চান।অল্প বয়সে বিদেশ না গিয়ে পড়াশোনা শেষ করে অথবা কোন বিষয়ে কারিগরি দক্ষতা অর্জন করে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশ যাওয়ার পরিকল্পনা নেয়ার মতো সচেতনতা জরুরি।

Uno Chouddagram

02/09/2026
নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ডদরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা...
30/08/2026

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এ নীতিমালার মাধ্যমে আগে পরীক্ষামূলকভাবে চালু থাকা ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সারা দেশে বড় পরিসরে বাস্তবায়নের পূর্ণাঙ্গ আইনি ও প্রশাসনিক কাঠামো তৈরি হলো।

নতুন এ নীতিমালায় ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে ৮ ধরনের ব্যক্তি বা পরিবারকে সুবিধার বাইরে রাখার শর্ত দেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দেশের প্রায় ২ কোটি নারী পরিবার প্রধানকে সরাসরি জিটুপি পদ্ধতিতে মাসিক নগদ অর্থ সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে দেশের লক্ষ্যভুক্ত দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারসমূহের খাদ্য নিরাপত্তা এবং জীবনধারণের অন্যান্য মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় সহায়তা প্রদান নিশ্চিত করা হবে।

এতে আরো বলা হয়েছে, সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার ২০২৬-এ একটি বৈষম্যহীন ও মানবিক ‘সামাজিক কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

এর মূল দর্শন হলো- “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”। এ দর্শনের আলোকে দেশের প্রান্তিক, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারসমূহকে একটি সমন্বিত ডিজিটাল নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নীতিমালায় বলা আছে, বাংলাদেশের প্রতিটি পরিবারকে একটি একক ও ডিজিটাল পরিচিতির আওতায় আনয়নের লক্ষ্যে ‘ওয়ান-আইডি’ হবে এ কর্মসূচির মূল ভিত্তি। এটি কেবল একটি পরিচিতি নম্বর নয়, বরং রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনায় একটি সমন্বিত ও সুসংহত ডেটা গভর্ন্যান্স কাঠামো হিসেবে কাজ করবে, যা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় স্বার্থে ব্যবহারের সুযোগ পাবে।

আট শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

নীতিমালায় ফ্যামিলি কার্ডের নগদ সহায়তা প্রাপ্যতার ক্ষেত্রে একটি ‘নেগেটিভ লিস্ট’ বা বহির্ভূত তালিকা নির্ধারণ করা হয়েছে। এসব বৈশিষ্ট্যের কোনো একটি থাকলে ব্যক্তি বা পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না।

১. সরকার নির্ধারিত পিএমটি স্কোরের ঊর্ধ্বসীমার চেয়ে বেশি স্কোর পাওয়া পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে না।

২. পরিবারের মনোনীত নারী প্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত থেকে নিয়মিত বেতন-ভাতা পেলে তিনি সুবিধার বাইরে থাকবেন। এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী হলেও ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না।

৩. পরিবারের মনোনীত নারী প্রধান নিয়মিত সরকারি পেনশন বা অনুরূপ অবসর সুবিধা গ্রহণ করলে ফ্যামিলি কার্ড পাবেন না। তবে প্রতিবন্ধী সন্তান হিসেবে বিশেষ পেনশন সুবিধা গ্রহণকারী এ শর্তের বাইরে থাকবেন।

৪. পরিবারের কোনো সদস্যের নামে জাতীয় সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে সুবিধা মিলবে না। একইভাবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়, ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো বিনিয়োগ থাকলেও পরিবারটি বাদ পড়বে।

৫. পরিবারের কোনো সদস্যের নামে বিআরটিএ নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান থাকলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। এর মধ্যে সিএনজি বা পেট্রোলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার, কার, জিপ, পিকআপ, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও মাইক্রোবাস রয়েছে।

৬. পরিবারের কোনো সদস্যের নামে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক উদ্দেশ্যে হালনাগাদ লাইসেন্স বা ব্যবসা থাকলে তিনি এ কর্মসূচির সুবিধা পাবেন না।

৭. পরিবারের কোনো সদস্য নিয়মিত করদাতা হলে এবং তার করযোগ্য আয় থাকলে পরিবারটি ফ্যামিলি কার্ডের সুবিধার জন্য যোগ্য হবে না।

৮. বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। এছাড়া কোনো অকৃষি বা বাণিজ্যিক জমি বা স্পেসের বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলেও পরিবারটি সুবিধার বাইরে থাকবে।

একাধিক সরকারি সুবিধা নেওয়ার সুযোগ নেই

ফ্যামিলি কার্ডধারী মনোনীত নারী পরিবার প্রধান একই সময়ে অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগের সমজাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে আর্থিক, খাদ্য বা অন্য কোনো সুবিধা নিতে পারবেন না।

কোনো নারী প্রধান আগে থেকেই টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট বা ভিডব্লিউবি কর্মসূচির সুবিধা পেয়ে থাকলে তার আগের সুবিধা কেন্দ্রীয় ডেটাবেজ যাচাইয়ের মাধ্যমে বাতিল বা স্থগিত করা হবে।

একইভাবে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা সমজাতীয় সরকারি নগদ সহায়তা গ্রহণকারী নারী প্রধান ফ্যামিলি কার্ডের সুবিধা নেওয়ার সময় আগের সুবিধা রাখতে পারবেন না।

তবে মনোনীত নারী প্রধান ছাড়া পরিবারের অন্য সদস্যরা প্রচলিত নিয়মে অন্যান্য সরকারি সামাজিক নিরাপত্তা সুবিধা গ্রহণ করতে পারবেন।

গুণবতীতে নামলেই দেখা হত যে মানুষটির,মূখে হাসি দিয়ে যে মানুষটি বলত ভালা আছেননি? দুই টাকার নোট থাকলে দেন, সেই মানুষটি হল ক...
29/08/2026

গুণবতীতে নামলেই দেখা হত যে মানুষটির,মূখে হাসি দিয়ে যে মানুষটি বলত ভালা আছেননি? দুই টাকার নোট থাকলে দেন, সেই মানুষটি হল কৈতরার কাসেম ভাই, যে মানুষকে ট্রেনের খবর জানাত। আজ একটু আগে মৃত্যুবরণ করেছে ন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। আল্লাহ এই সহজ সরল মানুষটাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে নিও।

গুনবতীতে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলাস্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ➡️স্টাফ রিপোর্টারচৌদ্...
28/08/2026

গুনবতীতে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা
স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ
➡️স্টাফ রিপোর্টার
চৌদ্দগ্রামে তাছলিমা আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা-শারীরিক নির্যাতন, তালা ভেঙ্গে জোরপূর্বক ঘরে প্রবেশ করে ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ অর্থ সহ ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের কোরিয়া প্রবাসী লুৎফুল হুদা মজুমদার রিপন এর বাড়িতে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা গুনবতী ইউনিয়নের বধুড়া গ্রামের লুৎফুল হুদা মজুমদার জীবিকার তাগিদে দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। দীর্ঘ প্রবাস জীবনের সকল আয়-রোজগার স্বীয় ৩ ভাই ও ৩ বোন সহ পরিবারের সদস্যদের পিছনে ব্যয় করেন। একটু স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য বাড়িতে একটি পাকা দালান ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে স্বপরিবারে বসবাস করে আসছেন। এ সময় যৌথ পরিবারের সকল খরচও বহন করেন তিনি। কিন্তু ২০২২ সালে যখন তিনি শরীয়াহ মোতাবেক পারিবারিকভাবে বিয়ে করে সংসার জীবনযাপন শুরু করেন, তখনই বাঁধে বিপত্তি। ছুটি কম থাকায় বিয়ের মাত্র ২১ দিনের মাথায় নববধূকে নিজ বাড়িতে রেখে জীবিকার তাগিদে আবার প্রবাসে ফিরে যান তিনি। তখনই তার বড় ভাই নজরুল হুদা স্বপন ও নাজমুল হুদা রতনসহ পরিবারের অন্যান্য সদস্যরা লুৎফুল হুদা মজুমদারের অন্তঃসত্তা স্ত্রী তাছলিমা আক্তারের উপর ধারাবাহিকভাবে বিভিন্ন মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। তাদের এ বর্বরোচিত নির্যাতনের ফলে গৃহবধূ তাছলিমা আক্তারের গর্ভের সন্তানও নষ্ট (মিসক্যারিজ) হয়ে যায়। এতে তিনি মানসিকভাবে ভিষণ ভেঙ্গে পড়েন। তারপরও অভিযুক্তদের নির্যাতন কমেনি বরং ক্রমশঃ বেড়েই চলেছে। ঘটনার দিন শুক্রবার সকালে গৃহবধূ তাছলিমা আক্তারের ভাশুর নজরুল হুদা স্বপন, নাজমুল হুদা রতন ও রতনের ছেলে রুদ্র এবং রাফি সহ পরিবারের অন্যান্য সদস্যরা পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নিজ বসতঘরের তালা ভেঙ্গে জোরপূর্বক প্রবেশ করে অতর্কিতভাবে হামলা করে। এ সময় ঘরের আসবাবপত্র ভাংচুর, ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙ্গে ড্রয়ারে থাকা ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় শোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে গৃহবধূকে কুপিয়ে হত্যা করিবে মর্মে হুমকি-ধমকি প্রদান করে। এ ঘটনার প্রতিকার চেয়ে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তাছলিমা আক্তার গত বুধবার ৮ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টির অধিকতর তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ভুক্তভোগি তাছলিমা আক্তার জানান, বিয়ের পর থেকেই আমার উপর অমানবিক নির্যাতন শুরু করে আমার ভাশুর সহ স্বামীর পরিবারের লোকজন। তাদের নির্যাতনের ফলে আমার গর্ভের সন্তানটিও নষ্ট হয়ে যায়। তারপরও স্বামীর কথা রাখতে গিয়ে বিষয়টি নিয়ে আমি আর বাড়াবাড়ি করিনি। গত শুক্রবার তারা সকলে পরিকল্পিতভাবে আমার ঘরের তালা ভেঙ্গে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এ সময় তারা আমার ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ ঘরে থাকা দামী আসবাবপত্র ভাংচুর ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত নজরুল হুদা স্বপনের ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৮১৯-৫৩৯৬৮৬) বারবার কল দেওয়ার পরও তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বলেন, গৃহবধূ কর্তৃক অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

24/08/2026

এক গ্রাম এক রাস্তা তার নাম ময়ূরপুর - যেখানে না হইছে আওয়ামী লীগের উন্নয়ন না জামায়াতের

গুণবতী–কালিয়াতল সড়কে গর্ত রেখেই কার্পেটিংয়ের কাজ শুরুগুণবতী–কালিয়াতল সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে থাকা অসংখ্য গর্ত ...
24/08/2026

গুণবতী–কালিয়াতল সড়কে গর্ত রেখেই কার্পেটিংয়ের কাজ শুরু

গুণবতী–কালিয়াতল সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে থাকা অসংখ্য গর্ত এখনো সংস্কার করা হয়নি। এরই মধ্যে এসব গর্ত যথাযথভাবে ভরাট ও সমতল না করেই সড়কের কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, গর্তগুলো ভালোভাবে সংস্কার না করে কার্পেটিং করা হলে কাজ শেষ হওয়ার পরও অনেক স্থানে গর্ত ও অসমতল অংশ থেকে যেতে পারে। এতে সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি ভবিষ্যতে আবারও দ্রুত সংস্কারের প্রয়োজন হতে পারে।

স্থানীয়দের দাবি, টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণের স্বার্থে কার্পেটিংয়ের আগে গর্তগুলো যথাযথভাবে ভরাট ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা হোক।

ইনবক্স থেকে

এই "শাকিল" সবার জন্য শিক্ষা হতে পারে ‼️২০১২ সালে বিশ্বজিৎ নামের ছেলেটাকে প্রকাশ্যে দিবালোকে এই শাকিল ও তার সাঙ্গপাঙ্গরা ...
20/08/2026

এই "শাকিল" সবার জন্য শিক্ষা হতে পারে ‼️

২০১২ সালে বিশ্বজিৎ নামের ছেলেটাকে প্রকাশ্যে দিবালোকে এই শাকিল ও তার সাঙ্গপাঙ্গরা কুপিয়ে হত্যা করেছিলো | কেনো মারছে বলতে পারেন??

সেদিন বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলছিলো | এই ছাত্রলীগ কর্মীরা "দর্জি" বিশ্বজিৎকে বিরোধী দলের কর্মী মনে করে প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে কোপালো | শুধু নিজের দলের জন্য, নিজের নেতাদের খুশি করার জন্য যে আমরা বিরোধী দলের কর্মীদের প্রতিহত করছি দাঁড়াতেই দেইনি | এছাড়া যে যতো উগ্র সে ততো বড় পদে যেতে পারবে বাংলাদেশে নিয়মই এটা |

পরিণাম? তারাও কেউ কেউ হয়তো ভাবেনি ছেলেটা মরেই যাবে কিন্তু এতো নৃশংসভাবে কোপাইছে যে ছেলেটাকে হাসপাতালেও নিতে পারেনি, তার আগেই মারা যায় | দেশব্যাপী ব্যাপক আলোচিত ঘটনা হওয়ায় সরকার তখনই শাকিলদের গ্রেপ্তার করে |

১ম ধাপ (নিম্ন আদালত): ২০১৩ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায়ে ৮ জনের মৃত্যুদণ্ড ঘোষিত হয় | বাংলাদেশের আইন অনুযায়ী কারো মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের জন্য উচ্চ আদালতের অনুমোদন "ডেথ রেফারেন্স" লাগে । এছাড়া সাজাপ্রাপ্ত আসামিরাও নিম্ন আদালতের শাস্তির বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার অধিকার পান ।

২য় ধাপ (হাইকোর্ট বিভাগ): তারা হাইকোর্টে আপিল করলে ২০১৭ সালে আপিলে মাত্র ২ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে | আসামীদের অনেকে জেল থেকেও ছাড়া পায় তবে শাকিল ও রাজন যাদের লবিং দূর্বল বা টাকা ঢালতে পারেনি তাদের মৃত্যুদণ্ডই বহাল থাকে & জেলেই রয়ে যায় |

৩য় ধাপ (আপিল বিভাগ): হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধেও যদি কোনো পক্ষ অসন্তুষ্ট থাকে, তবে তারা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ শাখা আপিল বিভাগে আবেদন করে । শাকিলদের মামলাটি বর্তমানে এই ধাপে ঝুলন্ত অবস্থায় আছে ।

৪র্থ ধাপ (রিভিউ): আপিল বিভাগের রায়ও ভালো না লাগলে তার বিরুদ্ধে রিভিউ করা যায়! আপিল বিভাগের আগের বিচারকদের বেঞ্চই তখন আবার পর্যালোচনা করে আবার রায় দেয়!

৫ম ধাপ (রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা): রিভিউতেও ফাঁসি বহাল থাকলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা যায় | রাষ্ট্রপতি যে কাউকে ক্ষমা করে মুক্ত করে দিতে পারেন!!

যাহোক এই শাকিল সেই ২০১২ থেকে এখন ২০২৬! ১৪ বছর ধরে জীবনের সোনালী সময়গুলো জেলেই কাটাচ্ছে | তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুবক ছাত্র ছিলো, এখন শরীরে বয়সের ছাপ পড়ছে | কোথায় ক্যারিয়ার, কোথায় বিয়েসাদী বা সংসার! ঘটনার ৬ দিন পর তার বাবা মারা যায়, ১০ দিন পর সে গ্রেপ্তার হয় | মায়ের মৃত্যুর সময়ও পাশে থাকতে পারেনি | হয়তো ফাঁসি কার্যকরও হতে পারে (অবশ্যই হওয়া উচিত) এসব কার জন্য? শুধু দলকে, নেতাকে খুশি করার জন্য | একটু বড় পদে যাওয়ার জন্য |

তাই যারা রাজনীতি করতেন/করেন/করবেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত | দল করেন যাই করেন কখনোই সীমালঙ্ঘন করা উচিত না, কারো উপর জুলুম নির্যাতন করবেন না | শাকিল যে দলের জন্য সীমালঙ্ঘন করেছে, সেই ক্ষমতাসীন দলও কিন্তু তাকে বাঁচাতে পারেনি | দল/নেতার জন্য আপনার ইহকাল পরকাল দুটোই ধ্বংস হয়ে যেতে পারে.....

Address

গুণবতী, চৌদ্দগ্রাম
কুমিল্লা
3583

Website

Alerts

Be the first to know and let us send you an email when গুণবতী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share