বাজালিয়া সমিতি চট্টগ্রাম

বাজালিয়া সমিতি চট্টগ্রাম চট্টগ্রাম শহরে কর্মরত /বসবাসরত বাজালিয়ার প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সমন্মিত প্রচেষ্টায় বাজালিয়ার মাটি ও মানুষের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ সাধন।

15/07/2026

আসসালামু আলাইকুম/আদাব।
বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর উদ্যোগে এবারের বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত বাজালিয়ার অধিবাসীদের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কিছু উপহার বিতরণ করা হবে।
এই উপহার সুচারুভাবে বিতরণের সুবিধার্থে সমিতির সম্মানিত সদস্যদের নিজ নিজ ওয়ার্ডে অবস্থানপূর্বক এই মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করা হলো।

বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর বার্ষিক সাধারণ সভা ২৭ জুন নগরের নন্দনকাননস্থ পুলিশ প্লাজার হোটেল রোজ গার্ডেন একটি হোটেলে অনু...
28/06/2026

বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর বার্ষিক সাধারণ সভা ২৭ জুন নগরের নন্দনকাননস্থ পুলিশ প্লাজার হোটেল রোজ গার্ডেন একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকতার কামাল চৌধুরী।
শুরুতে প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া। তিনি বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন এবং তা অনুমোদনের পেশ করেন। এরপর সমিতির অর্থ সম্পাদক আবুল কাশেম বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন।
সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম ও পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে বক্তব্য রাখেন সর্বজনাব এডভোকেট মো. নাছির উদ্দীন, সাদাত আলী চৌধুরী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন সিকদার, আনোয়ারুল হক চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, এনামুল হক চৌধুরী, মো. নাজিম উদ্দীন চৌধুরী, আজিজুল হক চৌধুরী, মো.আসলাম উদ্দিন, নুরুল মোক্তার মীর,আনিসুর রহমান সিকদার, রফিকুল ইসলাম চৌধুরী, সমীর কান্তি চৌধুরী, প্রফেসর মোহাম্মদ হোছাইন,হারুন অর রশিদ, জালাল আহমেদ, এডভোকেট ওসমান গনী খোকন ও আবুল কাশেম সিকদার প্রমুখ।

সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং সমিতির পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে জনাব এডভোকেট মো. নাছির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার, জনাব সাইফুদ্দিন খালেদ চৌধুরী, জনাব এডভোকেট জসিম উদ্দিন সিকদার, জনাব আনোয়ারুল হক চৌধুরী ও জনাব নাছির উদ্দীন চৌধুরীকে কমিশনার করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
গঠনতন্ত্রের ধারা অনুযায়ী সরাসরি নির্বাচন এবং সিলেকশন উভয় পদ্ধতির উল্লেখ থাকায় নবগঠিত কমিশনের প্রধান এডভোকেট মো. নাছির উদ্দীন কোন্‌ পদ্ধতি অনুসরণ করা হবে তা জানতে চাইলে উপস্থিত সদস্যগণ হাত তুলে সিলেকশন পদ্ধতির পক্ষে মতামত ব্যক্ত করেন।
সভা পরিচালনা করেন, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট শোয়েব আলী চৌধুরী।
সভাপতির বক্তব্যে আকতার কামাল চৌধুরী বিগত সময়ে সমিতির বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গঠিত নির্বাচন কমিশনকে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করার জন্য অনুরোধ জানান।
পরে সবাই প্রীতিভোজে মিলিত হন।

শুভ বাংলা নববর্ষ -১৪৩৩সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!নতুন বছর সবার পরিবারের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। পুর...
14/04/2026

শুভ বাংলা নববর্ষ -১৪৩৩
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
নতুন বছর সবার পরিবারের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। পুরোনো বছরের সব জরাজীর্ণ গ্লানি মুছে যাক, নতুন বছর হোক সম্ভাবনাময় ও আনন্দের।
Chittagong University News চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ বাজালিয়া সমিতি চট্টগ্রাম

একটি শোক সংবাদ ==============বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর সম্মানিত উপদেষ্টা, বাজালিয়া ৬ নং ওয়ার্ড নিবাসী জনাব ফোরক আহামদ ...
03/04/2026

একটি শোক সংবাদ
==============
বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর সম্মানিত উপদেষ্টা, বাজালিয়া ৬ নং ওয়ার্ড নিবাসী জনাব ফোরক আহামদ সিকদার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন।
আমরা বাজালিয়া সমিতির সকল সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই আন্তরিক সহমর্মিতা।
আজ বাদে মাগরিব স্থানীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সমিতির পক্ষে-
তুষার কান্তি বড়ুয়া
সাধারণ সম্পাদক

আকতার কামাল চৌধুরী
সভাপতি

ঈদ মোবারক।সবাইকে ঈদের শুভেচ্ছা।
21/03/2026

ঈদ মোবারক।
সবাইকে ঈদের শুভেচ্ছা।

বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। চট্টগ্রাম শহরে কর্মরত/বসবাসরত বাজালিয়ার অধিবাসীদের সংগঠন বাজালি...
13/12/2025

বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
চট্টগ্রাম শহরে কর্মরত/বসবাসরত বাজালিয়ার অধিবাসীদের সংগঠন বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা ১৩ই ডিসেম্বর স্থানীয় শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাজালিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বাজালিয়ার অধিবাসীদের সন্তানাদিদের মধ্যে ৪র্থ থেকে ৯ম শ্রেণীর ৪৩৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান মহোদয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বিভিন্ন হল ঘুরে ঘুরে দেখেন এবং এলাকার সর্বস্তরের মানুষের এমন আন্তরিক মেলবন্ধন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি এই সমিতির যেকোনো কল্যাণে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সমিতির উপদেষ্টা, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিপুলসংখ্যক অভিভাবকের উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য যে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রতি ক্লাস থেকে তিনজন শিক্ষার্থীকে টেলেন্টপুলে ও তিনজনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে বাজালিয়ার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে চট্টগ্রাম শহরের কোনো এক সুপরিসর স্থানে বার্ষিক মিলনমেলার মাধ্যমে পুরষ্কৃত করা হবে। পরীক্ষা শেষে এক সংক্ষিপ্ত সভায় মিলনমেলার ভেন্যু নির্বাচনের জন্য একটি কমিটিও গঠন করা হয়।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সু-সম্পন্ন হওয়ায় সমিতির সভাপতি আকতার কামাল চৌধুরী ও সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Address

চট্টগ্রাম
4000, 4100, 42XX

Telephone

01817790303

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাজালিয়া সমিতি চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share