বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন

  • Home
  • Bangladesh
  • ঢাকা।
  • বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন সমবায়ই শক্তি
সমবায়ই মুক্তি

ওরে নিপীড়িত, ওরে ভয়ে ভীত শিখে যা আয়রে আয় দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়।-কাজী নজরুল ইসলাম।জাতীয় কবির ৫০তম মৃত্যু বার্...
26/08/2026

ওরে নিপীড়িত, ওরে ভয়ে ভীত শিখে যা আয়রে আয় দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়।
-কাজী নজরুল ইসলাম।
জাতীয় কবির ৫০তম মৃত্যু বার্ষিকীতে সমগ্র দেশের কৃষক সমবায়ীদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী।

দাপ্তরিক পত্রে 'নজরুল বর্ষ'-এর নির্ধারিত লোগো ব্যবহার সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা
27/07/2026

দাপ্তরিক পত্রে 'নজরুল বর্ষ'-এর নির্ধারিত লোগো ব্যবহার সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা

আমরা শোকাভিভূত বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের সম্মানিত  পরিচালক  জনাব ইউছুফ নিজামীর  বড় ...
09/07/2026

আমরা শোকাভিভূত
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের সম্মানিত পরিচালক জনাব ইউছুফ নিজামীর বড় ভাই, জনাব মোঃ মাহমুদুন্নবী প্রকাশ ব্যাংকার গতরাত ২.০০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর পন্হিছিলা জামে মসজিদে অনুষ্ঠিত হইবে।
মরহুম এর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন।

'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ 'আজ ০৬ জুলাই ২০২৬ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১ম বারের মতো পালিত হয়েছে 'জ...
06/07/2026

'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ
সবার আগে বাংলাদেশ '
আজ ০৬ জুলাই ২০২৬ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১ম বারের মতো পালিত হয়েছে 'জাতীয় পল্লী উন্নয়ন দিবস'। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর সম্মানিত মহাপরিচালক জনাব একেএম তারেক। এসময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধান, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ব্যবস্থাপনা কমিটি এবং কর্মকর্তা- কর্মচারী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমবায়ী, সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকট...
05/07/2026

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ডের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (০৫ জুলাই ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয়।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জম্মজয়ন্তীতে সবাইকে সমগ্র দেশের কৃষক সমবায়ীদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ।সমবায় সংগী...
24/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জম্মজয়ন্তীতে সবাইকে সমগ্র দেশের কৃষক সমবায়ীদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ।

সমবায় সংগীত
কাজী নজরুল ইসলাম
---------------------
ওরে নিপীড়িত ওরে ভয়ে ভিত,শিখে যা আয়রে আয়
দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়।।
ক্ষুধায় জ্বলিয়া মরেছি,সুধার কলস থাকিতে ঘরে
দারিদ্র্য, ঋণ অভাবে মরেছি না চিনে পরস্পরে
মিলিত হইনি,তাই আমাদের দুর্গতি ঘরে ঘরে
সেই দুর্গতি দূর্গ ভাঙ্গিব সমবেত পদ- ঘায়।।
মিলি পরমাণু পর্বত হয়,সিন্ধুবিন্ধু মিলে
মানুষ শুধু মিলিবে না কিরে মিলনের এ নিখিলে
জগতে ছড়ানো বিপুল শক্তি কুড়াইয়া তিলেতিলে
আমরা গড়িব নতুন পৃথিবী সমবেত মহিমায়।।

দুর্ভিরে শোষণের আর পেষণের যাঁতাকলে
একত্র হইনি বলিয়া আমরা মরিয়াছি পলে পলে
সকল দেশের সকল মানুষ আজি সহস্র দলে
মিলিয়াছি তাই রবে না জগতে প্রবলের অন্যায়।।
---------------

আমরা শোকাভিভূত... জিয়ানগর ইউসিসিএলিঃ, পিরোজপুর এর বর্তমান সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সা...
23/05/2026

আমরা শোকাভিভূত...
জিয়ানগর ইউসিসিএলিঃ, পিরোজপুর এর বর্তমান সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ভোর রাত ৪.০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।

মরহুম এর মৃত্যুতে সমগ্র দেশের কৃষক সমবায়ীরা গভীর শোকাহত। মহান রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারন করার তাওফিক দান করুন আমিন।

আজ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ।  বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র, নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার...
08/05/2026

আজ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র, নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি 🌾🙏
---
কবিগুরু ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ১৯০৫ সালে পতিসরে কৃষি ব্যাংক ও সমবায় সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলার কৃষককে স্বাবলম্বী করার যে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা।

"সমবায়" শব্দটির মর্মার্থ তিনি শুধু বইয়ের পাতায় নয়, মাঠে-ঘাটে কৃষকের সাথে মিশে বাস্তবে রূপ দিয়েছিলেন। তাঁর দেখানো পথ ধরেই আজ আমরা গ্রামীণ উন্নয়ন ও কৃষকের ক্ষমতায়নের সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি -কবিগুরুর সমবায় দর্শনকে বুকে ধারণ করে বাংলার প্রতিটি গ্রামকে স্বনির্ভর করবো, প্রতিটি কৃষকের মুখে হাসি ফোটাবো।

শুভ জন্মবার্ষিকী হে কবিগুরু।
আপনি আছেন আমাদের নীতিতে, আমাদের কর্মে, আমাদের আগামীর স্বপ্নে।

#২৫শেবৈশাখ #কবিগুরু #পল্লীউন্নয়ন #সমবায়_আন্দোলন #বিশ্বকবি

আমরা শোকাভিভূত... গত বুধবার ২২ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে বান্দরবান জেলার আলীকদম উপজেলার ইউসিসিএ’র সভাপতি, বিশিষ্ঠ সমবায়ী ...
27/04/2026

আমরা শোকাভিভূত...
গত বুধবার ২২ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে বান্দরবান জেলার আলীকদম উপজেলার ইউসিসিএ’র সভাপতি, বিশিষ্ঠ সমবায়ী ওলিউর রহমান ওলি নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করেন, হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম এর মৃত্যুতে সমগ্র দেশের কৃষক সমবায়ী গভীর শোকাহত। মহান রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারন করার তাওফিক দান করুন আমিন।

🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩একটি দেশ, একটি পতাকা এনে দিলে যারা তাদের প্রতি বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পক্...
26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩
একটি দেশ, একটি পতাকা এনে দিলে যারা তাদের প্রতি বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

Address

সমবায় ফেডারেশন ভবন, ২২ দিলকুশা বা/এ
ঢাকা।
১০০০

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share