সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,  বরিশাল সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একমুখী শিক্ষা চাই।

২৪ আগস্ট বিকাল ৩ টায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত হবে। বিষয়ঃ হিরোশিমা - নাগা...
22/08/2026

২৪ আগস্ট বিকাল ৩ টায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত হবে।
বিষয়ঃ হিরোশিমা - নাগাসিকা থেকে বাণিজ্য চুক্তি, কোন পথে মার্কিন সাম্রাজ্যবাদ?
স্থানঃ মুক্ত মঞ্চ।
উক্ত পাঠচক্রে আপনারা সবাই আমন্ত্রিত।

"আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।"- জহির রায়হানজন্ম দিবসে শ্রদ্ধা
19/08/2026

"আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।"- জহির রায়হান
জন্ম দিবসে শ্রদ্ধা

15/08/2026

বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী নেতৃত্বের সাথে বাসদ বরিশাল জেলা শাখার কমরেডরা!

বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারার বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবির জন্ম দিবসে শ্রদ্ধা

13/08/2026
13/08/2026
বিপ্লব গোলাপের শয্যা নয়. বিপ্লব হচ্ছে মৃত্যু পর্যন্ত অতীত ও ভবিষ্যতের মধ্যকার সংগ্রাম।১০০ তম জন্ম দিবসে শ্রদ্ধা ✊✊
13/08/2026

বিপ্লব গোলাপের শয্যা নয়. বিপ্লব হচ্ছে মৃত্যু পর্যন্ত অতীত ও ভবিষ্যতের মধ্যকার সংগ্রাম।
১০০ তম জন্ম দিবসে শ্রদ্ধা ✊✊

৬ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করুন ৭ অক্টোবর ২০২৬উদ্বোধনী সমাবেশসকাল ১১টা;অ...
07/08/2026

৬ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন
ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করুন
৭ অক্টোবর ২০২৬
উদ্বোধনী সমাবেশ
সকাল ১১টা;অপরাজেয় বাংলা,ঢাকা বিশ্ববিদ্যালয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও কমিটি পরিচিতি
বিকাল ৩ টা;রাজু ভাষ্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।

05/08/2026

গণঅভ্যুত্থান দিবসে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাসদের সমাবেশ ও গণমিছিল

সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুখ্যাত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের অপতৎপরতা এবং  সন্ত্রাসের তীব্র নিন্দা সমাজতান...
04/08/2026

সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুখ্যাত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের অপতৎপরতা এবং সন্ত্রাসের তীব্র নিন্দা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন আজ ৪ আগস্ট সংবাদমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো বিবৃতিতে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছবি টাঙানো এবং সন্ত্রাসের তীব্র নিন্দা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তস্নাত স্বাধীন বাংলাদেশে স্বীকৃত ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছবি ইসলামী ছাত্র শিবির কর্তৃক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের মতো কর্মকান্ড ঔদ্ধত্যের শামিল। জুলাইয়ের শহীদদের ছবির সাথে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের মধ্য দিয়ে জুলাই শহীদদেরও অপমান করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির বাস্তবে সুকৌশলে জুলাই গণ-অভ্যুত্থানের আবেগকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধে তাদের ন্যাক্কারজনক ভূমিকাকে ইতিহাসের ভিন্ন বয়ানে আড়াল করতে চায়। তাদের এই অপতৎপরতা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

নেতৃবৃন্দ একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে সংঘাত-সংঘর্ষের নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন। তারা বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতায় বর্তমানেও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবির নানা উস্কানিমূলক, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং ধর্মীয় ও লৈঙ্গিক বিভেদমূলক বয়ান প্রচার ও কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এই সুযোগে তারা ক্যাম্পাসগুলোতে তাদের দখলদারিত্ব কায়েম করতে চায়। প্রশাসনের দিক থেকে তাদের কোন জবাবদিহিতার আওতায় না আনায় শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি হচ্ছে। এর ধারাবাহিকতায় ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যকার সংঘাত শিক্ষার গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করছে।

নেতৃবৃন্দ, অবিলম্বে এসব হামলার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিও শিবিরের এই ঘৃণ্য কাজের যথাযথ জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তি; ০৪ আগস্ট ২০২৬

বার্তা প্রেরক

অনিক কুমার দাস

দপ্তর সম্পাদক

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি

০১৯২০৪০১৪৪৩

Address

ফকির বাড়ি রোড
বরিশাল।

Alerts

Be the first to know and let us send you an email when সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল:

Shortcuts

Share