BNP Network, Chuadanga -1

BNP Network, Chuadanga -1 Official page of Bangladesh Nationalist Party (BNP): Chuadanga -1

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব ত...
01/09/2026

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৪৮ বছর 🌾বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, শু...
31/08/2026

সংগ্রাম,
সাফল্য ও
গৌরবের ৪৮ বছর 🌾

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নাটোরের মোছা. ফাতেমা খানম। মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যাল...
27/08/2026

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নাটোরের মোছা. ফাতেমা খানম। মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও পেয়েছেন তিনি। তবে স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থসংকট। বিদেশে চিকিৎসাশাস্ত্রে পড়ার প্রাথমিক খরচ জোগাড় করতে না পারায় অনিশ্চিত হয়ে পড়ে ফাতেমার মেডিকেল পড়ার স্বপ্ন। শেষ পর্যন্ত সরকারি সহায়তায় সেই অনিশ্চয়তা কেটেছে। নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উদ্যোগে ফাতেমার জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফাতেমার হাতে ওই অনুদানের টাকা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় ফাতেমার পড়াশোনা চালিয়ে যেতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

ফাতেমা খানম নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের লাভলু খানের মেয়ে। তিনি জিগরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৬৭ অর্জন করেন।

সহায়তা পাওয়ার পর ফাতেমার চোখে এখন নতুন স্বপ্ন। তিনি বলেন, মেডিকেলে পড়ার সুযোগ পাওয়ার পর অর্থের অভাবে যখন স্বপ্ন পূরণ নিয়ে শঙ্কায় ছিলেন, তখন প্রধানমন্ত্রীর এই সহযোগিতা তার জন্য অনেক বড় পাওয়া। মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চান তিনি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, ফাতেমার মতো মেধাবী শিক্ষার্থীদের অর্থের অভাবে যেন উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়, সেটিই তাদের লক্ষ্য। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এই সহায়তা ফাতেমার মেডিকেল শিক্ষার পথ কিছুটা সহজ করবে।

এছাড়া ফাতেমা মনোযোগ দিয়ে পড়াশোনা করে একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করবেন আশা প্রকাশ করেন তিনি।

27/08/2026
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ।বুধবার, আগস্ট ২৬, ২০২...
26/08/2026

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ।

বুধবার, আগস্ট ২৬, ২০২৬, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস রিলিজে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে সৃষ্ট মৃত্যু ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের মানুষ মর্মাহত ও শোকাহত। প্রাপ্ত খবর অনুযায়ী, শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে পর্যটকসহ অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

নিহতদের প্রতি গভীর শোক প্রকাশের পাশাপাশি নিখোঁজদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত আরোগ্য ও প্রয়োজনীয় চিকিৎসা কামনা করা হয়েছে।

এ ছাড়া, ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র স্থায়ী কমিটিতে সদ্য  অন্তর্ভুক্ত সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মোঃ ইস...
23/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র স্থায়ী কমিটিতে সদ্য অন্তর্ভুক্ত সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে দেখা করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ শরিফুজ্জামান।

এডমিন পোস্ট।

এই মর্মে সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিএনপি'র গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ...
20/08/2026

এই মর্মে সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিএনপি'র গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. রুহুল কবির রিজভী-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ ২...
20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার মহান জাতীয় সংসদে অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।

২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পে...
18/08/2026

২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে "লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ" স্থাপন করা হয়।

"পাশাপাশি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’— এই মূলনীতিটি খোদাই করে সংযোজন করা হয়েছে।"

১। এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ২। জনাব মোঃ আমান উল্লাহ আমান৩। জনাব ফরহাদ হালিম৪। জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ বিএনপি’র জাত...
15/08/2026

১। এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ
২। জনাব মোঃ আমান উল্লাহ আমান
৩। জনাব ফরহাদ হালিম
৪। জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন।

Address

চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা, খুলনা
বাংলাদেশ
7200

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network, Chuadanga -1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share