12/08/2026
বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।
তোমরা আমাদের মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছ, এখন তোমাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যতের সূচনা মাত্র, তোমরা যে পথেই পা বাড়াও না কেন, যেখানেই যাও সব সময় তোমাদের জন্য আমাদের আন্তরিক দোয়া রইলো। আমরা বিশ্বাস করি, তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে এভাবেই সাফল্যের ধারা অব্যাহত রাখবে..?
অত্যন্ত আনন্দের ও গর্বের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রাণপ্রিয় সাটিরপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষায় অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীর ১২ জনই আলহামদুলিল্লাহ সফলভাবে উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের এই গৌরবময় অর্জন আমাদের মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল..?
মহান আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসার সকল শিক্ষার্থীকে দ্বীন ও দুনিয়ার কল্যাণে কবুল করুন। আমীন..🤲