বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ময়মনসিংহ

  • Home
  • Bangladesh
  • ময়মনসিংহ
  • বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ময়মনসিংহ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ময়মনসিংহ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ময়মনসিংহ, Government Organization, আপন নিবাস, ১০০ বাগমারা পানির ট্যাংক সংলগ্ন, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ .

11/09/2026

০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে মহান জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য প্রদান করেছেন খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আফরোজা খানম রিতা, এমপি৷

খাদ্যে ভেজাল ও দূষণ রোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ময়মনসিংহ...
09/09/2026

খাদ্যে ভেজাল ও দূষণ রোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় বিভিন্ন বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে খাদ্যপণ্যের নমুনা সংগ্রহপূর্বক তাৎক্ষণিক পরীক্ষা করা হয়।
কার্যক্রমের অংশ হিসেবে মুক্তাগাছার বিখ্যাত গোপাল এল মন্ডার দুধ, ঘি ও মিষ্টিসহ বিভিন্ন বেকারি ও মিষ্টি কারখানার পাউরুটি, দুধ ও ঘি পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা ভেজালের উপস্থিতি পাওয়া যায়নি। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কৃষ্ণ চন্দ্র এবং সহকারী কমিশনার (ভূমি) জনাবা লুবনা আহমেদ লুনা মোবাইল ল্যাবরেটরি পরিদর্শন করেন এবং বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা কার্যক্রম প্রত্যক্ষ করেন। তাঁরা মুক্তাগাছায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের মনিটরিং ও নমুনা পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জনস্বাস্থ্যের সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিভিন্ন বেকারি কারখানায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্...
08/09/2026

০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিভিন্ন বেকারি কারখানায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন মুক্তাগাছা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কৃষ্ণ চন্দ্র।

অভিযান পরিচালনা করেন মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব লুবনা আহমেদ লুনা।

🔹 সততা বেকারি: নিম্নমানের ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, স্যাকারিন ব্যবহারসহ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

🔹 মিনা বেকারি: অভিযানকালে ১০০ কেজির অধিক ড্রাই কেক জব্দ করা হয়। ড্রাই কেকে অননুমোদিত রং এবং টেক্সটাইল ডাই ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে জব্দকৃত খাদ্যপণ্যসমূহ মুক্তাগাছা উপজেলা অফিস প্রাঙ্গণে বিধি মোতাবেক ধ্বংস করা হয়।

অভিজান ও মনিটরিং এর সমন্বয় করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ময়মনসিংহের নিরাপদ খাদ্য অফিসার জনাব মাহবুব আরেফিন রাফি।

এছাড়া নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মো: আব্দুল হাই, জেলা কার্যালয় এর নমুনা সংগ্রহকারী জনাব মামুন আল রশীদ, জেলা অফিস এবং মোবাইল ল্যাব এর অন্যান্য স্টাফ বৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

📌 কোকা-কোলা শিল্পকারখানা পরিদর্শনগত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিদল কর্তৃক ময়মনসি...
07/09/2026

📌 কোকা-কোলা শিল্পকারখানা পরিদর্শন

গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিদল কর্তৃক ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় অবস্থিত কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড এর শিল্পকারখানা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি, উৎপাদন প্রক্রিয়া ও গুণগত মানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে নেতৃত্ব প্রদান করেন অত্র কর্তৃপক্ষের সদস্য(খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। তিনি এসময় কোকাকোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড এর পানীয় সমূহ এর গুনগত মান ও খাদ্যের নিরাপদতা নিশ্চিতকরণ এর ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মো: আতিকুর রহমান,নিরাপদ খাদ্য অফিসার, ময়মনসিংহ মেট্রোপলিটন, জনাব রুদ্র চন্দ, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এবং জনাব মাহবুব আরেফিন রাফি, নিরাপদ খাদ্য অফিসার,মময়মনসিংহ জেলা।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নিয়মিত পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। 🇧🇩

02/09/2026

খাবার সরবরাহ ও পরিবেশনকালে খববের কাগজ বা ছাপা কাগজের ব্যবহার পরিহার করুণ।

নিজে জানুন, শেয়ার করুন-অন্যকে জানান।

02/09/2026

মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে প্রদাহ, বিপাক ক্রিয়া, হরমোন, ক্যান্সারসহ দেহে অন্যান্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা সৃষ্টি করে।

তাই আসুন সবাই প্লাস্টিক ব্যবহারে সচেতন হই৷

নিজে জানুন৷ অন্যকে জানান৷ শেয়ার করুন৷

নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি আজ ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ময়মনসিংহ জ...
01/09/2026

নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি

আজ ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে সুকতারা বিদ্যানিকেতন, দরিরামপুর, ত্রিশাল-এ অভিভাবকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সুস্থ প্রজন্ম গড়তে নিরাপদ খাদ্যের বিকল্প নেই।
সচেতন পরিবারই পারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে।

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় নিরাপদ খাদ্য আইন এ জরিমানা
26/08/2026

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় নিরাপদ খাদ্য আইন এ জরিমানা

২৫ আগস্ট ২০২৬ তারিখে খাদ্যে ভেজাল ও দূষণ রোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে খাদ্যপণ্যের ন...
26/08/2026

২৫ আগস্ট ২০২৬ তারিখে খাদ্যে ভেজাল ও দূষণ রোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে খাদ্যপণ্যের নমুনা পরীক্ষার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বিভিন্ন খাদ্য স্থাপনা থেকে খাদ্যপণ্যের নমুনা সংগ্রহপূর্বক তাৎক্ষণিক পরীক্ষা করা হয়।

পরীক্ষাকালে দুধে ডিটারজেন্ট, স্টার্চ ও ইউরিয়ার উপস্থিতি; হলুদের গুঁড়ায় মেটানিল ইয়েলো ও চক পাউডার এবং মরিচের গুঁড়ায় ইটের গুঁড়ার উপস্থিতি পরীক্ষা করা হয়। এছাড়া Oleo Test Kit-এর মাধ্যমে ব্যবহৃত ভোজ্য তেলের গুণগত মান এবং Hygiene Detection Kit-এর মাধ্যমে খাদ্য প্রস্তুত ও পরিবেশনস্থলের পরিচ্ছন্নতা ও জীবাণু-দূষণের পরিস্থিতি পরীক্ষা করা হয়।

কার্যক্রমের অংশ হিসেবে ভালুকা পৌরসভার বিভিন্ন হোটেল, মিষ্টি প্রস্তুতকারী কারখানা এবং একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে খাদ্যপণ্য ও সংশ্লিষ্ট উপাদানের নমুনা পরীক্ষা করা হয়। মনিটরিংকালে পরিলক্ষিত অসঙ্গতির বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। প্রযোজ্য ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জরিমানা আরোপের ব্যবস্থা করা হয়।

এ সময় ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি পরিদর্শন করেন। তিনি মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে পরিচালিত খাদ্যপণ্য পরীক্ষার কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ভালুকা উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের মনিটরিং, নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে নিরাপদ খাদ্যবিষয়ক প্রচারসামগ্রী বিতরণ করা হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে প্রয়োজনীয় সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। জনস্বাস্থ্যের সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে খাদ্যে ভেজাল, দূষণ ও অন্যান্য নিরাপদ খাদ্যবিরোধী কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

24/08/2026

Address

আপন নিবাস, ১০০ বাগমারা পানির ট্যাংক সংলগ্ন, ময়মনসিংহ সদর
ময়মনসিংহ

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ময়মনসিংহ:

Shortcuts

Share