আলোর দিশারী গণ পাঠাগার, বৃহত্তর আমতৈল

  • Home
  • Bangladesh
  • Amtail
  • আলোর দিশারী গণ পাঠাগার, বৃহত্তর আমতৈল

আলোর দিশারী গণ পাঠাগার, বৃহত্তর আমতৈল A library is a garden, an orchard, a storehouse, an organisation, a company that leads you to build up developed society.

প্রিয় এস.এস.সি পরীক্ষার্থীরা,তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো আজ। এই পরীক্ষাই তোমাদ...
21/04/2026

প্রিয় এস.এস.সি পরীক্ষার্থীরা,
তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো আজ। এই পরীক্ষাই তোমাদের ভবিষ্যতের নতুন পথচলার সূচনা করবে।
তোমাদের কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস অবশ্যই সফলতা বয়ে আনবে—এই বিশ্বাস রাখি। ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করো। প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ে শান্তভাবে উত্তর দাও।
মনে রেখো, সাফল্য তাদেরই আসে যারা চেষ্টা করে এবং কখনো হাল ছাড়ে না।
তোমাদের সকলের জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া।
আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন।
সবার জন্য শুভকামনা—ভালো করে পরীক্ষা দাও, সফল হও! 🌟

31/03/2026

✨ নবীন হাফেজ-আলেম সংবর্ধনা অনুষ্ঠান ✨
বিশেষ অতিথি হযরত মাওঃ মুস্তাক আহমদ সাহেবের প্রজ্ঞাপূর্ণ বক্তব্যে
নবীন হাফেজ-আলেমদের সংবর্ধনা অনুষ্ঠান হয়ে ওঠে গৌরবময় ও স্মরণীয়। 📚✨
📍 স্থান: জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ, আমতৈল মাদ্রাসা
🎥 এক ঝলক সেই সুন্দর মুহূর্ত…

29/03/2026

✨ নবীন হাফেজ-আলেম সংবর্ধনা অনুষ্ঠান ✨
উপদেষ্টা ও বিশেষ অতিথি জনাব আব্দুল আহাদ সাহেবের প্রজ্ঞাপূর্ণ বক্তব্যে
নবীন হাফেজ-আলেমদের সংবর্ধনা অনুষ্ঠান হয়ে ওঠে গৌরবময় ও স্মরণীয়। 📚✨
📍 স্থান: জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ, আমতৈল মাদ্রাসা
🎥 এক ঝলক সেই সুন্দর মুহূর্ত…

28/03/2026

✨ আলোর দিশারি গণ পাঠাগার ✨
বিশেষ অতিথি হিসেবে
হযরত মাওলানা আতাউর রহমান সাহেবের মূল্যবান বক্তব্যে সমৃদ্ধ
নবীন হাফেজ-আলেম সংবর্ধনা অনুষ্ঠান। 📚
🎥 এক ঝলক সেই সুন্দর মুহূর্ত…

27/03/2026

✨ আলোর দিশারি গণ পাঠাগার ✨
বিশেষ অতিথি হিসেবে
হযরত মাওলানা আবুল খায়ের সাহেবের মূল্যবান বক্তব্যে সমৃদ্ধ
নবীন হাফেজ-আলেম সংবর্ধনা অনুষ্ঠান। 📚
🎥 এক ঝলক সেই সুন্দর মুহূর্ত…

26/03/2026

📚 আলোর দিশারি গণ পাঠাগার 📚
✨ হাফেজ-আলেম সংবর্ধনা ২০২৬ ✨
নবীন আলেম, আলেমা ও হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান
🌿 আলেম: ৯ | আলেমা: ১২ | হাফেজ: ১ 🌿

📚 আলোর দিশারি গণ পাঠাগারের "হাফেজ-আলেম সংবর্ধনা" ২০২৬ 📚হাফেজ ও আলেম—তাঁরা কুরআনের জীবন্ত প্রতিচ্ছবি, সুন্নাহর আলোকবর্তিক...
25/03/2026

📚 আলোর দিশারি গণ পাঠাগারের "হাফেজ-আলেম সংবর্ধনা" ২০২৬ 📚
হাফেজ ও আলেম—তাঁরা কুরআনের জীবন্ত প্রতিচ্ছবি, সুন্নাহর আলোকবর্তিকা; তাঁদের সম্মানেই জাগ্রত হয় উম্মাহর মর্যাদা, দীপ্ত হয় দ্বীনের শান।
আল্লাহ তাআলা ঘোষণা করেন—
﴿يَرْفَعِ اللّٰهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ﴾
“তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে—আল্লাহ তায়ালা তাদের মর্যাদা বহু স্তরে উন্নীত করেন।” (সূরা মুজাদালা: ১১)
রাসূল ﷺ ইরশাদ করেন—
«إِنَّ مِنْ إِجْلَالِ اللَّهِ إِكْرَامَ حَامِلِ الْقُرْآنِ»
“নিশ্চয়ই আল্লাহ তায়ালাকে মহিমান্বিত করার অন্যতম নিদর্শন হলো—কুরআনের বাহকদের সম্মান করা।” (আবু দাউদ)
প্রতিবছরের ন্যায় এবারও আলোর দিশারি গণ পাঠাগার আয়োজন করে "নবীন আলেম-হাফেজ সংবর্ধনা অনুষ্ঠান", যা
🗓 তারিখ: ২৫ মার্চ ২০২৬, বুধবার
⏰ সময়: সকাল ৯:৩০ মিনিট
📍 স্থান: জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ, আমতৈল
🌿 উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি মনোমুগ্ধকর পরিবেশে এবং সম্মানিত অতিথি ও ওলামায়ে কেরামের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে।
✨ এই আয়োজনের মাধ্যমে—
🌟 আলেম: ৯ জন
🌟 আলেমা: ১২ জন
🌟 হাফেজ: ১ জন
কে সম্মাননা প্রদান করা হয়েছে।
🤲 আল্লাহ তায়ালা সকলের এই প্রচেষ্টা কবুল করুন এবং জ্ঞানচর্চার এই আলোকিত পথচলা অব্যাহত রাখুন।
🌸 শুভ হোক আলোর পথে এই যাত্রা 🌸
— আলোর দিশারি গণ পাঠাগার

আলোর দিশারি গণ পাঠাগারের "হাফেজ-আলেম সংবর্ধনা" ২০২৬হাফেজ ও আলেম—তাঁরা কুরআনের জীবন্ত প্রতিচ্ছবি, সুন্নাহর আলোকবর্তিকা; ত...
24/03/2026

আলোর দিশারি গণ পাঠাগারের "হাফেজ-আলেম সংবর্ধনা" ২০২৬

হাফেজ ও আলেম—তাঁরা কুরআনের জীবন্ত প্রতিচ্ছবি, সুন্নাহর আলোকবর্তিকা; তাঁদের সম্মানেই জাগ্রত হয় উম্মাহর মর্যাদা, দীপ্ত হয় দ্বীনের শান।
আল্লাহ তাআলা ঘোষণা করেন—
﴿يَرْفَعِ اللّٰهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ﴾
“তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে—আল্লাহ তায়ালা তাদের মর্যাদা বহু স্তরে উন্নীত করেন।” (সূরা মুজাদালা: ১১)
রাসূল ﷺ ইরশাদ করেন—
«إِنَّ مِنْ إِجْلَالِ اللَّهِ إِكْرَامَ حَامِلِ الْقُرْآنِ»
“নিশ্চয়ই আল্লাহ তায়ালাকে মহিমান্বিত করার অন্যতম নিদর্শন হলো—কুরআনের বাহকদের সম্মান করা।” (আবু দাউদ)

তাই প্রতি বছরের ন্যায় এবার ও আলোর দিশারি গণ পাঠাগার আয়োজন
"নবীন আলেম-হাফেজ সংবর্ধনা অনুষ্ঠান"

তারিখ ও সময়: আগামী ২৫ শে মার্চ ২৬ইং রোজ বুধবার।
সময়: সকাল ৯:৩০ মিনিট।

স্থান: জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ আমতৈল।

মনোমুগ্ধকর আয়োজনে আপনারা সবাই স্ববান্ধবে আমন্ত্রিত।

23/03/2026

✨ আলোর দিশারী পাঠাগার ✨
হুমায়ুন রশীদ সাহেবকে সংবর্ধনা—ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আলো ছড়িয়ে। 📚💫

📚 আলোর দিশারী পাঠাগার 📚আলহামদুলিল্লাহ,আমাদের পাঠাগারের সম্মানিত সদস্য জনাব হুমায়ুন রশীদ সাহেব সুদূর সৌদি আরব থেকে স্বদেশ...
23/03/2026

📚 আলোর দিশারী পাঠাগার 📚
আলহামদুলিল্লাহ,
আমাদের পাঠাগারের সম্মানিত সদস্য জনাব হুমায়ুন রশীদ সাহেব সুদূর সৌদি আরব থেকে স্বদেশে আগমন করেছেন—এ যেন আমাদের জন্য এক আনন্দঘন মুহূর্ত। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি তিনি প্রবাসে থেকেও এই পাঠাগারের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে নানাভাবে অর্থায়ন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
তাঁর এই নিরলস ভালোবাসা, আন্তরিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ আজ বাদ এশা পাঠাগার কক্ষে এক সুশোভিত পরিবেশে তাঁকে সম্মাননা প্রদান করা হয়।
এই মহতী আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এমন মহৎ হৃদয়ের মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই আমাদের পথচলা আরও আলোকিত হোক—এই কামনা করি।
✨ জ্ঞানচর্চার আলো ছড়িয়ে যাক প্রতিটি প্রাণে

Address

Amtail, Rampasha, Bishwanath
Amtail

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর দিশারী গণ পাঠাগার, বৃহত্তর আমতৈল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category