03/09/2026
অদ্য ০৩/০৯/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ০১.০০ ঘটিকায় আনোয়ারা উপজেলার সৈয়দকুচাইয়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার। অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের জন্য “রাহি মিষ্টি মহল” এর মালিক মোঃ শুক্কুর (৪২) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জনস্বার্থে আনোয়ারা উপজেলার নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।