রাশ মনা আপন ঘর

রাশ মনা আপন ঘর Rashmona Foundation: Nurturing Generations, Empowering Futures."

সারাজীবন নিজের পরিচয়ে ছেলেমেয়ে বড় করে, বিদায় বেলায় নিজেই বেওয়ারিশ হিসেবে দাফন হলেন, আহ পৃথিবী তুমি কতই না নিষ্ঠুর!সারাজী...
17/07/2026

সারাজীবন নিজের পরিচয়ে ছেলেমেয়ে বড় করে, বিদায় বেলায় নিজেই বেওয়ারিশ হিসেবে দাফন হলেন, আহ পৃথিবী তুমি কতই না নিষ্ঠুর!
সারাজীবন নিজের পরিচয়ে ছেলেমেয়ে বড় করে, বিদায় বেলায় নিজেই বেওয়ারিশ হিসেবে দাফন হলেন, আহ পৃথিবী তুমি কতই না নিষ্ঠুর!

টানা দুই দিন লাস নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল, মর্গ, থানা-পুলিশ—এরপর এক কবরস্থান থেকে আরেক কবরস্থানে ছুটে বেড়াচ্ছি। শেষ পর্যন্ত ঢাকার জুরাইন কবরস্থানে আবি আব্দুল্লাহ কাকার লাস দাফনের ব্যবস্থা করতে পেরেছি।

এই মানুষটি একসময় রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমরা মানবিক দায়িত্ব থেকে তাঁকে আমাদের প্রবীণ নিবাস রাশ মনা আপন ঘরে নিয়ে এসেছিলাম। প্রায় এক বছর ধরে তাঁর থাকা, খাওয়া, চিকিৎসা, ডাক্তার, ওষুধ—সবকিছুর দায়িত্ব বহন করেছি।

কিন্তু বাস্তবতা হলো, আমরা তাঁর আইনগত অভিভাবক হতে পারিনি।
ফলে স্বাভাবিক মৃত্যু হওয়ার পরও একের পর এক জটিলতার মুখোমুখি হতে হয়েছে—হাসপাতালের প্রক্রিয়া, আইনি জটিলতা, ময়নাতদন্ত, আর সবশেষে বেওয়ারিশ হিসেবে কোনো কবরস্থান লাশটি গ্রহণ করতে রাজি হচ্ছিল না।

আজ আমাদের প্রশ্ন—
যদি কোনো অসহায়, পরিচয়হীন বা অভিভাবকহীন মানুষের পাশে সমাজের কেউ বা কোন প্রতিষ্ঠান দাঁড়ায় তবে তরা কেন তার আইনগত অভিভাবক হতে পারবেনা কেন?
রাস্তায় পড়ে থাকা অভিভাবকহীন মানুষের মৃত্যুর পর মর্যাদাপূর্ণ দাফনের দায়িত্ব কে নেবে?
মানবিক উদ্যোগগুলোকে কেন এমন অসহায় পরিস্থিতির মুখোমুখি হতে হবে?

আমাদের কাছে এই প্রশ্নগুলোর উত্তর নেই। যদি আপনাদের জানা থাকে, জানাবেন।

আর একটি অনুরোধ—দয়া করে পোস্টটি শেয়ার করুন, যাতে বিষয়টি নীতিনির্ধারকদের নজরে আসে। একজন অসহায় মানুষের মৃত্যুর পরও যেন তাঁর মর্যাদাপূর্ণ বিদায় নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।

একজন মানুষের শেষ বিদায় যেন আর কোনো প্রতিষ্ঠানের দরজায় দরজায় ঘুরে বেড়াতে না হয়।

গত ১৮/০৪/২০২৫ তারিখ এই মানসিক ভারসাম্যহীন বোনটি কে রাস্তা থেকে নিয়ে এসেছিলাম,  আলহামদুলিল্লাহ বর্তমানে এই তার অবস্থা। য...
04/06/2026

গত ১৮/০৪/২০২৫ তারিখ এই মানসিক ভারসাম্যহীন বোনটি কে রাস্তা থেকে নিয়ে এসেছিলাম, আলহামদুলিল্লাহ বর্তমানে এই তার অবস্থা।

যতনে রতন মিলে, গত ২৫ সালের এপ্রিল মাসের ১৮ তারিখ রোজ শুক্রবার মালিবাগে একটা টং দোকানে চা খাচ্ছিলাম হঠাৎ দেখি রাস্তার পাশে ফুটপাতে একজন মানসিক ভারসাম্যহীন বোন পড়েছিল। কাছে যে কথা বললাম মনে হচ্ছিল তার অনেক ক্ষুধা লেগেছে এবং জ্বরে গা পুড়ে যাচ্ছে।
তাকে পাশের দোকান থেকে কিছু খাবার এনে দিলাম। বোনটি খাচ্ছিল আর জ্বরে কাঁপছিল, প্রচুর ক্ষুধা লাগলে মানুষ যেভাবে খাবার খায় একই ভাবে বোনটি খাবার খাচ্ছিল। রাস্তায় পড়ে থাকতে থাকতে মনে হচ্ছিল তার শরীরের হাড়গুলিও সব শুকিয়ে গেছে৷
যাই হোক এক ছোট ভাইকে কল দিয়ে ওনাকে নিয়ে গেলাম ঢাকা মেডিকেলে, সেখানে বেশ কয়েকদিন ভর্তি করে চিকিৎসা চালালাম, এর পরে কিছুটা সুস্থ হল। অনেক খোঁজাখুঁজির পরেও পরিবারের কাউকে খুঁজে পেলাম না। পরে বোনটি কে নিয়ে গেলাম আমাদের রাশমনা আপন ঘর বৃদ্ধাশ্রম।

আলহামদুলিল্লাহ, এক বছরের অধিক সময় ধরে বোনটি আমাদের এখানেই রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত তাকে সেবা যত্ন এবং
ঔষধ দিচ্ছি। যেহেতু মানসিক ভারসাম্যহীন তাই সে তার পরিচয় বলতে পারছে না। আমরা প্রতিনিয়তই তার পরিবারকে খুজতেছি।
সম্ভব হলে পোস্টটি শেয়ার করবেন, আপনার একটি শেয়ারে হয়তো মানসিক ভারসাম্যহীন বোনটি কে তার পরিবার ফিরে পেতে পারে।

ধন্যবাদ

আজ সকাল ৯.১৫ মিনিটে আমাদের আজিজ কাকা (কবি কাকা) ঢাকা মেডিকেল কলেজের আই.সি.ইউ তে ইন্তেকাল করেছেন। সে প্রায় ৩ বছর যাবত আমা...
14/11/2025

আজ সকাল ৯.১৫ মিনিটে আমাদের আজিজ কাকা (কবি কাকা) ঢাকা মেডিকেল কলেজের আই.সি.ইউ তে ইন্তেকাল করেছেন।
সে প্রায় ৩ বছর যাবত আমাদের রাশমনা আপন ঘর প্রবীন নিবাসের বাসিন্দা ছিলেন।
গত মাসের ৮ তারিখ থেকে সে হাসপাতালে ভর্তি ছিলেন তখন থেকেই আমরা তার পরিবারের মানুষদের বেশ কয়েকবার ফোন করেছিলাম কিন্তু তারা কেউ দেখতে আসেনি। এমনকি কাকার মৃত্যুর সংবাদ পাওয়ার পরেও লাশ নেওয়াতো দুরের কথা তার পরিবারের কেউ দেখতে আসেনি ।
তার নিজের পরিবার অস্বীকার করলেও রাশমনা আপন ঘরের পরিবারতো আর অস্বীকার করতে পারেনা।
তাকে আমরা আজিমপুর কবরস্থানের দাফন করেছি।
সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

04/11/2025

পরিবারের লোক কে ফোন করে বল্লাম মৃত্যু শয্যায়, কিন্তু সে চরম বিরক্ত হলো........ হায়রে আপন জন।

কে যে আপন কে যে পর বোঝা বড্ড দায়।

আব্দুল আজিজ কাকা দুই বছরের অধিক সময় যাবত থাকেন আমাদের রাশমনা আপন ঘর প্রবীণ নিবাসী।
আজিজ কাকার কাছে তার পরিবারের খবর জানতে বহু চেষ্টা করেছি, কিন্তু কোনো তথ্যই সে দেয়নি। হয়তো বুকে জমা করে রেখেছেন অভিমনের পাহাড়।
সে অসুস্থ হওয়ার পরে পরিবারের মানুষদের দেখতে চাইলে আমরা বেশ কয়েকদিন অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি — তার বাড়ি দিনাজপুর।
সে বিয়ে করেনি তার বাড়িতে নাকি বেশকিছু সম্পত্তি আছে তবে তার প্রাপ্য সম্পত্তির মূল্যের চেয়েও নাকি বেশি পরিমাণে টাকা সে অলরেডি নিয়ে গেছে বল্লেন তার আপন বোন, এর পরে যোগাযোগ করি তার আপন ভাইয়ের সাথে…

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধ আব্দুল আজিজ, অথচ হারিয়ে যাওয়া মায়ের পেটের আপন ভাইয়ের খবর পেয়েও, সে ভাই যেন বিরক্ত। এমনকি একবার শেষ দেখাটাও দেখতে আসারও ইচ্ছা নেই তার।

মাঝে মাঝে মনে হয়…
নিষ্ঠুর এই পৃথিবীতে কে যে আপন আর কে যে পর তা বোঝা বড় দ্বায়!

Address

Boythakhali, Anondanagar Marul Badda
Badda
1212

Telephone

+8801844644983

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাশ মনা আপন ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to রাশ মনা আপন ঘর:

Shortcuts

Share

Category