05/06/2026
সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু-আলাইকুম।
এত দ্বারা সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ফাউন্ডেশন এর হিসাব দীর্ঘমেয়াদী ও সুরক্ষিত রাখার লক্ষ্যে বহুল প্রতিক্ষিত একটি ব্যাংক হিসাব খোলার জন্য অনেকদিন ধরেই আলোচনা এবং আপনাদের মতামত প্রদানের ভিত্তিতে গত ০২/০৬/২০২৬ ইং তারিখে যুব উন্নয়ন ফাউন্ডেশন -YDF এর নামে 'সোনালী ব্যাংক পিএলসি' -মোরেলগঞ্জ শাখায় একটি যৌথ ব্যাংক হিসাব খোলা হয়।
আলহামদুলিল্লাহ।
আপনারা সবাই দোয়া করবেন এবং বরাবরের মত পাশে থাকবেন যাতে আমরা এই ব্যাংক হিসাব কে আরো বেশি পরিমানে বাড়িয়ে, আমাদের সকলের কষ্টের টাকার হিসাবকে সুরক্ষিত রেখে আরো বেশি মানুষের সাহায্য করতে পারি।
ধন্যবাদান্তে,
মোঃ মিজানুর রহমান
সভাপতি
যুব উন্নয়ন ফাউন্ডেশন