Adv. Atiar Rahman

Adv. Atiar Rahman সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রীম কোর্ট, কেন্দ্রীয় আইন উপদেষ্টা- ইসলামী আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় সভাপতি - বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদ ও অন্যান্য....!

12/07/2026

রাসুলুল্লাহ সা. ইরশাদ করেন -

"আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে থাকে।" (সহীহ মুসলিম, হাদিস: ২৬৯৯)

এই দুর্যোগে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আপনাদের সহযোগিতায় বন্যার্ত মানুষের কাছে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, ওষুধ এবং জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

🤲 আপনার সামান্য অনুদানও একটি ক্ষুধার্ত পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।

💳 অনুদান পাঠানোর মাধ্যম
🏦 Al-Arafah Islami Bank Ltd.
A/C No: 1431120023345
📱 বিকাশ | নগদ | রকেট
01511-012015

📞 সার্বিক তত্ত্বাবধানে:
মুফতি রেজাউল কারীম আবরার
মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী

🤝 আসুন, আমরা সবাই মিলে মানবতার পাশে দাঁড়াই।
আপনার অনুদান ইনশাআল্লাহ একজন অসহায় মানুষের দোয়া হয়ে আপনার আমলনামায় যুক্ত হবে।

আল্লাহ তাআলা আমাদের সকলের দান কবুল করুন এবং বন্যাকবলিত ভাই-বোনদের দ্রুত স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন। আমীন। 🤲🩵

11/07/2026

আসুন, বন্যার্ত মানুষের পাশে ভালবাসা দিয়ে দাঁড়াই।
আগামীকাল থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর উদ্যোগে চট্রগ্রামের বাশখালিতে ভালোবাসা বিতরণ হবে ইনশা-আল্লাহ I

10/07/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত আজকের ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল।

28/06/2026

Islami Andolan Bangladesh এর সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দের তালিকাঃ-

১/ মাওলানা মুফতি ওমর ফারুক সন্দীপী
২/ মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ
৩/ ড. আ ফ ম খালিদ হোসাইন (সাবেক ধর্ম উপদেষ্টা)
৪/ মাওলানা ডা. মোশতাক আহমেদ
৫/ মাওলানা ওবায়দুর রহমান খাঁন নদভী
৬/ অধ্যাপক ডা. মোহাম্মদ জহুরুল হক
৭/ অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান
৮/ ডাক্তার আক্কাস আলী সরকার
৯/ অ্যাডভোকেট আব্দুল মতিন
১০/ আলহাজ্ব সৈয়দ আলী মুস্তফা
১১/ অ্যাডভোকেট এ.কে.এম এরফান খাঁন
১২/ মাওলানা আব্দুল কাদের মেহেরপুরী
১৩/ অ্যাডভোকেট শেখ লুৎফর রহমান
১৪/ মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক
১৫/ মোহাম্মদ আফতাব উদ্দিন
১৬/ আলহাজ্ব গোলাম মসীহ্ (সাবেক রাষ্ট্রদূত)
১৭/ আলহাজ্ব মনির হোসাইন
১৮/ মাওলানা মকবুল হোসাইন
১৯/ আলহাজ্ব জান্নাতুল ইসলাম
২০/ মওলানা গোলামুর রহমান
২১/ শায়েখ মিজানুর রহমান

27/06/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নবমনোনীত কমিটির প্রেসিডিয়াম, উপদেষ্টা পরিষদ ও মজলিসে আমেলা ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)

সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তে- আলহাজ্ব এডভোকেট আতিয়ার রহমান।
আইন উপদেষ্টা - ইসলামী আন্দোলন বাংলাদেশ।

26/06/2026

চরমোনাইয়ের ঐতিহ্যবাহী আল- কারিম জামে মসজিদে শায়েখ দ্বয়ের সান্নিধ্যে- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আইন উপদেষ্টা, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী আলহাজ্ব Adv. Atiar Rahman স্যার

- এডমিন পোষ্ট।

ফ্যাসিবাদ বিরোধি লড়াইয়ের অগ্রনায়ক মুফতি ফয়জুল করীমকে লক্ষ্যবস্তু বানানোর পরিনতি ভালো হবে না-মাওলানা গাজী আতাউর রহমানইসলা...
24/06/2026

ফ্যাসিবাদ বিরোধি লড়াইয়ের অগ্রনায়ক মুফতি ফয়জুল করীমকে লক্ষ্যবস্তু বানানোর পরিনতি ভালো হবে না
-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ফ্যাসিবাদ বিরোধি লড়াইয়ের একজন অগ্রনায়ক। চব্বিশের জুলাই-আগষ্টে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদের মুখোমুখি হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে তাকে হয়রানী ও মামলার লক্ষ্যবস্তু বানানোর পরিনতি ভালো হবে না।

আজ ২৪ জুন, বুধবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, আমরা জানতে পেরেছি যে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই এর বিরুদ্ধে সাইবাব সুরক্ষা আইনে একটি মামলা করা হয়েছে। মামলা যে দায়ের করেছে সে আগে যুবলীগের সাথে জড়িত ছিলো, এই সংক্রান্ত বহু ছবি আছে। সরকার বদলের পরে সে ভোলপাল্টে যুবদলের একটি ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে নিজেকে পরিচয় দেয়া শুরু করেছে; যদিও সেই ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ও জেলা যুবদলের সদস্যসচিবসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তাকে যুবদলের নেতা হিসেবে স্বীকৃতি দেয় না। আমরা মনে করছি, পতিত ফ্যাসিবাদের প্রেতাত্মারা ফ্যাসিবাদ বিরোধি লড়াইয়ের অগ্রনায়কদের হয়রানী করতে মুফতি সৈয়দ ফয়জুল করীমকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

এখানে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি জনাব রকিবুল ইসলামের ভূমিকাও সন্দেহজনক। মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই এর মতো একজন জাতীয় নেতার নামে যে কেউ একজন এসে এজহার দায়ের করলেই সেটা মামলা হিসেবে গ্রহণ করাটা সন্দেহজনক। আমরা সরকারের কাছে আহবান করবো, এই মামলা দায়েরের বিষয়টি তদন্ত করুন। সাবেক যুবলীগের এক নেতার দায়ের করা এজহারে তড়িঘড়ি করে একজন জাতীয় নেতার নামে মামলা নেয়া ফ্যাসিবাদের দোসরদের সংঘবদ্ধ অপচেষ্টা কিনা তা খতিয়ে দেখতে হবে। এই ওসি ফ্যাসিবাদের গুপ্ত দোসর কিনা তাও তদন্তে আনতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা আশা করছি, এই মামলার সাথে বিএনপি ও সরকারের কোন সম্পৃক্ততা নাই। বিএনপির দায়িত্বশীল বা নীতি নির্ধারনী কেউ এর সাথে জড়িত না। তথাপিও বিএনপির সাথে সম্পৃক্ততার পরিচয়ে একজন মামলা করেছে। সরকারের একজন কর্মকর্তা সেই মামলা গ্রহণও করেছে। এখন এর সমাধানের দায়িত্বও সরকারকেই নিতে হবে। আমরা দাবী করছি যে, অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে এবং যে মামলা করেছে এবং যে লীগের সাবেক নেতার দায়ের করা এজহারকে মামলা হিসেবে গ্রহণ করেছে তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে। এরা ফ্যাসিবাদের গুপ্ত দোসর হলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, আমরা সরকারের আচরন ও তৎপরতা লক্ষ করবো। আমরা চাইছি, বিষয়টি সহজে শেষ হোক। কারণ, মুফতি সৈয়দ মু. ফয়জুল করীমের বিরুদ্ধে অপতৎপরতার পরিনতি কারো জন্যই ভালো হবে না।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক,
ইসলামী আন্দোলন বাংলাদেশ

23/06/2026প্রবীণ আলেমেদ্বীন মাওলানা কারী আবু রায়হান হাফি.-র ওপরে হামলার সাথে সম্পৃক্তদের শাস্তি নিশ্চিত করতে হবেদেশের বর...
23/06/2026

23/06/2026
প্রবীণ আলেমেদ্বীন মাওলানা কারী আবু রায়হান হাফি.-র ওপরে হামলার সাথে সম্পৃক্তদের শাস্তি নিশ্চিত করতে হবে

দেশের বরেণ্য ও প্রবীণ আলেমেদ্বীন, আন্তর্জাতিক ক্বারী মাওলানা আবু রায়হান হাফিজাহুল্লাহ-র ওপরে হামলা করা হয়েছে। হামলায় প্রবীণ এই কুরআনের সেবকের হাড়ে ফাটল তৈরি হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

সন্ত্রাসী হামলায় আক্রান্ত ক্বারী মাওলানা আবু রায়হান হাফি. এর ছেলে শক্তিমান লেখক ও শিক্ষাবিদ মাওলানা ইফতেখার জামিলের বরাতে জানা যাচ্ছে যে, হামলার সাথে জড়িত সন্ত্রাসীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত।

গত শনিবারে হামলার পরে আক্রান্ত ও মাজলুম পরিবারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর একজন এমপির সাথেও যোগাযোগ করা হয়েছে। কোন সমাধান পাওয়া যায় নাই। এমনকি গত শনিবারে হামলা হলেও স্থানীয় পুলিশ মামলা নিতে রাজী হয় নাই।

পুরো ঘটনার এই অংশটাই সবচেয়ে উদ্বেগের বিষয়। অন্যায় করা, অন্যায়ের পক্ষে রাজনৈতিক শক্তির অবস্থান নেয়া এবং তার প্রভাব খাটিয়ে আইনের আশ্রয় গ্রহণে বাঁধা হয়ে দাড়ানো একটি ঘৃণ্য ও অশুভ রাজনৈতিক সংস্কৃতি। জুলাই আন্দোলনের পরে এই সংস্কৃতির অবসান হয়েছে বলে আমরা আশা করেছিলাম।

কিন্তু দেখা যাচ্ছে, জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্তদের ব্যাপারে এমন অভিযোগ উঠছে।

আমরা স্থানীয় প্রশাসনের প্রতি জোড় আহবান জানাবো যে, অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিন। সত্তর বছর বয়সী একজন আলেমেদ্বীনের গায়ে যারা আঘাত করতে পারে সেই পাপিষ্ঠদের দল-মত বিবেচনা না করে আইনের আওতায় আনুন।

কোন রাজনৈতিক শক্তি যদি আপনাদের আইনী পদক্ষেপে বাঁধা তৈরি করে তা জাতিকে অবহিত করুন। অন্যথায় জনরোষ আপনাদের বিরুদ্ধে কাজ করবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করবো, জুলুমের পক্ষে রাজনৈতিক অবস্থান নেয়ার কলুষিত রাজনীতির যে চর্চা আপনারা শুরু করেছেন তার পরিনতি ভালো হবে না। তাই, যারা এই ধরণের অন্যায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক অবস্থান নিন।

যারা অপরাধীদের আশ্রয় দিয়েছে সেই সব নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিন। যদি আপনারা আপনাদের অবস্থান পরিস্কার না করেন তাহলে জাতি আপনাদেরকেও কলুষিত রাজনীতির অংশ হিসেবে বিবেচনা করা হবে।

আলহাজ্ব এডভোকেট আতিয়ার রহমান।
কেন্দ্রীয় সভাপতি - বাংলাদেশ আইনজীবী পরিষদ, কেন্দ্রীয় আইন উপদেষ্টা - ইসলামী আন্দোলন বাংলাদেশ।

14/06/2026

ইসলামের অপরিহার্য বিধান বোরকার বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শনকারী বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

21/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাগেরহাটবাসীর প্রতি এডভোকেট শেখ আতিয়ার রহমানের আন্তরিক শুভেচ্ছা

#ঈদুলআযহা


#কুরবানীরঈদ
#বাগেরহাট



#ইসলামীআন্দোলনবাংলাদেশ
#চরমোনাই



#বাংলারজনগণ
#মানবতাররাজনীতি
#ইসলামীরাজনীতি
#বাংলাদেশ




#ঈদেরশুভেচ্ছা
#জনতারনেতা
#বাগেরহাটবাসী

Address

Bagerhat

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Atiar Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share