Bandarban Cantonment Public School and College

Bandarban Cantonment Public School and College Official page of Bandarban Cantonment Public School & College (BCPSC)

বান্দরবান রিজিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধনবান্দরবান, ১৩ আগস্ট ২০২৬: ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক...
14/08/2026

বান্দরবান রিজিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন
বান্দরবান, ১৩ আগস্ট ২০২৬: ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং মাতৃভাষাভিত্তিক শিক্ষার প্রসারের লক্ষ্যে বান্দরবান রিজিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন। তিনি আনুষ্ঠানিকভাবে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন, প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রাথমিকভাবে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবছর তিনটি কোর্সে মোট ৯০ জন শিক্ষার্থী, প্রতি ভাষায় ৩০ জন করে, প্রশিক্ষণের সুযোগ পাবে। পর্যায়ক্রমে অন্যান্য ভাষাকেও এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
কোর্স পরিচালনায় সহযোগিতা করছে ভাষা ও সাহিত্য চর্চা ক্লাব, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই), বান্দরবান জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ভবিষ্যতে সনদধারী শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য প্রশিক্ষক নির্বাচনের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, এমফিল, এইসি, কেএসআই-এর পরিচালক নুক্রাসিং মার্মা, অভিভাবক, শিক্ষক, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বান্দরবান মেডিকেল স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন ও  বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের যৌথ আয়োজনে প্রতিষ্ঠানের অডি...
11/08/2026

বান্দরবান মেডিকেল স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন ও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের যৌথ আয়োজনে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারের বিষয় ছিল ‘দুর্যোগ ও এর পরবর্তী সময়ে রোগ প্রতিরোধ এবং শিক্ষার্থী ও পেশাজীবীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা’। দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং শিক্ষার্থী ও পেশাজীবীদের মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডক্টর সুরজিত রায় চৌধুরী এবং ডক্টর তৌহিদুল আনোয়ার। তাঁরা দুর্যোগের সময় স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন।
অনুষ্ঠানজুড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, এমফিল,এইসি। তিনি সেমিনারের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সআবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর ২০২৬অনলাই...
10/08/2026

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন

৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর ২০২৬

অনলাইনে আবেদন করতে ভিজিট করুন
https://join.army.mil.bd


10/08/2026
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশে শুরু হলো আন্তঃহাউস প্রতিযোগিতা–২০২৬।প্রত...
10/08/2026

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশে শুরু হলো আন্তঃহাউস প্রতিযোগিতা–২০২৬।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান,এমফিল, এইসি আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, বিতর্ক মানুষকে শুধু নিজের কথা বলতে শেখায় না; বরং অন্যের কথা শুনতে, যুক্তি দিয়ে বিচার করতে এবং ভিন্নমতকে সম্মান করতে শেখায়।

আজকের বিতর্কের মঞ্চ থেকেই তৈরি হবে আগামী দিনের আত্মবিশ্বাসী বক্তা, যুক্তিবাদী চিন্তক ও দায়িত্বশীল নেতৃত্ব।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় চিত্রাঙ্কন, আবৃত্তি...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খাঁন, এমফিল, এইসি। তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সৃজনশীলতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

Address

Bandarban Cantonment
Bandarban
4600

Opening Hours

Monday 07:30 - 15:00
Tuesday 07:30 - 15:00
Wednesday 07:30 - 15:00
Thursday 07:30 - 15:00
Saturday 08:30 - 02:00
Sunday 07:30 - 15:00

Alerts

Be the first to know and let us send you an email when Bandarban Cantonment Public School and College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category