13/04/2026
বর্তমানে দেশে বাড়তি হামের প্রকোপ থেকে শিশুদের সুরক্ষায় আজ থেকে শুরু হতে যাচ্ছে জরুরি হাম- রুবেলা টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে ১৮টি জেলার ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় এই টিকা প্রদান করা হবে।
👉 শিশু টিকা নেওয়ার পর টিকা কেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করুন। টিকা নেওয়ার পর যেকোন উপসর্গ বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে স্বাস্থ্যকর্মীর সাথে দ্রুত যোগাযোগ করুন।
👉 মনে রাখবেন, অসুস্থ শিশুরা হামের টিকার আওতার বাইরে থাকবে। শিশু সুস্থ হওয়ার পর এই টিকা গ্রহণ করতে পারবে।