Icab charmonai kawmia

Icab charmonai kawmia Official page of Islami Chhatra Andolan Bangladesh. Charmonai kawmia branch
(2)

Media Warrior workshop অনুষ্ঠিত গতকাল ১২ জুন'২৬ রোজ শুক্রবার, বিকাল ৩.৩০ মিনিটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই ক...
13/06/2026

Media Warrior workshop অনুষ্ঠিত

গতকাল ১২ জুন'২৬ রোজ শুক্রবার, বিকাল ৩.৩০ মিনিটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখার সভাপতি মুহাম্মাদ মাহফুজ আহমাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ বায়জিদ হুসাইন এর সঞ্চালনায় Media Warrior workshop অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ কাওছার হামিদ

এছাড়াও আমেলার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
মুহাম্মাদ হানযালা মাহমুদ
প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চরমোনাই কওমিয়া শাখা

ঈদ পুনর্মিলনী ও সেক্টর প্রতিনিধি সভা অনুষ্ঠিত গতকাল ১১ জুন'২৬ রোজ বৃহস্পতিবার, বাদ এশা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চ...
12/06/2026

ঈদ পুনর্মিলনী ও সেক্টর প্রতিনিধি সভা অনুষ্ঠিত

গতকাল ১১ জুন'২৬ রোজ বৃহস্পতিবার, বাদ এশা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখার সভাপতি মুহাম্মাদ মাহফুজ আহমাদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ নাজমুল হাসান এর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও সেক্টর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরমোনাই কওমিয়া মাদরাসার শিক্ষক মুফতি সাঈদুল ইসলাম দা. বা.

এছাড়াও উপস্থিত ছিলেন, শাখার সহ সভাপতি আমানুল্লাহ বিন জিহাদী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ বায়জিদ হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
মুহাম্মাদ হানযালা মাহমুদ
প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চরমোনাই কওমিয়া শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে, চরমোনাই কওমিয়া প্রকাশনা বিভাগের আয়োজনে সকল সেক্টরের প্রকাশনা  সম্পাদকদের নিয়ে বাদ আসর জর...
12/06/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে, চরমোনাই কওমিয়া প্রকাশনা বিভাগের আয়োজনে সকল সেক্টরের প্রকাশনা সম্পাদকদের নিয়ে বাদ আসর জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি, আমানুল্লাহ বিন জিহাদী

এছাড়া আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমান, দাওয়াহ সম্পাদক জাহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক রিয়ান মাহমুদ।

বার্তাপ্রেরক,
মুহাম্মাদ হানজালা মাহমুদ
প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চরমোনাই কওমিয়া শাখা।

Key to Salvation Islamic constitution Media Warrior Workshop12 Jun 2026 Friday 03.30 pmBranch Office, Charmonai, Barisal...
12/06/2026

Key to Salvation
Islamic constitution

Media Warrior Workshop

12 Jun 2026 Friday 03.30 pm
Branch Office, Charmonai, Barisal

Chief Guest
Yusuf Piyas
Central law & Human Rights Secretary
Islami Chhatra Andolan Bangladesh

Special Guest
M***i Rahmatullah Chadpuri
Central Qwmia Madrasa Secretary
Jatiyo Shikkhak Forum

M***i Ismail Shahid
Teacher, Charmonai madrasa
Kiratul Quran General Branch

Mohammad Ibrahim Khalil
Former president
Islami Chhatra Andolan Bangladesh
Charmonai Qwmia Branch

Mohammad Kawsar Hamid
Former president
Islami Chhatra Andolan Bangladesh
Charmonai Qwmia Branch

president
Mohammad Mahfuz Ahmad
president
Islami Chhatra Andolan Bangladesh
Charmonai Qwmia Branch

Islami Chhatra Andolan Bangladesh
Charmonai Qwmia Branch

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র ঈদ পুনর্মিলনী ও সেক্টর প্রতিনিধি সভা১১ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার, বাদ এশাআইসিএবি কার্য...
11/06/2026

মুক্তির মূলমন্ত্র
ইসলামী শাসনতন্ত্র

ঈদ পুনর্মিলনী ও সেক্টর প্রতিনিধি সভা

১১ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার, বাদ এশা
আইসিএবি কার্যালয়, চরমোনাই, বরিশাল

প্রধান অতিথি
মুফতি সাঈদুল ইসলাম
শিক্ষক, চরমোনাই কওমিয়া মাদরাসা

বিশেষ অতিথি
মুহাম্মাদ ইব্রাহিম খলিল
সাবেক সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখা

সভাপতি
মুহাম্মাদ মাহফুজ আহমাদ
সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চরমোনাই কওমিয়া শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চরমোনাই কওমিয়া শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখার প্রচার ও মিডিয়া উপ-কমিটি গঠিত।গতকাল ১০ জুন ২৬, রোজ বুধবার, রাত ১০ টা...
11/06/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখার প্রচার ও মিডিয়া উপ-কমিটি গঠিত।

গতকাল ১০ জুন ২৬, রোজ বুধবার, রাত ১০ টায়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখা-এর প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে প্রচার ও মিডিয়া উপ-কমিটি গঠিত হয়।

তত্ত্বাবধায়ক:- মুহাম্মাদ হানজালা মাহমুদ
সহ তত্ত্বাবধায়ক:- মুহাম্মাদ রিয়ান মাহমুদ
প্রধান সমন্বয়ক:- মুহাম্মাদ মুহিবুর রহমান শাওন
সমন্বয়ক:- মুহাম্মাদ মাহদী হাসান
সহ-সমন্বয়ক:-খালিদ হাসান ও এসহাক মাহমুদ
সদস্য:- মুহাম্মাদ হাসনাইন
সদস্য:- মুহাম্মাদ সাব্বির আহমেদ
সদস্য:- মুহাম্মাদ মাহমুদ
সদস্য:- মুহাম্মাদ রোহান
সদস্য:- মুহাম্মাদ মনির
সদস্য:- মুহাম্মাদ রাইয়ান সরকার
সদস্য:- মুহাম্মাদ গোলাম রাব্বি
সদস্য:- মুহাম্মাদ জুনায়েদ
সদস্য:- মুহাম্মাদ রাকিব
সদস্য:- মুহাম্মাদ সায়েম
সদস্য :- নওশাদ
সদস্য:- রায়হান
সদস্য :- জামিল
সদস্য :- সাকিল

বার্তা প্রেরক
মুহাম্মাদ হানজালা মাহমুদ
প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চরমোনাই কওমিয়া শাখা

আজ  ১০ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচ...
10/06/2026

আজ ১০ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির (৫ জুন-১১ জুন) অংশ হিসেবে ৬ষ্ঠ দিন চরমোনাই কওমিয়া শাখায় “বৃক্ষরোপণ” কর্মসূচি পালিত।

এসময়ে উপস্থিত ছিলেন শাখার সভাপতি মুহাম্মাদ মাহফুজ আহমাদ, সহ সভাপতি আমানুল্লাহ বিন জিহাদী, মুহাম্মাদ আল আমিন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ বায়জিদ হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, দাওয়াহ সম্পাদক জাহিদুল ইসলাম, দক্ষতা উন্নয়ন সম্পাদক নাছরুল্লাহ মানছুর, প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম।

ক্যাম্পাস এখনো জনমানবহীন প্রায়।তবে, আগামীকাল থেকে জামিয়ার সকল শাখায় যথারীতি ক্লাস শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহপুনরায় মুখরিত...
08/06/2026

ক্যাম্পাস এখনো জনমানবহীন প্রায়।
তবে, আগামীকাল থেকে জামিয়ার সকল শাখায় যথারীতি ক্লাস শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ
পুনরায় মুখরিত হবে প্রিয় ক্যাম্পাস
“ক্বলা রাসুলুল্লাহ ﷺ” ধ্বনিতে।

অনেকেই নববী উদ্যানের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছে, কেউ কেউ রাস্তায়, আবার অনেকে ইতিমধ্যেই পৌঁছে গেছে।

সকলের যাত্রা নিরাপদ ও কল্যাণময় হোক।

বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড-এর তত্ত্বাবধানেএসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ১০ দিনব্যাপী কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষা...
31/05/2026

বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড-এর তত্ত্বাবধানে
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ১০ দিনব্যাপী কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষা কর্মশালা ২০২৬

তারিখ: ১৬ জুন ২০২৬ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত
স্থান: জামিয়া রাশিদিয়া আহসানাবাদ (চরমোনাই মাদরাসা) বরিশাল।
কোর্স ফি: ৳১০০০/- [থাকা-খাওয়া ফ্রি]

প্রিয় বন্ধু,
কুরআন হিদায়াতের আলোকবর্তিকা ও জীবন্ত মুজিজা। কুরআন মহাঐশী গ্রন্থ, যার তিলাওয়াত হৃদয়কে করে বিগলিত, ঈমানকে করে সুদৃঢ় এবং প্রতিটি হরফ পাঠে দশটি করে অর্জিত হয় নেকি। তিলাওয়াতকারীর মনে আনে স্বর্গীয় অনুভব, মুছে দেয় যাবতীয় পঙ্কিলতা। যার হৃদয়ে ধারণ রয়েছে কুরআন, তার অন্তর আলোকিত, চরিত্র হয় মার্জিত। কুরআন কবরেও সঙ্গ দেয়, জাহান্নাম থেকে রক্ষা করে এবং জান্নাতের পথে টেনে নেয়। ইহকালে এনে দেয় শান্তি, পরকালে দেয় মুক্তির নিশ্চয়তা।

এই কুরআন মুমিনদের কাছে কিছু মৌলিক দাবি রাখে। তার মধ্যে দুটি সর্বাধিক গুরুত্বপূর্ণ :

এক. দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায়ের জন্য কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত জানা অপরিহার্য। একজন মুসলিম হিসেবে কুরআন শুদ্ধভাবে পড়তে পারা একান্ত প্রয়োজন।

দুই. জীবনের পরতে পরতে-ব্যক্তি থেকে সমাজ, পরিবার থেকে রাষ্ট্র-সর্বত্র শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে কুরআনের বার্তা উপলব্ধি করা এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করা অপরিহার্য।

এই মৌলিক দুটি দাবি পূরণে ও সমাজে শান্তি ফিরিয়ে আনার প্রত্যয়ে এসএসসি ও দাখিল সমাপ্তকারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত এবং দীনের মৌলিক বিধানাবলি বিষয়ক বিশেষ এক কর্মসূচি।

যা থাকছে...
১. তাজভীদ সহকারে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত
২. দৈনন্দিন মাসআলা-মাসায়িল
৩. মাসনূন দুআসমূহ
৪. সীরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষা
৫. সাহাবায়ে কেরামের জীবনকথা
৬. সুহবাতুল ওলামা ও নসীহত
৭. নামাজের বাস্তব প্রশিক্ষণ
৮. আত্মোপলব্ধি সৃষ্টিকরণ (মুমিনের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্ট করার মাধ্যমে)
৯. সুন্নত অনুযায়ী জীবন ধারণের বাস্তব প্রশিক্ষণ
১০. দৈনিক পত্রিকা পাঠ ও দাওয়াত প্রশিক্ষণ

কর্মশালায় অংশগ্রহণ করতে ও
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
+8801889018244/+8801825971936

দারুল উলুম দেওবন্দ: দেড় শতাব্দীর এক জীবন্ত  ইশতেহার ও আমাদের মনস্তাত্ত্বিক স্বাধীনতার মূল ভিত্তি।‎৩০ মে ১৮৬৬ ঈ. উপমহাদে...
30/05/2026

দারুল উলুম দেওবন্দ: দেড় শতাব্দীর এক জীবন্ত ইশতেহার ও আমাদের মনস্তাত্ত্বিক স্বাধীনতার মূল ভিত্তি।

‎৩০ মে ১৮৬৬ ঈ. উপমহাদেশের রাজনৈতিক ও ইসলামী ইতিহাসের বাঁক পরিবর্তনের এক অবিস্মরণীয় দিন।

১৮৫৭ সালের প্রথম স্বাধীনতা যুদ্ধ (সিপাহি বিপ্লব) ব্যর্থ হওয়ার পর এই অঞ্চলের মুসলমানদের ওপর নেমে এসেছিল নির্মম রাষ্ট্রীয় নিপীড়ন। রাজনৈতিক অস্তিত্ব সংকট, সাংস্কৃতিক আগ্রাসন এবং মানসিকভাবে পঙ্গু করার এক দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট তৈরি করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। সেই চরম দুঃসময় ও জাতীয় বিপর্যয়ের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরের দেওবন্দ নামক এক ছোট্ট জনপদে রোপণ করা হয়েছিল এই ঐতিহাসিক চারাগাছটি।

কোনো রাজকীয় অনুদান নয়, বড় কোনো অট্টালিকা নয়; এক ঐতিহাসিক ডালিম গাছের নিচে, মাত্র একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছিল এক বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক বিপ্লবের প্রথমপাঠ। যার একমাত্র পুঁজি ছিল ইখলাস, তাকওয়া, চোখের পানি এবং সাম্রাজ্যবাদবিরোধী আপসহীন চেতনা।

ইসলামী রাজনীতি ও ছাত্র আন্দোলনের কর্মীদের জন্য দেওবন্দ একটি জীবন্ত দর্শন।

দেওবন্দ কেবল একটি বিদ্যাপীঠ নয়, এটি ছিল ব্রিটিশবিরোধী আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। রেশমী রুমাল আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম সবখানেই নেতৃত্ব দিয়েছেন দেওবন্দের সূর্যসন্তানেরা।

লর্ড মেকলের চাপিয়ে দেওয়া দাসত্বমুখী শিক্ষাব্যবস্থার বিপরীতে মুসলিম উম্মাহর নিজস্ব স্বকীয়তা ও মনস্তাত্ত্বিক স্বাধীনতা টিকিয়ে রাখার ঢাল ছিল এই দেওবন্দ।

দেওবন্দ মুসলিম উম্মাহকে শুধু আলেম দেয়নি, বরং যুগসচেতন মুফাক্কির, রাজনৈতিক দূরদর্শী নেতা এবং সমাজ সংস্কারক উপহার দিয়েছে।

আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শুধু একটি প্রতিষ্ঠানের ইতিহাস স্মরণ করছি না; বরং আমরা পুনর্পাঠ করছি আত্মত্যাগ, দূরদর্শিতা এবং রাজপথের আপসহীন সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়কে।

বর্তমান সময়ের তরুণ রাজনৈতিক কর্মীদের জন্য দেওবন্দের সবচেয়ে বড় শিক্ষা হলো, আদর্শিক পরিবর্তন শুরু হয় খাঁটি ইলম থেকে, চরিত্র গঠিত হয় আধ্যাত্মিকতায়, আর জাতির রাজনৈতিক পুনর্জাগরণ আসে খালেস আত্মত্যাগের মাধ্যমে।

দারুল উলুম দেওবন্দের ১৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এর প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবি (রহ.), ফকিহুন নাফসান মাওলানা রশীদ আহমাদ গাঙ্গোহী (রহ.), শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান (রহ.) সহ স্বাধীনতা সংগ্রামের সকল আকাবিরদের প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম জ্ঞাপন করছি।

আল্লাহ তা'য়ালা আমাদের এই মহান উত্তরাধিকার বহনের তাওফিক দান করুন। আমিন।

Address

Charmonai
Barishal

Telephone

+8801838011974

Website

Alerts

Be the first to know and let us send you an email when Icab charmonai kawmia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share