বরগুনা জেলা পুলিশ

বরগুনা জেলা পুলিশ তথ্য দিয়ে বরগুনা জেলা পুলিশের সাথেই থাকুন

বরগুনায় জেলা আমতলী থানার বিশেষ অভিযানে ৭৫০(সাতশত পঞ্চাশ)গ্রাম  মাদকদ্রব্য (গাঁজা)সহ ০১ জন আসামী গ্রেফতার:‎‎         ‎[DA...
21/08/2026

বরগুনায় জেলা আমতলী থানার বিশেষ অভিযানে ৭৫০(সাতশত পঞ্চাশ)গ্রাম মাদকদ্রব্য (গাঁজা)সহ ০১ জন আসামী গ্রেফতার:


‎[DATE: 20 August 2026]

‎আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

‎এরই ধারাবাহিকতায় ২০/০৮/২০২৬খ্রিঃ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই (নিরস্ত্র) মোঃ আল মামুন হাওলাদার ও সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় আমতলী থানাধীন ৪নং হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা সাকিনে ধৃত আসামীর স্বামীর বসত ঘরের মধ্য হতে আসামী ১। মোসাঃ সালমা আক্তার (৩৮), স্বামী-মোঃ ফারুক খান, পিতা- মোহাম্মদ আলী, সাং-পশ্চিম চিলা, ৪নং হলদিয়া ইউপি, থানা- আমতলী, জেলা- বরগুনা এর দখল হইতে ৭৫০(সাতশত পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য (গাঁজা)সহ গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রেস রিলিজ বরগুনা জেলার তালতলী থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১টি চায়না পিস্তল, ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলিসহ ...
20/08/2026

প্রেস রিলিজ

বরগুনা জেলার তালতলী থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১টি চায়না পিস্তল, ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলিসহ ০৫ জন গ্রেফতার করা হয়।


[DATE: 20 August 2026]

বরগুনা জেলার সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। বরগুনা জেলা পুলিশ বিভিন্ন অপরাধ দমন, চুরি—ডাকাতি প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকবিরোধী অভিযানে দিন—রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

গত ১৯/০৮/২০২৬ খ্রি. বিকাল ১৫:০০ ঘটিকায় বরগুনা জেলার তালতলী উপজেলা বিএনপির দুই গ্রুপের নেতা—কর্মীরা একই স্থানে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশকে কেন্দ্র করে তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক গ্রুপ এবং তালতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন গ্রুপের নেতা—কর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা থাকায় আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তালতলী থানা এলাকায় বরগুনা জেলা পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উক্ত সমাবেশকে কেন্দ্র করে জেলার বাইরে থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ বহিরাগত সন্ত্রাসীরা এলাকায় প্রবেশ করেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত—ই—খুদা, পিপিএম—সেবা, বরগুনা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং স্থানীয় জনগনের তথ্য ও সহায়তায় ১৯/০৮/২০২৬ খ্রি. ১৪:০০ ঘটিকায় বরগুনা জেলার তালতলী থানাধীন গাবতলী গ্রামের রিয়াজ কাজীর মালিকানাধীন একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত বাসার ভাড়াটিয়া লিমনের হেফাজতে থাকা একটি কক্ষের খাটের তোশকের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ০১টি ম্যাগজিন ও ০৪ রাউন্ড গুলিসহ একটি বিদের্শী পিস্তল উদ্ধার করা হয়। এ সময় বাসায় অবস্থানরত নিম্নোক্ত ০৫ জনকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তির নাম ও ঠিকানাঃ
১। লিমন (২৮), পিতা— লিটন শিকদার, সাং— আংগার পাড়া, থানা— তালতলী, জেলা— বরগুনা।
২। অনিক মজুমদার (২৫), পিতা— সঞ্জয় মজুমদার, সাং— চাকামুইয়া, থানা— কলাপাড়া, জেলা— পটুয়াখালী।
৩। মো. জামাল (২৭), পিতা— মো. শাহ আলম, সাং— কেওড়াবুনিয়া, থানা— বরগুনা সদর, জেলা— বরগুনা।
৪। জিহাদ (৩৫), পিতা— আনোয়ার খান, সাং— কাঠালতলী, থানা— লোহাগাড়া, জেলা— নড়াইল।
৫। হৃদয় (২৪), পিতা— মোসলেম মোল্লা, সাং— আমড়াঝুড়ি, থানা— বরগুনা সদর, জেলা— বরগুনা।

জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে যেকোনো অপরাধ, সন্দেহজনক কার্যকলাপ বা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রযুক্তির আলোয় দক্ষ নারী পুলিশ—স্মার্ট পুলিশিংয়ের পথে আরও এক ধাপ         [DATE: 18 August 2026]তথ্যপ্রযুক্তির আধুনিক যু...
18/08/2026

প্রযুক্তির আলোয় দক্ষ নারী পুলিশ—স্মার্ট পুলিশিংয়ের পথে আরও এক ধাপ


[DATE: 18 August 2026]

তথ্যপ্রযুক্তির আধুনিক যুগে দাপ্তরিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে বরগুনা জেলা পুলিশের উদ্যোগে নারী পুলিশ সদস্যদের জন্য আয়োজিত ৭ দিনব্যাপী বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সুদক্ষ দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। এতে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব শেখ সালাউদ্দিন, এসআই (নিঃ), ইনচার্জ, আইসিটি শাখা, পুলিশ অফিস, বরগুনা। উক্ত প্রশিক্ষণে নারী পুলিশ সদস্যরা কম্পিউটার ফান্ডামেন্টালস, অফিস অটোমেশন এবং আধুনিক ডিজিটাল টুলস ব্যবহারের ওপর বাস্তবভিত্তিক ও হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

আজ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেওয়া হয়।

মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিতঃ‎         ‎[DATE: : 18 August 2026]অদ্য ১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিক...
18/08/2026

মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিতঃ


‎[DATE: : 18 August 2026]

অদ্য ১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকায় বরগুনা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে বরগুনা জেলার সু্যোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কল্যান সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম মাসুদ, সহকারী পুলিশ সুপার, (আমতলী সার্কেল) সহ জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সদস্যদের মধ্য হতে অনেকে তাদের সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার মহোদয় তৎক্ষণাৎ তার সমাধান প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে পুলিশের করনীয় ও বর্জনীয় বিষয় সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা তুলে ধরেন।

এরপর দুপুর ০২.৩০ ঘটিকা হতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় জুলাই/২০২৬ মাসের সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম মাসুদ, সহকারী পুলিশ সুপার, (আমতলী সার্কেল) সহ জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র হতে আগত ইনচার্জগণ। উক্ত অপরাধ সভায় জুলাই/২০২৬ মাসে রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া বিগত মাসে অবৈধ মাদক উদ্ধার, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলা ডিটেক্টসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার এবং সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে অফিসারদেরকে অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

বরগুনা জেলার বরগুনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতারঃ‎‎         ‎[...
12/08/2026

বরগুনা জেলার বরগুনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতারঃ


‎[DATE: : 12 August 2026]

‎আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

‎এরই ধারাবাহিকতায় ১২/০৮/২০২৬ খ্রিঃ বরগুনা জেলার বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই/মোঃ সাইফুর রহমান সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা সদর থানা এলাকার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ বৈকালি বাজার সংলগ্ন বৈকালিন ব্রীজের উপর থেকে ৬৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার সহ আসামী মোঃ হাফিজুর রহমান (৩৫), পিতাঃ মৃত মোঃ সুলতান, মাতা- মোসাঃ রেনু বেগম, সাং-আয়লা পাতাকাটা ইউপি, থানাঃ বরগুনা সদর, জেলাঃ বরগুনাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০১ জন আসামী গ্রেফ...
09/08/2026

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০১ জন আসামী গ্রেফতারঃ


[DATE: 09 August 2026]

আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় ০৮/০৮/২০২৬খ্রিঃ বরগুনা জেলার বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল হাই ও সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন হেউলিবুনিয়া ০৫ নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ রিয়াজুল ইসলাম তপু (৩২), পিতা- মোঃ পান্না মিয়া, সাং- ০২ নং হেউলিবুনিয়া , থানা ও জেলা- বরগুনা এর দফাদার বাড়ির সামনের পাকা রাস্তার উপর হইতে ২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১। মোঃ সুমন মৃধা (৩০), পিতা- আব্দুর রহিম, মাতা- মোসাঃ দুলু বেগম, সাং- চালিতাতলী, ০২ নং ওয়ার্ড , ০৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনা‘কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০২ জন আসামী গ্...
07/08/2026

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০২ জন আসামী গ্রেফতারঃ


[DATE: 07 August 2026]

আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় ০৭/০৮/২০২৬খ্রিঃ বরগুনা জেলার বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) অসীম বিশ্বাস ও সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন দক্ষিণ লাকুড়তলা সাকিনের ০৩ নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ আব্বাস উদ্দিন তালুকদার (৫২), পিতা- মোঃ চান মিয়া তালুকদার, মাতা-মোসাঃ হাজেরা বেগম, হাল সাং-দক্ষিন লাকুড়তলা ০৩ নং ওয়ার্ড, ০২ নং গৌরীচন্না ইউনিয়ন, স্থায়ী ঠিকানা, সাং- বাইন সামের্তো, ৭ নং ওয়ার্ড, ০৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনা এর চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর হইতে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১। মোঃ সাকিব কাজী (২০), পিতা- মোঃ মোফাজ্জেল কাজী, মাতা- মোসাঃ তাছলিমা বেগম ২। মোঃ জাকারিয়া হাওলাদার (২০), পিতা- মোঃ ফরহাদ হাওলাদার, মাতা- মোসাঃ খুশি বেগম, উভয় সাং- চরকগাছিয়া-গাবতলা, ০৯ নং ওয়ার্ড, ০৬ নং বুড়িরচর ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনা দ্বয়‘কে গ্রেফতার করা হয়।

যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৩০০×৫০=১৫,০০০/-(পনেরো হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

৫ ই আগস্ট "জুলাই গণঅভ্যূত্থান দিবস" উপলক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর...
05/08/2026

৫ ই আগস্ট "জুলাই গণঅভ্যূত্থান দিবস" উপলক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ।

‎‎
‎[DATE: 05 August 2026]

‎অদ্য ৫ ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ "জুলাই গণঅভ্যূত্থান দিবস" উপলক্ষে সকাল ১০.০০ ঘটিকায় বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় এবং বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিজ তাছলিমা আক্তার মহোদয়। এই সময়ে বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ০৩ (তিন) কেজি  অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন  আসামী গ্রেফতারঃ‎‎       ...
02/08/2026

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতারঃ


‎[DATE: 02 August 2026]

‎আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

‎এরই ধারাবাহিকতায় ০২/০৮/২০২৬খ্রিঃ বরগুনা জেলার তালতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ মঞ্জুরুল হাসান ও সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় তালতলী থানাধীন ০৫নং বড়বগী ইউপি এর ০৩নং ওয়ার্ডের ছোটভাইজোড়া আশ্রয়নকেন্দ্রের ০১ নং ব্যারাকের ভিতর হইতে ধৃত আসামী ১।মোঃ শাহজালাল কে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা।
‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বরগুনা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাই মালামাল উদ্ধার; ২ জন গ্রেফতারঃ‎         ‎...
30/07/2026

বরগুনা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাই মালামাল উদ্ধার; ২ জন গ্রেফতারঃ


‎[DATE: 30 July 2026]

বরগুনা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বরগুনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই ২০২৬ তারিখে বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানার একটি চৌকস টিম। অভিযানে চোরাই সন্দেহভাজন বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে (১) মোসাঃ খাদিজা (৪০) ও (২) মোসাঃ মরিয়ম (৩৫) নামক দুইজনকে গ্রেফতার করা হয় এবং অপর দুইজন অভিযানের সময় পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানে উদ্ধারকৃত আলামতসমূহের মধ্যে রয়েছে—

নগদ ৯,৩০,০০০/- (নয় লক্ষ ত্রিশ হাজার) টাকা।
- ০১ জোড়া স্বর্ণের কানের দুল, যাহার ওজন ৪ আনা ৪ রতি, ৯ পয়েন্ট,
- ০১ জোড়া স্বর্গেও পাশা যাহার ওজন ৫ আনা ১ রতি ১ পয়েন্ট,
- ০১ জোড়া স্বর্ণের কানের রিং (০২টি বল যুক্ত), যাহার ওজন ৩ আনা ৭ পয়েন্ট,
- ০১ জোড়া স্বর্ণের কানের রিং, যাহার ওজন ৩ আনা ৫ রতি, ৭ পয়েন্ট,
- ০১ জোড়া স্বর্ণের ঝুমকা, যাহার ওজন ১ ভরি ১ আনা ৫ রতি, ৯ পয়েন্ট,
০১টি স্বর্ণের গলার নেকলেস, যাহার ওজন ১ভরি ৪ আনা ৪ রতি, ৭ পয়েন্ট,
০১টি স্বর্ণের হাতের আংটি, যাহার ওজন ৩ আনা, ৬ পয়েন্ট,
০১টি স্বর্ণের হাতের আংটি, যাহার ওজন ৪ আনা, ৪ পয়েন্ট,
০১টি স্বর্ণের হাতের আংটি, যাহার ওজন ৪ আনা, ১ রতি ১ পয়েন্ট,
০১টি স্বর্ণের হাতের আংটি, যাহার ওজন ৪ আনা, ১ রতি ৪ পয়েন্ট,
০১টি স্বর্ণের হাতের আংটি, যাহার ওজন ৩ আনা, ৫ রতি ৬ পয়েন্ট,
০১টি স্বর্ণের গলার চেইন, যাহার ওজন ১ভরি ১২ আনা ৪ রতি,
০১টি স্বর্ণের হাতের আংটি, যাহার ওজন ৩ আন্য, ২ পয়েন্ট
মোট ৬ ভরি ১১ আনা ৫ রতি স্বর্ণালংকার,

যার আনুমানিক বাজারমূল্য ১৪,১১,০০০/- (চৌদ্দ লক্ষ এগারো হাজার) টাকা।

- ১টি ব্যাটারিচালিত অটোরিকশা, যার আনুমানিক মূল্য ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা।

উদ্ধারকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও চোরাই মালামাল উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বরগুনা থানায় ৩৭৯/৪১৩/৪১৪ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রকাশ থাকে যে, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করিয়া দেখা যায় যে, পলাতক আসামি ইব্রাহিম এর বিরুদ্ধে— ১। ডিএমপি এর মিরপুর মডেল থানা, এফআইআর নং-৫০/৩৮২, তারিখ-২৮ জুন, ২০১৮; ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০; ২। ডিএমপি এর তেজগাঁও শিল্পাঞ্চল থানা, এফআইআর নং-৩৬/২১৯, তারিখ-১৯ মে, ২০১৭; সময়-০২.১০ ঘটিকা; ধারা-১৯(১) এর (ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ৩। ডিএমপি এর তেজগাঁও শিল্পাঞ্চল থানা, এফআইআর নং-২৪/১৬০, তারিখ-১০ এপ্রিল, ২০১৭; ধারা-১৭০/৩৭৯/৫০৬ পেনাল কোড রহিয়াছে।

পুলিশ সুপার, বরগুনা জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে বরগুনা জেলা পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। জনগণকে সন্দেহভাজন ব্যক্তি বা অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

Address

Barguna, SP Office
Barisal
8700

Alerts

Be the first to know and let us send you an email when বরগুনা জেলা পুলিশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share