30/05/2026
শহীদ রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।
বাংলাদেশের যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও সেবার আদর্শে গড়ে তোলার লক্ষ্যে জেনারেল জিয়াউর রহমান (বীর উত্তম) ১৯৭৯ সালে বাংলাদেশ ক্যাডেট কোর (BCC) এবং গার্লস গাইডস-সংশ্লিষ্ট ক্যাডেট কার্যক্রমকে একীভূত করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে বিএনসিসি আজ দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী ও নেতৃত্ব বিকাশমূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত।
সরকারি ব্রজমোহন কলেজ বিএনসিসি নৌ-শাখা এবং ৪নং ডিভিশন সদর দপ্তর, ৫৩ বিএনসিসি খুলনা ফ্লোটিলা-এর পক্ষ থেকে তাঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর সম্মান।
“তাঁর আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্বের চেতনা আমাদের প্রেরণার উৎস হয়ে চিরকাল বেঁচে থাকবে।”