12/09/2024
১২ সেপ্টেম্বর, প্রথম আলো রিপোর্ট
৫–২০ আগস্ট: #হামলার শিকার সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০৬৮
-------------
-প্রথম আলোর অনুসন্ধানে দেশের ৬৪ জেলার মধ্যে ৪৯টিতে #হামলার ঘটনা ঘটার তথ্য পাওয়া যায়। #নিহত ২ জন।
- দেশের বিভিন্ন জায়গায় #সংখ্যালঘু, বিশেষ করে #হিন্দু সম্প্রদায়ের ওপর বহু হামলার ঘটনা ঘটেছে। কোথাও বাড়িঘরে, কোথাও ব্যবসাপ্রতিষ্ঠানে, কোথাও উপাসনালয়ে #হামলা- #ভাঙচুর, #অগ্নিসংযোগ ও #ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
- #হামলা শুরু হয় মূলত গত ৫ আগস্ট বিকেল থেকে। প্রথম দুই দিন হামলার ঘটনা বেশি ঘটে।
- #হামলা হয়েছে ২২টি উপাসনালয়ে।
- সবচেয়ে বেশি #হামলার ঘটনা ঘটেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে। বিভাগটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ২৯৫টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে #হামলা হয়। রংপুর বিভাগে ২১৯টি, ময়মনসিংহে ১৮৩টি, রাজশাহীতে ১৫৫টি, ঢাকায় ৭৮টি, বরিশালে ৬৮টি, চট্টগ্রামে ৪৫টি এবং সিলেটে ২৫টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে #হামলা ও #ভাঙচুরের ঘটনা ঘটে। কোথাও কোথাও স্থাপনা ব্যাপকভাবে #ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও কোথাও কম।
-- হিন্দুধর্মাবলম্বী ছাড়া হামলা হয়েছে #খ্রিষ্টান ও #আহমদিয়া সম্প্রদায় এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর। বাংলাদেশ #খ্রিষ্টান অ্যাসোসিয়েশন জানিয়েছে, নওগাঁয় চার্চ অব বাংলাদেশ, দিনাজপুরে ইভ্যানজিলিক্যা হলিনেস চার্চ, নারায়ণগঞ্জের মদনপুরে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কালেকশন বুথ এবং বরিশালের গৌরনদীতে তিনটি, খুলনা শহরে একটি, ময়মনসিংহের হালুয়াঘাটে একটি ও পার্বতীপুরে একটি খ্রিষ্টান বাড়িতে #হামলা হয়েছে। ঠাকুরগাঁওয়ে নিজপাড়া মিশনে মা মারিয়ার মূর্তি #ভাঙা হয়েছে।
* অথচ প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের দাবী এই হামলার সংখ্যা হাতে গোনা মাত্র, সবই রাজনৈতিক!
এই দেশে কি হিন্দুরা বাস করবে না?
তারাও তো #বাংলাদেশী!
পুরো রিপোর্ট পড়ুন কমেন্টে দেওয়া লিঙ্কে...