মোহাম্মাদ হাফিজুর রহমান

মোহাম্মাদ হাফিজুর রহমান Chairman Candidate, Satla Union Parishad. President, Bangladesh Jamaat-e-Islami, Satla Union.

১৯৪১ সালের আজকের এই দিনে ৭৫জনকে নিয়ে ব্রিটিশ ভারতের লাহোরে সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী রহ. কর্তৃক জামায়াতে ইসলামী প্রতিষ্...
26/08/2026

১৯৪১ সালের আজকের এই দিনে ৭৫জনকে নিয়ে ব্রিটিশ ভারতের লাহোরে সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী রহ. কর্তৃক জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়। ৮৫ বছরের এই পথচলায় যারা দ্বীন প্রতিষ্ঠার এই কাফেলায় জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সময়, শ্রম ও অর্থ দিয়ে অবদান রেখেছেন, তাদের সবাইকে আল্লাহ মাগফেরাত নসীব করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

সীরাতুন্নবী (সা.)-এর আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ! বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (...
25/08/2026

সীরাতুন্নবী (সা.)-এর আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ! বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও পবিত্র জীবনচরিত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর দিশারী হোক। সীরাতুন্নবী (সা.)-এর এই পবিত্র দিনে আসুন আমরা বেশি বেশি দরূদ পাঠ করি এবং নবীজির দেখানো সততা, দয়া ও ক্ষমার আদর্শ নিজেদের জীবনে ফুটিয়ে তুলি।

জুম্মা মোবারাক। জুমার দিন সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ ও বরকতময় দিন।
21/08/2026

জুম্মা মোবারাক। জুমার দিন সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ ও বরকতময় দিন।

আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ কি! আমি জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হওয়া সেই ইব্রাহীম আ. এর জেগে থাকা দুঃসাহসী সন্তান।.............
14/08/2026

আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ কি! আমি জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হওয়া সেই ইব্রাহীম আ. এর জেগে থাকা দুঃসাহসী সন্তান।...............
শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)
(২ ফেব্রুয়ারি ১৯৪০ - ১৪ আগস্ট ২০২৩)

১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে সকল তরুণ ও যুবসমাজকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
12/08/2026

১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে সকল তরুণ ও যুবসমাজকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রখ্যাত আলেম, মুফাসসিরে কুরআন, বিশিষ্ট রাজনীতিবীদ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসাইন ...
12/08/2026

প্রখ্যাত আলেম, মুফাসসিরে কুরআন, বিশিষ্ট রাজনীতিবীদ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহ. ৩য় শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালবাসা।

27/07/2026

দোয়া প্রার্থনা 🤲

বাংলাদেশ জামায়াতে ইসলামী, উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সম্মানিত সহ-সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম (আয়াত আলী) আজ সকাল ৮:০০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের (Heart) বাইপাস সার্জারি অনুষ্ঠিত হবে।

সংগঠনের পক্ষ থেকে এবং তাঁর পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের সকল দ্বীনি ভাই-বোন, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে বিনীতভাবে বিশেষ দোয়ার আবেদন জানানো যাচ্ছে।

আল্লাহ তাআলা যেন তাঁর প্রিয় বান্দাকে সম্পূর্ণ সুস্থতা ও শেফায়ে কিলেমা দান করেন, অপারেশন সফল করেন এবং দ্রুত সুস্থ হয়ে পুনরায় দ্বীনের ময়দানে কাজ করার তৌফিক দান করেন। আমীন।

নির্বাচনী ইশতিহার-২২. কৃষি, মৎস্য খাতের আধুনিকায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিকরনন্যায্য মূল্য ও বাজারজাতকরণ:সাতলার প্রধান অর্থনৈ...
25/07/2026

নির্বাচনী ইশতিহার-২
২. কৃষি, মৎস্য খাতের আধুনিকায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিকরন
ন্যায্য মূল্য ও বাজারজাতকরণ:
সাতলার প্রধান অর্থনৈতিক উৎস কৃষি ও মৎস্য চাষ। কৃষকদের উৎপাদিত ফসল এবং ঘের ব্যবসায়ীদের মাছের সঠিক মূল্য নিশ্চিত করতে আধুনিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

সরকারি প্রণোদনা নিশ্চিতকরণ:
প্রকৃত কৃষক ও মৎস্যজীবীদের কাছে সরকারি সার, বীজ, ঋণ এবং অন্যান্য অনুদান কোনো প্রকার মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি পৌঁছে দেওয়া হবে।

সহজ সেচ ও নিষ্কাশন ব্যবস্থা:
বিল অঞ্চলের পানি নিয়ন্ত্রণ ও সময়মতো সেচ সুবিধার জন্য সুইচ গেট ও খালগুলোর যথাযথ সংস্কার করা হবে।

নির্বাচনী ইশতিহার-১যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন:১. সড়ক সম্প্রসারণ ও টেকসই সংস্কার:সাতলার মূল অর্থনৈতিক চালিকাশক্তি উজিরপু...
24/07/2026

নির্বাচনী ইশতিহার-১
যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন:

১. সড়ক সম্প্রসারণ ও টেকসই সংস্কার:
সাতলার মূল অর্থনৈতিক চালিকাশক্তি উজিরপুর-সাতলা রোডসহ অভ্যন্তরীণ সরু রাস্তাগুলো বড় এবং টেকসই করার জন্য প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

২. ডু বো রাস্তা ও ব্রিজ নির্মাণ:
বিল অঞ্চলের সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে বর্ষাকালে তলিয়ে যাওয়া রাস্তাগুলোর সংস্কার এবং গুরুত্বপূর্ণ ব্রিজসহ সকল প্রকার সংযোগ সেতু ও কালভার্ট অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণ করা হবে।

নির্বাচনী ইশতেহার“সততা ও কর্মে গড়বো মোরা, সম্ভাবনাময় আধুনিক সাতলা”১. যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন • সড়ক সম্প্রসারণ ও টেকস...
23/07/2026

নির্বাচনী ইশতেহার
“সততা ও কর্মে গড়বো মোরা, সম্ভাবনাময় আধুনিক সাতলা”

১. যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন
• সড়ক সম্প্রসারণ ও টেকসই সংস্কার: সাতলার মূল অর্থনৈতিক চালিকাশক্তি উজিরপুর-সাতলা রোডসহ অভ্যন্তরীণ সরু রাস্তাগুলো বড় এবং টেকসই করার জন্য প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
• ডুবো রাস্তা ও ব্রিজ নির্মাণ: বিল অঞ্চলের সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে বর্ষাকালে তলিয়ে যাওয়া রাস্তাগুলোর সংস্কার এবং গুরুত্বপূর্ণ ব্রিজসহ সকল প্রকার সংযোগ সেতু ও কালভার্ট অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণ করা হবে।

২. কৃষি,মৎস্য খাতের আধুনিকায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিকরন
• ন্যায্য মূল্য ও বাজারজাতকরণ: সাতলার প্রধান অর্থনৈতিক উৎস কৃষি ও মৎস্য চাষ। কৃষকদের উৎপাদিত ফসল এবং ঘের ব্যবসায়ীদের মাছের সঠিক মূল্য নিশ্চিত করতে আধুনিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।
• সরকারি প্রণোদনা নিশ্চিতকরণ: প্রকৃত কৃষক ও মৎস্যজীবীদের কাছে সরকারি সার, বীজ, ঋণ এবং অন্যান্য অনুদান কোনো প্রকার মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি পৌঁছে দেওয়া হবে।
• সহজ সেচ ও নিষ্কাশন ব্যবস্থা: বিল অঞ্চলের পানি নিয়ন্ত্রণ ও সময়মতো সেচ সুবিধার জন্য স্লুইস গেট ও খালগুলোর যথাযথ সংস্কার করা হবে।

৩. পর্যটন শিল্পের বিকাশ
• পর্যটন হাব ও কর্মসংস্থান: সাতলার ঐতিহ্যবাহী 'শাপলা বিল'-কে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করা হবে, যা স্থানীয় তরুণদের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করবে।
• পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ রক্ষা: পর্যটকদের আবাসন, যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর নীতিমালা ও বিশেষ টিম গঠন করা হবে।

৪. শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন
• স্কুল ও কলেজের মানোন্নয়ন: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান উন্নত করতে স্থানীয় স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) শিক্ষার প্রসার ঘটানো হবে।
• দ্বীনি শিক্ষার আধুনিকায়ন: আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষা পরিবেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা রক্ষায় ইউনিয়ন পরিষদ সর্বদা পাশে থাকবে।
• ধর্মীয় সম্প্রীতি রক্ষা: সাতলা ইউনিয়ন মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের এক অপূর্ব মিলনমেলা। এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে এবং সব ধর্মের মানুষের উৎসব ও ধর্মীয় উপাসনালয়ের (মসজিদ, মন্দির ও গির্জা) সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে সমতা নিশ্চিত করা হবে।

৫. সামাজিক নিরাপত্তা ও মানবিক সেবা
• অসহায় বয়স্কদের দায়িত্ব গ্রহণ: ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অসহায়, পরিবারহীন ও অসচ্ছল প্রবীণ নাগরিকদের তালিকা তৈরি করে তাদের নিয়মিত চিকিৎসা, খাদ্য ও সামাজিক নিরাপত্তার দায়িত্ব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিশেষ তহবিলের মাধ্যমে নিশ্চিত করা হবে।
• ভাতা বন্টনে স্বচ্ছতা: বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা কোনো প্রকার ঘুষ বা অনিয়ম ছাড়া শতভাগ স্বচ্ছতার সাথে প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
• জরুরি স্বাস্থ্যসেবা: বিল অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকায়ন এবং জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করা হবে।

৬. যুব সমাজ ও মাদকমুক্ত সাতলা গঠন
• মাদক নির্মূল কমিটি: তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রতিটি ওয়ার্ডে ইমাম, পুরোহিত, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে "মাদক নির্মূল ও প্রতিরোধ কমিটি" গঠন করে সাতলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা হবে।
• ক্রীড়া ও সংস্কৃতি: যুবসমাজকে মাঠমুখী করতে এবং তাদের মানসিক বিকাশের জন্য স্থানীয় খেলার মাঠের উন্নয়ন এবং নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার (যেমন: ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট) আয়োজন করা হবে।

৭. ডিজিটাল ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ
• দুর্নীতিমুক্ত সেবা: সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জন্ম নিবন্ধন, নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের যাবতীয় সেবা সহজ, ডিজিটাল এবং সম্পূর্ণ দালাকমুক্ত করা হবে।
• জনতার মুখোমুখি চেয়ারম্যান: প্রতি ছয় মাস পর পর ইউনিয়নের উন্নয়ন ও খরচের হিসাব জনগণের সামনে পেশ করা হবে এবং ইশতেহারের কতটুকু বাস্তবায়ন হলো তা নিয়ে সাধারণ নাগরিকদের সাথে সরাসরি মতবিনিময় করা হবে।

সাতলা ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং একটি নিরাপদ, সুশিক্ষিত ও শান্তিময় সমাজ গঠনে মাওলানা মোহাম্মাদ হাফিজুর রহমান-এর কোন বিকল্প নেই। আসুন আপনার মূল্যবান সমর্থন দিয়ে সাতলা ইউনিয়নের সেবা করার সুযোগ দিন।

মাওলানা মোহাম্মাদ হাফিজুর রহমান
চেয়ারম্যান পদপ্রার্থী
১নং সাতলা ইউনিয়ন পরিষদ

প্রচারেঃ ১নং সাতলা ইউনিয়নের সর্বস্তরের জনগন।

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোহাম্মাদ হাফিজুর রহমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share