Pirojpur District Police

Pirojpur District Police Activities of Pirojpur district Police

জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুর কর্তৃক অবৈধ মাদকদ্রব্য ০৩ (তিন) বোতল  ফেন্সিডিলসহ গ্রেফতার একজন।POLICE MEDIA CELL, PIROJPUR...
06/09/2026

জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুর কর্তৃক অবৈধ মাদকদ্রব্য ০৩ (তিন) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার একজন।

POLICE MEDIA CELL, PIROJPUR
[06 SEPTEMBER 2026]

পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো: মাহাবুব এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র)/সৌরভ, এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয় । উক্ত আভিযানিক টিম অদ্য ০৬/০৯/২০২৬ খ্রি: তারিখ ভান্ডারিয়া থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারেন, ভান্ডারিয়া থানাধীন হরিনপালা সাকিনস্থ তুষখালী হইতে তেলিখালীগামী রাস্তার পশ্চিম পাশে জনৈক বারেক হাওলাদার এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী মোঃ রিয়াজ হাওলাদার(৪০) এর দখল হইতে ০৩ (তিন) বোতল ফেন্সিডিল জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুর উদ্ধার করেন, আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রুজু প্রক্রিয়াধীন। ।

মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রেস ব্রিফিংঅদ্য তারিখ-০৬/০৯/২০২৬ খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকায় বিশেষ অভিযান উপলক্ষ্যে পিরোজপুর জেলার পুলিশ সুপার জ...
06/09/2026

প্রেস ব্রিফিং

অদ্য তারিখ-০৬/০৯/২০২৬ খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকায় বিশেষ অভিযান উপলক্ষ্যে পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর নেতৃত্বে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শরিফুল ইসলাম, সঙ্গীয় চৌকস টিম এর অফিসার ফোর্সসহ পিরোজপুর সদর থানার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আসামী ০১। মোঃ রাজিব খা (৩৮), পিতা- মৃত নূর মোহাম্মদ খা, সাং-বাঁশবাড়িয়া, থানা- পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর এর বসত ঘরে সরেজমিনে তল্লাশিকালে ০১ টি ৭.৬৫ এম এম পিস্তল, যাতে MADE IN USA, N 1101 লেখা আছে, ০১ টি ম্যাগাজিনসহ ০৩ রাউন্ড গুলি ও ১০০ গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। বর্তমানে আসামী রাজিব খাঁসহ উদ্ধারকৃত আলামত সদর থানা পুলিশের হেফাজতে আছে। এ সংক্রান্তে The Arms Act, 1878 এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু কার্যক্রম প্রক্রিয়াধীন।

আসামী রাজিব খাঁ এর পিসিপিআর নিম্নরুপ:-

১। পিরোজপুর সদর থানার এফআইআর নং-৫, তারিখ- ০৩ আগস্ট, ২০২৫: জি আর নং-১৪৯, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮:

২। পিরোজপুর সদর থানার এফআইআর নং-২২, তারিখ- ২৬ এপ্রিল, ২০১৬। ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৩৮০/৫০৬ পেনাল কোড-১৮৬০।, এজাহারে অভিযুক্ত-

৩। পিরোজপুর সদর থানার এফআইআর নং-১১/১১, তারিখ- ২১ জানুয়ারি, ২০২০। জি আর নং-১১, ধারা- ৩/৪ ১৮৬৭ সালের জুয়া আইন: এজাহারে অভিযুক্ত-

৪। পিরোজপুর সদর থানার এফআইআর নং-৩০, তারিখ- ২৮ মার্চ, ২০২৪: জি আর নং-৭৪, ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৮০/৪২৭/৫০৬(২) পেনাল কোড ১৮৬০। এজাহারে অভিযুক্ত

৫। পিরোজপুর সদর থানার এফআইআর নং-৪, তারিখ- ০২ এপ্রিল, ২০২৪। জি আর নং-৮৩ ধারা- ৩৪১/১৪৩/১৪৪/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/০০৭/০৮৫/৩৮৬/৩৮৭/৫০৬(২) পেনাল কোড।

জেলা পুলিশ পিরোজপুরের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐏𝐈𝐑𝐎𝐉𝐏𝐔𝐑𝐃𝐚𝐭𝐞 [ 06-𝟎9-𝟐𝟎𝟐𝟔 ]অদ্য রবিবার ( ০৬ আগষ্ট...
06/09/2026

জেলা পুলিশ পিরোজপুরের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐏𝐈𝐑𝐎𝐉𝐏𝐔𝐑
𝐃𝐚𝐭𝐞 [ 06-𝟎9-𝟐𝟎𝟐𝟔 ]

অদ্য রবিবার ( ০৬ আগষ্ট ২০২৬) পিরোজপুর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশ অফিসের কনফারেন্স রুমে জুলাই/২০২৬ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ প্রবণতার চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) জনাব পার্থ চক্রবর্ত্তী, পিপিএম।
সভায় পুলিশ সুপার মহোদয় মামলার তদন্তের গুণগত মান, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরো উল্লেখ করেন, সাধারণ জনগণ যাতে হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে হবে।

পুলিশ সুপার মহোদয় প্রত্যেক ইউনিয়নে বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সকল পুলিশ সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব প্রণয় রায়, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ মোকছেদুল মমিন সহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ।

জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐏𝐈𝐑𝐎𝐉𝐏𝐔𝐑𝐃𝐚𝐭𝐞: 06/09/2026অদ্য ০৬/০৯/২০২৬ খ্রিস্টাব্দে জ...
06/09/2026

জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐏𝐈𝐑𝐎𝐉𝐏𝐔𝐑
𝐃𝐚𝐭𝐞: 06/09/2026

অদ্য ০৬/০৯/২০২৬ খ্রিস্টাব্দে জেলা পুলিশ, পিরোজপুরের পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার, পিরোজপুর জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব প্রণয় রায়।

সভায় পুলিশ অফিসার ও ফোর্স সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে শুনে তা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে নিয়মিত ছুটি প্রদান, আবাসন ব্যবস্থা, পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবা, মানসম্মত খাবার নিশ্চিতকরণ, শৃঙ্খলা, নৈতিকতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে সাধারণ জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে সকলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভার শেষে দায়িত্ব পালনে বিশেষ অবদান ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার মহোদয় বিভিন্ন পুলিশ সদস্যের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) জনাব পার্থ চক্রবর্তী (পিপিএম), জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই, পুলিশ লাইন্স, আরও-১, রিজার্ভ অফিস, সিভিল স্টাফ এবং জেলা পুলিশ, পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি কর্তৃক কাউখালী থানা  পরিদর্শন ।POLICE MEDIA CELL, PIROJPUR[04 SEPTEMBER 2026]অদ্য ০৪ সেপ্ট...
04/09/2026

বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন ।

POLICE MEDIA CELL, PIROJPUR
[04 SEPTEMBER 2026]

অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ কাউখালী থানা পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মো: জুলফিকার আলী হায়দার মহোদয়।

বরিশাল রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় পিরোজপুর জেলার কাউখালী থানায় পৌঁছালে পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল মান্যবর ডিআইজি মহোদয়কে "গার্ড অব অনার" প্রদান করে।

পরিদর্শনকালে মান্যবর ডিআইজি মহোদয় কাউখালী থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিতকরণ, সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে সেবার গুণগত মান বাড়াতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া থানা এলাকায় নিয়মিত টহল জোরদার, পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল, মাদকবিরোধী অভিযান ত্বরান্বিত করা এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত পরিদর্শনকালে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার পিরোজপুর কর্তৃক বদলিজনিত  সম্মাননা ও বিদায় সংবর্ধনাPIROJPUR DISTRICT POLICE, MEDIA CELL[DATE: 03 September ...
03/09/2026

পুলিশ সুপার পিরোজপুর কর্তৃক বদলিজনিত সম্মাননা ও বিদায় সংবর্ধনা

PIROJPUR DISTRICT POLICE, MEDIA CELL
[DATE: 03 September 2016]

অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে জেলা পুলিশ, পিরোজপুরের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে ইন্সপেক্টর (টি আই) মোঃ মনিরুজ্জামান-কে বদলিজনিত কারণে আন্তরিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয় বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তিনি বিদায়ী কর্মকর্তার মেধা, দক্ষতা, চৌকসতা ও পেশাদারিত্বের প্রশংসা করে তাঁর নতুন কর্মস্থলে সফলতা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

01/09/2026
জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুর কর্তৃক ১০০ পিস(একশত) ইয়াবাসহ দুইজন আটক।POLICE MEDIA CELL, PIROJPUR[30 AUGUST 2026]পিরোজপুর...
30/08/2026

জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুর কর্তৃক ১০০ পিস(একশত) ইয়াবাসহ দুইজন আটক।

POLICE MEDIA CELL, PIROJPUR
[30 AUGUST 2026]

পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো: মাহাবুব এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র)/মোঃ শহিদুল ইসলাম, এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয় । উক্ত আভিযানিক টিম অদ্য ৩০/০৮/২০২৬ খ্রি: তারিখ ভান্ডারিয়া থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারেন, ভান্ডারিয়া থানাধীন ভান্ডারিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলা বারিশাল গামী ভান্ডারিয়া টোলপ্লাজার সামনে পাকা রাস্তার উপর হইতে অদ্য ইং ৩০/০৮/২০২৬ তারিখ বিকাল ১৬.০৫ ঘটিকার সময় আসামী মোঃ তাজেল হাওলাদার এর নিকট হইতে ৫০ পিস এবং ধৃত ২নং আসামী মোঃ কবির খলিফা এর নিকট হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুর উদ্ধার করিয়াছে। আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রুজু প্রক্রিয়াধীন। ।

মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

পিরোজপুর জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত‎‎POLICE MEDIA CELL PIROJPUR[20 AUGUST 2026]‎‎অদ্য ২০ আগস্ট ২০২৬ তারিখ পিরোজপু...
20/08/2026

পিরোজপুর জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত

‎POLICE MEDIA CELL PIROJPUR
[20 AUGUST 2026]

‎অদ্য ২০ আগস্ট ২০২৬ তারিখ পিরোজপুর জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত হয়।

‎পিরোজপুর পুলিশ লাইন্স মাঠে সকাল ০৮:০০ ঘটিকায় কীট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব সোহরাব হোসাইন,

‎পিরোজপুর জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে সকল অফিসার ও ফোর্সের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক বরদ্দকৃত সরকারি মালামাল সুষ্ঠু ভাবে বন্ঠন ও সরকারি মালামাল যথাযথ ব্যবহার নিশ্চিত করণে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Address

পিরোজপুর জেলা পুলিশ
Barisal
পিরোজপুর

Alerts

Be the first to know and let us send you an email when Pirojpur District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share