ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর

  • Home
  • Bangladesh
  • Barishal
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বরিশাল মহানগর-এর অফিসিয়াল পেইজ
(3)

জামিয়া সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ২০-৮-২০২৬ইং রোজ বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর এর আওতাধীন জামিয়...
21/08/2026

জামিয়া সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

২০-৮-২০২৬ইং রোজ বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর এর আওতাধীন জামিয়াতুর রাসুল সাঃ এর উদ্যোগে জামিয়া সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি ইলিয়াস হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সংগ্রামী সভাপতি,মুহাম্মাদ সিরাজুল ইসলাম সিরাজ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুর রসুল সাঃ এর সিনিয়র মুদাররিস, মোহাম্মদ আবু হুরায়রা বিন সাঈদ হাফি:
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের কওমি মাদ্রাসা সম্পাদক, মুহাম্মদ রবিউল ইসলাম রায়হান।
সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি: মোঃ আব্দুল হান্নান
সহ সভাপতি : মোঃ বায়েজিদ হোসাইন
সাধারণ সম্পাদক: মোঃ ফয়জুল করিম

বার্তা প্রেরক-
মোহাম্মদ তরিকুল ইসলাম তানভীর
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর।

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে 📝 অনলাইন কুইজ প্রতিযোগিতাঅংশগ্রহণ :👨‍🎓বরিশাল...
20/08/2026

মুক্তির মূলমন্ত্র
ইসলামী শাসনতন্ত্র

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে

📝 অনলাইন কুইজ প্রতিযোগিতা

অংশগ্রহণ :
👨‍🎓বরিশাল বিভাগের বিশ্ববিদ্যালয়,কলেজ ও ইংলিশ মিডিয়ামে অধ্যয়নরত সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

📚 কুইজের বিষয়সমূহ:
জুলাই গণঅভ্যুত্থান
বাংলাদেশ বিষয়াবলি
সমসাময়িক বিশ্ব

নিয়মাবলী:
📝 রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৯ আগস্ট ২০২৬

🗓️ পরীক্ষার তারিখ: ৩১ আগস্ট ২০২৬

🕘 পরীক্ষার সময়: রাত ৯:৩০টা

💻 পরীক্ষার মাধ্যম: Google Form (Online)

📌 পরীক্ষার লিংক: নির্ধারিত WhatsApp Group-এ প্রদান করা হবে।

রেজিষ্ট্রেশন লিংক : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfTDwis9YkiDXZJSQtvoEZpgheEs5whSjyoTYDZVq-5-bKpfw/viewform?usp=publish-editor

🏅 পুরস্কার:
অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ী প্রথম ২০ জনকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।

📌 নোট: শুধুমাত্র রেজিস্ট্রেশনকৃত অংশগ্রহণকারীদের WhatsApp Group-এ যুক্ত করা হবে এবং সেখানেই পরীক্ষার লিংক প্রদান করা হবে।

"জুলাইয়ের চেতনাকে ধারন করি, জ্ঞান ও মেধায় এগিয়ে চলি!"

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
প্রাইভেট ইউনিভার্সিটি উইং, বরিশাল জোন

নূরিয়া স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের মতবিনিময়সভাপতিত্ব করেন: মুহাম্মাদ মাহিদুল ইসলাম মাহিনসভাপতি, ই...
19/08/2026

নূরিয়া স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের মতবিনিময়

সভাপতিত্ব করেন: মুহাম্মাদ মাহিদুল ইসলাম মাহিন
সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নূরিয়া সেকেন্ডারি স্কুল শাখা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নূরিয়া সেকেন্ডারি স্কুল শাখার উদ্যোগে শিক্ষার্থীদের সঙ্গে “Meet with the Students of Nooria School” শীর্ষক এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটি সুন্দর সমাজ ও আদর্শ রাষ্ট্র বিনির্মাণের জন্য জ্ঞান, নৈতিকতা, আমল ও চরিত্র গঠনের বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরিয়া সেকেন্ডারি স্কুল, বরিশালের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মুহাম্মাদ এমদাদ হোসাইন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলিলুল্লাহ।

প্রেরক
মুহাম্মাদ তরিকুল ইসলাম তানভীর
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বরিশাল মহানগর

ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর নিয়ন্ত্রিত চাদপুরা ইউনিয়ন আওতাধীন দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠন সম্পন্ন...
19/08/2026

ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর নিয়ন্ত্রিত চাদপুরা ইউনিয়ন আওতাধীন দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠন সম্পন্ন।

শোক বার্তাইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা আজাদ -এর ভাইয়ের ছেলে আজ দু...
18/08/2026

শোক বার্তা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা আজাদ -এর ভাইয়ের ছেলে আজ দুপুর ০১:৩০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন- (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার সভাপতি, মুহাম্মাদ সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক, মুহাম্মাদ রিফাত লস্কর এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন— আল্লাহ তাআলা যেন তার সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবার পরিজনকে এই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করার তাওফিক দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

বার্তা প্রেরক
মুহাম্মাদ তরিকুল ইসলাম তানভীর
তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বরিশাল মহানগর

জ্ঞান অর্জনে শ্রেষ্ঠত্ব—জ্ঞানকে শুধু জানা নয়, জীবনে ধারণ করা এবং অন্যের কল্যাণে ছড়িয়ে দেওয়াই দায়িত্বশীলের পরিচয়।🌿 “আল্লা...
11/08/2026

জ্ঞান অর্জনে শ্রেষ্ঠত্ব—
জ্ঞানকে শুধু জানা নয়, জীবনে ধারণ করা এবং অন্যের কল্যাণে ছড়িয়ে দেওয়াই দায়িত্বশীলের পরিচয়।
🌿 “আল্লাহ জ্ঞানীদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করেন।”
📖 সূরা আল-মুজাদালাহ: ১১
জ্ঞান অর্জন করি, নিজেকে গড়ি—সমাজকে গড়ি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বরিশাল মহানগর | তথ্য গবেষণা ও প্রচার বিভাগ

আলহামদুলিল্লাহ! সফলতার নতুন এক অধ্যায় শুরু হোক ঈমানের আলোয়।এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক দোয়...
10/08/2026

আলহামদুলিল্লাহ! সফলতার নতুন এক অধ্যায় শুরু হোক ঈমানের আলোয়।

এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক দোয়া ও অভিনন্দন। 🤍

এই অর্জন হোক শুধু সার্টিফিকেটের নয়—জ্ঞান, নৈতিকতা ও তাকওয়ায় সমৃদ্ধ সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রথম সোপান।

আল্লাহ তোমাদের ইলমে বরকত দিন, উত্তম চরিত্র দান করুন এবং দেশ, দ্বীন ও মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দিন। আমিন।

আজকের অর্জন, আগামীর দায়িত্ব—আলো ছড়াক জ্ঞান ও ঈমান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বরিশাল মহানগর

রক্তে লেখা ইতিহাস—ভুলব না, ভুলতে দেব না।ইতিহাস জানুন, সত্যকে ধারণ করুন, প্রজন্মকে জাগ্রত করুন। 🇧🇩✊
10/08/2026

রক্তে লেখা ইতিহাস—ভুলব না, ভুলতে দেব না।
ইতিহাস জানুন, সত্যকে ধারণ করুন, প্রজন্মকে জাগ্রত করুন। 🇧🇩✊

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আওতাধীন বিসিসি ২৮নং ওয়ার্ডে দায়িত্বশীল তারবিয়াত ও দায়িত্বশীল পরিচয় পত্র  ব...
09/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আওতাধীন বিসিসি ২৮নং ওয়ার্ডে দায়িত্বশীল তারবিয়াত ও দায়িত্বশীল পরিচয় পত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৮নং ওয়ার্ডের দায়িত্বশীল এবং শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

Mujahid Complex, Madrasah Road, Chandmari
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর:

Shortcuts

Share