আরিফুল ইসলাম তানিম

আরিফুল ইসলাম তানিম একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে।

26/08/2026
09/08/2026
26/03/2026

আজ সাময়িক বাহিনীর কুচকাওয়াজ দেখলাম। দুঃখজনকভাবে কিছু অসচেতন ও দায়িত্বজ্ঞানহীন মানুষ এই কুচকাওয়াজ, ব্যবহৃত সরঞ্জাম এবং আয়োজন নিয়ে হাসাহাসি ও ট্রল করছে।
এটা খুবই দুঃখজনক যে, যারা নিজেদের দেশের বিষয় নিয়ে গর্ব করার কথা, তারাই উল্টোভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ধরনের আচরণ আমাদের জাতীয় চেতনাকে দুর্বল করে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশকে ছোট করে উপস্থাপন করে।
আমরা প্রায়ই প্রশ্ন করি—ট্যাক্স কেন বেশি, ভ্যাট কেন বেশি, পণ্যের দাম কেন বাড়ছে। কিন্তু খুব কম মানুষই বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও অগ্রগতির পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শৃঙ্খলা এবং দায়িত্বশীল নাগরিক আচরণ।
সমালোচনা অবশ্যই করা যাবে, তবে সেটি হওয়া উচিত গঠনমূলক ও যুক্তিনির্ভর—কখনোই বিদ্রুপ বা অবমূল্যায়নের মাধ্যমে নয়।
আসুন, আমরা সবাই সচেতন হই, দেশকে ভালোবাসি, এবং এমন কিছু করি যাতে আমাদের দেশের সম্মান বাড়ে, কমে না।

20/03/2026

"ঈদ মানেই আনন্দ !
ঈদ মানেই খুশি !
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে
দল-মত নির্বিশেষে বাকেরগঞ্জ বাসীকে জানাই
ঈদের শুভেচ্ছা"
ঈদ মুবারক🌙

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের...
17/03/2026

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ এমপি (রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ), বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান এবং পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলতাফ হোসেন চৌধুরী।
এই সেতু নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে—

বিগত ১৭ বছরের দীর্ঘ সংগ্রামের অবসান ঘটিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায়—এটি কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটি জনগণের অধিক...
17/03/2026

বিগত ১৭ বছরের দীর্ঘ সংগ্রামের অবসান ঘটিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায়—এটি কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অর্জন। এই আন্দোলনের প্রতিটি ধাপে আমি একজন সচেতন কর্মী হিসেবে নিজেকে সম্পৃক্ত রেখেছি। কখনো মাঠে, কখনো সংগঠনের থেকে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।রাজপথের উত্তাপ, দমন-পীড়নের ভয়, আর অনিশ্চয়তার মাঝেও আমি আমার সহযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গেছি। অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলেছি, সত্যের পক্ষে অবস্থান নিয়েছি। এই সংগ্রামে আমার ভূমিকা, কিন্তু এটি আমার আত্মমর্যাদা ও রাজনৈতিক চেতনার প্রতিফলন,আজকের এই পরিবর্তন আমাদের সবার ত্যাগ, সাহস ও ঐক্যের ফল। সামনে আরও অনেক পথ বাকি—গণতন্ত্রকে সুসংহত করা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আমি বিশ্বাস করি, আমরা একসাথে থাকলে সেই লক্ষ্য অর্জন অবশ্যই সম্ভব।

17/03/2026

I have strong ability to effectively multi-task in a fast-paced office environment. I am confident and concise communicator; creative with strong research, conceptual and analytical skills; able to deliver enthusiastic presentations with clarity and humor to diverse audiences. Resourceful and flexible, able to adapt to changing priorities and maintain a positive attitude and strong work ethic.

Address

Dattarabad, Chatra, Bakerganj
Barishal
8280

Website

Alerts

Be the first to know and let us send you an email when আরিফুল ইসলাম তানিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category