Barisal Palli Bidyut Samity-2

Barisal Palli Bidyut Samity-2 বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অফিসিয়াল ফেসবুক পেজ।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রনাধীন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ একটি সরকারী বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান।১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ বরিশাল জেলার কৃষি, শিল্প ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে অদ্যবদি বরিশাল জেলার গ্রামীণ এলাকায় বিদ্যুতায়নের ফলে কৃষি প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং ব্যবসা ও বাণিজ্যিক কার্যক্রমে উল্লেখযোগ্য এবং টেকসই প্রভাব ফেলছে। নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা আমাদের অঙ্গীকার।

01/07/2026
অবৈধ সংযোগ/ বিদ্যুৎ বিল বকেয়ার কারনে বরিশাল পবিস-২ এর আওতাধীন গৌরনদী জোনাল অফিসে অদ্য ১৬-০৬-২০২৬ তারিখ রোজ মঙ্গলবার দিনব...
16/06/2026

অবৈধ সংযোগ/ বিদ্যুৎ বিল বকেয়ার কারনে বরিশাল পবিস-২ এর আওতাধীন গৌরনদী জোনাল অফিসে অদ্য ১৬-০৬-২০২৬ তারিখ রোজ মঙ্গলবার
দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বিদ্যুৎ ব্যবহারে অনিয়মের অভিযোগে এক গ্রাহককে জরিমানা করা হয়েছে। একই অভিযানে দীর্ঘদিনের বকেয়া বিল থাকায় বেশ কিছু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন অফিসসমূহের (সদর দপ্তর- বাবুগঞ্জ , গৌরনদী জোনাল অফিস, আগৈলঝাড়া জোনাল অফিস, উজিরপু...
10/06/2026

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন অফিসসমূহের (সদর দপ্তর- বাবুগঞ্জ , গৌরনদী জোনাল অফিস, আগৈলঝাড়া জোনাল অফিস, উজিরপুর জোনাল অফিস
বানারীপাড়া সাব-জোনাল অফিস, সরিকল সাব-জোনাল অফিস) সম্মানিত গ্রাহকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বকেয়াধারী গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্ন এড়াতে আজই আপনার সকল বকেয়া বিদ্যুৎ বিলসমূহ পল্লী বিদ্যুৎ অফিস, ব্যাংক ও অনলাইন মাধ্যমে( বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) পরিশোধ করুন। বকেয়া আদায় কার্যক্রমে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

কর্তৃপক্ষ
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২

প্রচন্ড কালবৈশাখী ঝড়ের কারণে বৈদ্যুতিক লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বরিশাল পবিস-২ এর আওতাধীন বাবুগঞ্জ,  গৌরনদী, আগৈল...
27/05/2026

প্রচন্ড কালবৈশাখী ঝড়ের কারণে বৈদ্যুতিক লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বরিশাল পবিস-২ এর আওতাধীন বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ আছে। বরিশাল পবিস-২ কর্তৃপক্ষ বিদ্যুৎ চালুর উদ্দেশ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত গ্রাহকসাধারণের সাময়িক অসুবিধার জন্য বরিশাল পবিস-২ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

----------------
কর্তৃপক্ষ
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২

অদ্য ০৭/০৪/২০২৬ ইং রোজ মঙ্গলবার গৌরনদী জোনাল অফিসের ডিজিএম  মহোদয় জনাব মোঃ শাহিন কবিরের বদলিজনিত বিদায় সংবর্ধনা  অনুষ্ঠ...
07/04/2026

অদ্য ০৭/০৪/২০২৬ ইং রোজ মঙ্গলবার গৌরনদী জোনাল অফিসের ডিজিএম মহোদয় জনাব মোঃ শাহিন কবিরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল পবিস-২ এর জেনারেল ম্যানেজার মহোদয় জনাব বিপুল কৃষ্ণ মন্ডল। তারই কিছু স্থির চিত্র।

মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বরিশাল  জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এবং  ত্রিশ গো...
26/03/2026

মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এবং ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর পক্ষ থেকে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

ঈদ উৎসবে বরিশাল পবিস-২ এর সহকর্মীদের সাথে।
22/03/2026

ঈদ উৎসবে বরিশাল পবিস-২ এর সহকর্মীদের সাথে।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ইন্টিগ্রেটেড সেন্ট্রালাইজড বিলিং সিস্টেম( ICBS) বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ ...
09/03/2026

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ইন্টিগ্রেটেড সেন্ট্রালাইজড বিলিং সিস্টেম( ICBS) বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে,  এবং বাবুগঞ্জ উপজেলাস্থ শহীদমিনার...
20/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং বাবুগঞ্জ উপজেলাস্থ শহীদ
মিনারে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি -২ কর্তৃপক্ষ কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করা হয়। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর আওতাধীন জোনাল/সাব-জোনাল অফিস সমূহ স্ব স্ব উপজেলাস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক করে।

তারই কিছু স্থিরচিত্র।

Address

Post: Cadet College
Barishal
8200

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801769400869

Alerts

Be the first to know and let us send you an email when Barisal Palli Bidyut Samity-2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Barisal Palli Bidyut Samity-2:

Shortcuts

Share