20/08/2026
পাঠ চক্র : চিন্তা, আত্ম-উপলব্ধি ও সমাজ-সচেতনতার বিকাশ ঘটানোর অন্যতম মাধ্যম।
স্থান: ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (UGV)
আয়োজনে: Youth Ending Hunger Barishal UGV Unit আলোচনার বিষয়: সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু
ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (UGV - unit) উদ্যোগে এবং FoRB প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে নিজ উদ্যোগে আয়োজিত হয় একটি প্রাণবন্ত ও সময়োপযোগী পাঠচক্র। তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্যপাঠ, সমালোচনামূলক চিন্তা, আত্ম-উপলব্ধি এবং সমাজের প্রচলিত বিশ্বাস ও বাস্তবতাকে গভীরভাবে বিশ্লেষণের মানসিকতা তৈরিতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখে।
পাঠচক্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাসের কাহিনি, চরিত্র, ধর্মীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস, ক্ষমতার অপব্যবহার, নারীজীবন, সামাজিক শোষণ এবং মানবিকতার বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত ও বিশ্লেষণধর্মী আলোচনায় অংশ নেন।
লালসালু তাই শুধু একটি উপন্যাস নয়; এটি মানুষের বিশ্বাস, অন্ধত্ব, ক্ষমতা ও মানবিকতার সম্পর্ক নিয়ে গভীরভাবে ভাবার একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক মাধ্যম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আদনান শাকুর
এসিস্ট্যান্ট প্রফেসর, কো- হেড
ইংরেজি বিভাগ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ।
উপদেষ্টা ,ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইউজিভি ইউনিট, বারিশাল।
আয়েশা সিদ্দিকা বুশরা
ফ্যাসিলিটেটর ও জয়েন্ট-কোঅর্ডিনেটর, FoRB Youth Network Barisal
তরুণদের নিয়মিত বই পড়া, মুক্তচিন্তার চর্চা এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনায় ও অংশগ্রহণের প্রতিশ্রুতি নিয়ে পাঠ চক্রটি সম্পন্ন হয়।