Jamaat Barishal City

Jamaat Barishal City Official page of Bangladesh Jamaat-e-Islami, Barisal City.

চব্বিশের জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।​🗓️ তারিখ: ৫ আগষ্ট ২০২৬, বুধবার।🕗 সময়: বিকাল ...
04/08/2026

চব্বিশের জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

​🗓️ তারিখ: ৫ আগষ্ট ২০২৬, বুধবার।
🕗 সময়: বিকাল ৫ টা.
📍স্থান: সিটি কর্পোরেশন মোড়, বরিশাল।

সভাপতিত্ব করবেন:
মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগরী।

বক্তব্য রাখবেন: ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।
আয়োজনে: ১১ দলীয় ঐক্য, বরিশাল মহানগরী।

অসুস্থ আবুল বাশার মাঝিকে হাসপাতালে দেখতে গেলেন মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরবাংলাদেশ জামায়াতে ইসলামী, বাবুগঞ্জ উপজেল...
04/08/2026

অসুস্থ আবুল বাশার মাঝিকে হাসপাতালে দেখতে গেলেন মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আব্দুস সালাম মাঝির সম্মানিত পিতা আবুল বাশার মাঝিকে দেখতে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

মঙ্গলবার (৪ আগস্ট) হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ আবুল বাশার মাঝির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে চিকিৎসক ও স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ও সাহস ধারণের আহ্বান জানান।

এ সময় বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা রোগীর শয্যাপাশে কিছু সময় অবস্থান করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আবুল বাশার মাঝি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি প্রায় এক সপ্তাহ ধরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় স্থানীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

04/08/2026

ক্যাম্পাসগুলোকে শান্ত থাকতে দিন। অশান্ত হলে পরিস্থিতি সামাল দিতে পারবেন না।

মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগরী।

চব্বিশের জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।​🗓️ তারিখ : ৫ আগষ্ট, ২০২৬, বুধবার।🕗 সময় : বিক...
03/08/2026

চব্বিশের জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

​🗓️ তারিখ : ৫ আগষ্ট, ২০২৬, বুধবার।
🕗 সময় : বিকাল ৫ টা
📍স্থান : সিটি কর্পোরেশন মোড়, বরিশাল।

​আয়োজনে : ১১ দলীয় ঐক্য, বরিশাল মহানগরী।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে সাংবাদ...
03/08/2026

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে সাংবাদিকদের সাথে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

02/08/2026

গণভোটের রায় না মানলে এই সরকারকেও হাসিনার মতো পরিনতি ভোগ করতে হবে।

অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল জেলা।

02/08/2026

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদারের জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণবরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ই...
02/08/2026

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কৃতি সন্তান, সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২ আগস্ট) বাদ জোহর দক্ষিণ গাজীপুর মৃধা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে রহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি, বীর মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাযায় অংশ নিয়ে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য দোয়া করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

জানাযা শেষে মাওলানা বাবর উপস্থিত আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং সমাজ ও দেশের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছাত্রনেতা নেয়ামুল হাসান নাঈম, রহমতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সেক্রেটারি মো. আব্বাস উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ।

02/08/2026

আপনারা যদি গণভোটের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে অবস্থান নিবে।

মোঃ আতিকুল ইসলাম
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সভাপতি,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল মহানগরী।

02/08/2026

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

—এডমিন পোস্ট (১ আগস্ট ২০২৬, শনিবার)

Address

Barishal
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Barishal City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat Barishal City:

Shortcuts

Share