02/09/2026
একদম হালাল পয়গাম!
১. পীরের ছেলে পীর হওয়া জরুরি নয় ; তবে 'লাম আত্তাখিজ দেওয়ানবাগী খলীলা' পবিত্র কুরআনের কোন সূরার কত নম্বর আয়াত, এটি স্পষ্ট করা জরুরি!
২. পীরের ছেলে পীর হওয়া জরুরি নয়; তবে যেই সূরা বাক্বারাতে ২৮৮টি আয়াত আছে, ঐ সূরা বাক্বারা কী কুরআনের সূরা, নাকি তাওরাতের সূরা, নাকি অন্য কোনো আসমানী কিতাবের, এটি স্পষ্ট করা জরুরি!
৩. পীরের ছেলে পীর হওয়া জরুরি নয়; তবে 'আমি যদি আল্লাহ হইতাম' কথা স্বজ্ঞানে-প্রকাশ্যে দিবালোকে বলার কারণে প্রকাশ্যে তওবা করা জরুরি কিনা?!না করলে বেঈমান হলো কিনা, এটি স্পষ্ট হওয়া জরুরি!
৪. পীরের ছেলে পীর হওয়া জরুরি নয়; তবে কুরআনি আয়াতে শাব্দিক পরিবর্তন, বানায়াটি মিথ্যা আয়াত কে সরাসরি আল্লাহর কালাম বলে চালিয়ে দেয়া, তওবা ওয়াজিব হওয়ার পরেও তওবা না করে এমন ব্যক্তিকে হাদিসের মসনদে বসানো জায়েজ কিনা, এটি স্পষ্ট হওয়া জরুরি!
৫. পীরের ছেলে পীর হওয়া জরুরি নয়; তবে রিসোর্ট কান্ড কে নবী ইউসুফ আলাইহিসসালাম এর ঘটনার সাথে মিলানো জায়েজ কিনা?!পরে ঘটনার সামঞ্জস্যতা দেখিয়ে নামাজে সূরা ইউসুফ তিলাওয়াতের ফজিলত আসলেই বা কতটুকু, এটি স্পষ্ট হওয়া জরুরি!
৬. পীরের ছেলে পীর হওয়া জরুরি নয় ;তবে ভারতে গিয়ে টি-স্টলে চাকুরী করে কিছুদিন বিখ্যাত দারুল উলুম দেওবন্দে যাতায়াত করে, দেশে ফিরে নামের শেষে'কাসেমী' লাগানো জায়েজ কিনা, এটি স্পষ্ট হওয়া জরুরি!
৭. পীরের ছেলে পীর হওয়া জরুরি নয় ;তবে নারায়ণগঞ্জের ভূমিপল্লি মসজিদের উন্নয়নের টাকা নিজের মাদরাসার রশিদে আদায়ের অভিযোগে অভিযুক্ত হয়ে খতীবের পদ থেকে চাকরিচ্যুত ব্যক্তির পেছনে জুমআ আদায় করা জায়েজ কিনা?! এটি স্পষ্ট হওয়া জরুরি!
৮. পীরের ছেলে পীর হওয়া জরুরি নয় ;তবে নিজের উপর তওবা ওয়াজিব হওয়ার পরেও নিজে তওবা না করে আরেকজনকে তওবার সবক দেয়া জায়েজ কিনা?! এটি স্পষ্ট হওয়া জরুরি!
ও আখির দা'ওয়ানা
আনিল হামদু লিল্লাহি রব্বিল আ'লামীন