06/10/2026
মাদক ও কিশোর গ্যাং এর দৌরাত্ম্য নিরসনে মহানগর গোয়েন্দা পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযানে ০৭ জন আটক এবং বিজ্ঞ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান।
বিএমপি মিডিয়া সেল
[০৬ অক্টোবর ২০২৬]
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম নগরীর বিভিন্ন জায়গায় আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে মাদক সংশ্লিষ্টতায় ০৭ জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে অভিযুক্তদের তাৎক্ষনিক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা প্রদান করেন।
আটককৃত ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অভিযুক্তরা হলেন :
০৩ মাসের সশ্রম কারাদণ্ড, ০৩ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা
১। মো: সাগর (২০), পিতা- মো: আলম, মাতা- কহিনুর বেগম, পূর্বে ০৩টি মামলায় অভিযুক্ত।
২। মোঃ শাওন (২৩), পিতা- আলামিন রাঢ়ী, মাতা- পুতুল বেগম, পূর্বে ০১টি জিডি ও ০১টি মামলায় অভিযুক্ত।
০২ মাসের সশ্রম কারাদণ্ড, ০২ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০/- টাকা জরিমানা
১। মো: হোসেন (২৯), পিতা- ছত্তার খলিফা, মাতা- ফরিদা বেগম, পূর্বে ০৪টি মামলায় অভিযুক্ত।
২। মোঃ মিঠু হাং (৩০), পিতা- শহিদ হাং, মাতা- কহিনুর বেগম, পূর্বে ০২টি মামলায় অভিযুক্ত।
৩। নিলুফা বেগম (৩৩), স্বামী- মো: রাসেল হাং, মাতা- কহিনুর বেগম, পূর্বে ০৯টি মামলায় অভিযুক্ত।
৪। মো: রাসেল (৩৩), পিতা- মৃত রাজ্জাক হাং, মাতা- ফিরোজা বেগম, পূর্বে ০২টি মামলায় অভিযুক্ত।
৫। মোসা: আসমা (৩৩), স্বামী- উজ্জ্বল হোসেন, মাতা- মৃতা নুরজাহান বেগম, পূর্বে ০৩টি মামলায় অভিযুক্ত।
সর্ব সাং- কেডিসি বস্তি, ১০ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, জেলা- বরিশাল।
উল্লেখ্য যে এরা সকলেই কেডিসি বস্তি এলাকাসহ মহানগরের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা পরিচালনা করে। বরিশাল মহানগর পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।