ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,এয়ারপোর্ট থানা ,বরিশাল মহানগর

  • Home
  • Bangladesh
  • Barishal
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,এয়ারপোর্ট থানা ,বরিশাল মহানগর

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,এয়ারপোর্ট থানা ,বরিশাল মহানগর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,এয়ারপোর্ট থানা ,বরিশাল মহানগর, Political Party, Airport Thana, Barishal.

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এয়ারপোর্ট থানার আওতাধীন ২৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে দায়িত্বশীল মতবিনিময় সভা অনুষ্ঠিত ‌।...
11/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এয়ারপোর্ট থানার আওতাধীন ২৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে দায়িত্বশীল মতবিনিময় সভা অনুষ্ঠিত ‌।

অদ্য বাদ মাগরিব ২৮নং ওয়ার্ড কার্যালয়ে,শাখা সভাপতি মুহাম্মাদ সম্রাট শরিফের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসান।

বিশেষ অতিথি ছিলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ,২৮নং ওয়ার্ড শাখার সভাপতি জননেতা মওলানা ফয়জুল করীম

প্রধান বক্তা ছিলেন: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এয়ারপোর্ট থানার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম খলিল।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল 🗓️ ৫ আগস্ট ২০২৬     বুধবার, বিকাল ৪টা🕹️ টাউন হল চত্বর, সদর রোড, বরিশাল...
04/08/2026

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল
🗓️ ৫ আগস্ট ২০২৬
বুধবার, বিকাল ৪টা
🕹️ টাউন হল চত্বর, সদর রোড, বরিশাল।

প্রধান অতিথি :
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই

জিকিরের সাথে দলে দলে যোগদিন।

বিপ্লবী অভিনন্দন🌹🌹________________হযরত মাওলানা ইদ্রীস আলী হাফিজাহুল্লাহইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার ২০২৭–২...
29/07/2026

বিপ্লবী অভিনন্দন🌹🌹
________________

হযরত মাওলানা ইদ্রীস আলী হাফিজাহুল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার ২০২৭–২৮ সেশনের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আপনাকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এয়ারপোর্ট থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা।

একজন তেজদীপ্ত ও বিচক্ষণ নেতা—
যাঁকে দেখতে অত্যন্ত শান্ত, ব্যবহারে অমায়িক ও মিশুক; কিন্তু তাঁর বক্তব্য যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো তেজোদীপ্ত।

আল্লাহ তাআলা তাঁর নেতৃত্ব, দাওয়াতের খেদমতে বরকত দান করুন। আপনার হায়াতে বারাকাহ দান করুন, সুস্থতা ও নেক হায়াত দান করুন।
আমিন।

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী; পৃথিবী হাসুক তোমার সফলতায়।
02/07/2026

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী;
পৃথিবী হাসুক তোমার সফলতায়।

24/06/2026

শায়েখে চরমোনাই-এর কিছু হলে
জ্বলবে আগুন বাংলা জুড়ে 🔥✊

Islami Chhatra Andolan Bangladesh

সংগঠনের সঙ্গে যুক্ত থাকা শুধু একটি পরিচয় নয়; এটি আদর্শ, চরিত্র ও যোগ্যতায় নিজেকে গড়ে তোলার নিরন্তর প্রক্রিয়া। সংগঠন...
23/06/2026

সংগঠনের সঙ্গে যুক্ত থাকা শুধু একটি পরিচয় নয়; এটি আদর্শ, চরিত্র ও যোগ্যতায় নিজেকে গড়ে তোলার নিরন্তর প্রক্রিয়া।

সংগঠনের প্রকৃত শক্তি সদস্যসংখ্যায় নয়; বরং তার আদর্শ ও চিন্তা কর্মীদের চিন্তা, চরিত্র ও কর্মে কতটা প্রতিফলিত হচ্ছে, তার মধ্যেই নিহিত।

আমি সংগঠনের সঙ্গে যুক্ত—এটি গৌরবের বিষয়; তবে আরও বড় বিষয় হলো, সংগঠনের আদর্শ, মূল্যবোধ ও লক্ষ্য আমার জীবন ও কর্মে কতটা প্রতিফলিত হচ্ছে।

'সংগঠন আমার জন্য কী করেছে'—এই প্রশ্ন করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, 'আমি সংগঠনের জন্য কী করেছি?' কারণ ত্যাগ, দায়িত্ববোধ ও অবদানই একজন প্রকৃত কর্মীর পরিচয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
এয়ারপোর্ট থানা, বরিশাল মহানগর।

22/06/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ,২নং কাশিপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন-২০২৬ এ বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক ও এয়ারপোর্ট থানার সাবেক সভাপতি মুহাম্মাদ জিহাদুল ইসলাম।

জরুরী ঘোষণা:আজ বাদ মাগরিব , ২নং কাশিপুর ইউনিয়ন এর সারসী এলাকায় আগমন করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে ...
22/06/2026

জরুরী ঘোষণা:

আজ বাদ মাগরিব , ২নং কাশিপুর ইউনিয়ন এর সারসী এলাকায় আগমন করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর, বরিশালের মাটি ও মানুষের নেতা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম,শায়খে চরমোনাই।

যাদের সুযোগ আছে চলে আসুন....

প্রেস বিজ্ঞপ্তি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদ...
21/06/2026

প্রেস বিজ্ঞপ্তি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে আজ বিকাল ৩টায় নগরীর চাদমারী এম.সি.অডিটরিয়ামে তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে আদর্শিক ছাত্রনেতৃত্ব গঠন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং দেশ, জাতি ও মানবতার কল্যাণে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় তথ্য, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক এস. এম. কামরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের চলমান কার্যক্রম, প্রযুক্তিনির্ভর সাংগঠনিক ব্যবস্থাপনা এবং তৃণমূল পর্যায়ে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওলানা মুহাম্মাদ আরিফুল রহমান ,ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ রহমাতুল্লাহ সাইফি,অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ জিহাদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ তরিকুল ইসলাম, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম সহ থানা ও ওয়ার্ড/ইউনিয়ন নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক:

রহমাত উল্লাহ সাইফী
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বরিশাল মহানগর।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন ব...
21/06/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এয়ারপোর্ট থানার সংগ্রামী সভাপতি এম. তাওফিকুল ইসলাম জিসান

Address

Airport Thana
Barishal
8205

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,এয়ারপোর্ট থানা ,বরিশাল মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share