Face The Barguna - ফেস দ্যা বরগুনা

Face The Barguna - ফেস দ্যা বরগুনা দেশ ও জাতির কল্যাণে, ইসলাম ও মানবতার পক্ষে সত্যকে উন্মোচন এবং অসত্যকে কণ্ঠরোধ করতে বন্ধপরিকর।
(1)

মাশাআল্লাহ বাংলাদেশের মন্ত্রিপরিষদে এমন কিছু আলেম প্রয়োজন!
09/07/2025

মাশাআল্লাহ
বাংলাদেশের মন্ত্রিপরিষদে এমন কিছু আলেম প্রয়োজন!

18/06/2025

উপকূলীয় জেলা বরগুনা।
বিভিন্ন সময়ে ঝড়-জলোচ্ছাসে আক্রান্ত হই।
অথচ বরগুনায় কোনো আবহাওয়া অফিস নেই।
যার কারণে আমরা সঠিক আবহাওয়ার পূর্বাভাস পাই না।
আমরা বরগুনাতে আবহাওয়া অফিস চাই।
#গনদাবী
M***i Mizanur Rahman Qasemi মুফতি মিজানুর রহমান কাসেমী শখের দোকান Khalafat TV - খেলাফত টিভি Islami Chhatra Andolan Bangladesh Islami Andolan Bangladesh Islami Jubo Andolan Bangladesh Islami Chhatra Andolan Bangladesh

লন্ডনে “একান্ত বৈঠক”এর বিষয় ও সিদ্ধান্ত পরিস্কার করতে হবে -পীর সাহেব চরমোনাইইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ ম...
15/06/2025

লন্ডনে “একান্ত বৈঠক”এর বিষয় ও সিদ্ধান্ত পরিস্কার করতে হবে -পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আজ ১৫ জুন, রবিবার বলেছেন, প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক দেশের রাজনীতিতে কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই বৈঠক রাজনীতিতে এক ধরণের অস্বস্তিও তৈরি করেছে। বিশেষত দুই পক্ষের প্রতিনিধিসহ বৈঠকের পরে দুই নেতার একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে। আগামী রাজনীতির স্বাচ্ছন্দের জন্য এবং দলগুলোর অস্বস্তি দুর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করা উচিৎ বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের রাজনীতি বহুদলীয় রাজনীতি। বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াই দেশের বহুসংখ্যক রাজনৈতিক সংগঠন জীবনের ঝুঁকি নিয়ে অংশ নিয়েছে। আগামীর বাংলাদেশ নির্মাণে সকলকে সমান গুরুত্ব ও মর্যাদা প্রদান করা নৈতিক কর্তব্য। লন্ডন বৈঠকের চরিত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে অবমূল্যায়নের ধারণা জন্ম দিয়েছে।

বিশেষ করে নির্বাচন আয়োজনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা রকম দাবী থাকা সত্যেও সব উপেক্ষা করে প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষণে একটা সংক্ষিপ্ত সময়সীমা ঘোষণা করেছিলেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনে যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে তা একটি একান্ত বৈঠকের পরে পুনর্বিবেচনা করার যৌথ ঘোষণা দেয়া রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। সুস্থ্য রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের স্বার্থেই এই অস্বস্তি দুর করা উচিৎ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার দাবী পুনর্ব্যক্ত করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনের ডামাঢোলে সংস্কার ও বিচার যাতে আড়াল না হয় সেদিকে সরকার ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

পীর সাহেব বিএনপির প্রতি আহবান জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা পূরণ হয়েছে। এখন দেশকে ভবিতব্য সকল স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে সাংবিধানিক সংস্কারে সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে আপনাদের সহযোগীতা কামনা করছি। প্রধানমন্ত্রীর মেয়াদ, এনসিসি গঠন, সংসদীয় কমিটির প্রধান বিরোধীদল থেকে দেয়াসহ স্বৈরতন্ত্র প্রতিরোধে যেসব সতর্কতামূলক আইনী প্রতিবন্ধকতা প্রস্তাব করা হয়েছে তাকে বিএনপি সমর্থন করবে বলে আশা করছি।
আজ পুরানা পল্টনের অফিসে দলের সিনিয়র দায়িত্বশীলদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।

13/06/2025

🔥 প্রচণ্ড গরমেও কর্মীদের মাঝে উচ্ছ্বাস ও উৎসাহ! 🧊

আজ তীব্র গরমের মধ্যে দলীয় প্রতীক হাত পাখা বিতরণ কার্যক্রম চলাকালীন এক মানবিক ও অনুপ্রেরণাদায়ক দৃশ্যের সাক্ষী হলাম।

🌿 জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী M***i Mizanur Rahman Qasemi
নিজ হাতে শরবত বানিয়ে কর্মীদেরকে খাওয়াচ্ছেন!

এটি শুধুই একটি পানীয় পরিবেশন নয় — এটি ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ, নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত এবং সংগঠনের প্রতি নিবেদিত প্রাণ নেতৃত্বের প্রতিচ্ছবি।

এই দৃশ্য আমাদের শিখিয়ে দেয়:
✅ নেতৃত্ব মানে পাশে দাঁড়ানো
✅ কাজের মাঝেই অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়া
✅ একটি মজবুত ও প্রাণবন্ত সংগঠন গড়ে তোলার বাস্তব উদ্যোগ

💪 কর্মীদের মধ্যে এই উদ্দীপনা, ঐক্য ও ভালোবাসাই আমাদের অগ্রগতির মূল চালিকা শক্তি।

চলুন, আমরা সবাই মিলে এগিয়ে যাই এই আদর্শকে সামনে রেখে — ইসলাম, দেশ, মানবতা। পাশাপাশি
পরিশ্রম, ভালোবাসা ও একতার ভিত্তিতে গড়ে উঠুক একটি সুসংগঠিত ও জনমুখী দল।
Islami Andolan Bangladesh

#নেতৃত্ব #সংগঠন #মানবতা #দলীয়প্রতীক #হাত_পাখা #ঈমানীশক্তি #সামাজিক_দায়িত্ব

21/05/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃত্ব সংকটে পড়বে না।
নতুন সম্ভাবনা ময় নেতৃত্বের আত্মপ্রকাশ।
সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের

14/05/2025

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা এর মাহফিল থেকে সরাসরি সম্প্রচার আজ রাত ১০ টার দিকে ইনশাআল্লাহ।

13/05/2025

বরগুনা জেলা প্রশাসক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ!

জেলা প্রশাসক মহোদয় বরগুনা পৌরসভার সকল টোল না নেয়ার ঘোষণা দিয়েছেন!
প্রতি বস্তা সিমেন্ট থেকে ২ টাকা, বালু থেকে ১ (এক) টাকা, প্রতি দোকান ১০০ টাকাসহ পহেলা বৈশাখের পর জারিকৃত সব ধরনের টোল বাতিল করা হয়েছে!
পৌরসভার সচিবকে ডেকে ইজারার টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

এখন থেকে টোলের নামে চাঁদাবাজি বন্ধ হবে ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী মহোদয়গণসহ যারা এ কাজের সহযোগিতা করেছেন তাদেরকে এবং বরগুনার বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়কে মহান আল্লাহ দুনিয়া আখেরাতে উত্তম বিনিময় দান করুক।

বরগুনা পৌরসভার সকলকে পোস্টটি শেয়ার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

মুফতি মিজানুর রহমান কাসেমী
সভাপতি
ইসলামী আন্দোলন বাংলাদেশ
বরগুনা জেলা শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দের সাথে হাসনাত আবদুল্লাহ'র সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। আজ ১২ মে ২০২৫ সোমবার ...
12/05/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দের সাথে হাসনাত আবদুল্লাহ'র সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত।

আজ ১২ মে ২০২৫ সোমবার রাজধানীর পুরানা পল্টনস্থ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জুলাই যোদ্ধা হাসানাত আব্দুল্লাহর একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাসমূহ ভুলে গিয়ে সামনের দিনগুলোতে ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) এর সাথে এসময় ফোনালাপ হয় হাসানাত আব্দুল্লাহর। নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ অব্যাহত রাখার পরামর্শ দেন পীর সাহেব চরমোনাই। শাহবাগে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ডা. মাহমুদা মিতু ফোনকলে কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ এর কাছে দুঃখ প্রকাশ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সেক্রেটারি জেনারেল মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, সহ-সভাপতি মুনতাছির আহমাদ, সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, মাওলানা সাইমুম সাদী, মাওলানা বদরুজ্জামান, এনসিপি নেতা আশরাফ মাহদী, সানাউল্লাহ খান, হাছিব আর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, খায়রুল আহসান মারজান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সারোয়ার প্রমুখ।

নাগরিক কোয়ালিশন কি জাউরামি দিয়ে তৈরি হয়? যারা আন্দোলন করল, রক্ত দিল, তাদের পাশে রইল তাদেরকে বাদ দিয়ে এত বড় প্রোগ্রা...
11/05/2025

নাগরিক কোয়ালিশন কি জাউরামি দিয়ে তৈরি হয়?

যারা আন্দোলন করল, রক্ত দিল, তাদের পাশে রইল তাদেরকে বাদ দিয়ে এত বড় প্রোগ্রাম!
ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম কি অপরাধ করলো?
এটা তো মনে হচ্ছে মগের মুল্লুক!

গতকালকে মিডিয়ার ভাষ্যমতে মাঠে আপনাদের 12% এর এত লীলা খেলা ৮৮% কোন অধিকার নেই?

এই বৈষম্যের শেষ হতে হবে!
কঠিন প্রতিবাদ চাই, চুপ থাকার সুযোগ নেই।
ওনাদের এই নাম্বারে ফোন করে প্রতিবাদ করুন।
01713-037302

Address

Barguna
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Face The Barguna - ফেস দ্যা বরগুনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share