21/01/2026
দুই দিনের স্মৃতিময় পুনর্মিলনী যেখানে ফিরে দেখা হবে আমাদের শেকড়
ফিরে দেখো পূনর্মিলনী ২০২৬
আমাদের আসন্ন দুই দিনব্যাপী রিইউনিয়ন/পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়—এটা স্মৃতি, আবেগ আর সম্পর্কের এক অনন্য মিলনমেলা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকছে এই বিশেষ আয়োজনে—
📅 প্রথম দিন : স্মৃতি, বন্ধন ও আনন্দের শুরু
🔹 দিনের শুরু র্যালি মাধ্যমে
সকালের শুরুটা হবে এক বর্ণাঢ্য রেলির মাধ্যমে।
পূনর্মিলনীতে অংশগ্রহণকারীদের জন্য থাকবে—
কলারসহ ইউনিফর্ম টি-শার্ট
রিইউনিয়ন এক্সক্লুসিভ আইডি কার্ড
হাতে ফেস্টুন ও কার্ড
একসাথে হাঁটা, একসাথে হাসি—এই রেলিই হবে আমাদের মিলনের প্রথম ছোঁয়া।
🔹 সকালের নাস্তা
রেলির পর সবাইকে নিয়ে উপভোগ্য সকালের নাস্তা।
🔹 পরিচয় পর্ব
পুরোনো বন্ধুরা নতুন করে পরিচিত হবে, হারানো মুখগুলো আবার চিনে নেওয়ার সুযোগ।
🔹 স্মারক উপহার
প্রতিটি অংশগ্রহণকারীর জন্য থাকবে বিশেষ গিফট—
ক্রেস্ট, ডায়েরি ও আরও কিছু স্মারক, যা এই দিনটাকে আজীবন মনে রাখার মতো করে রাখবে।
🔹 দুপুরের লাঞ্চ (বাফেট সিস্টেম)
সুস্বাদু ও পরিপাটি লাঞ্চ বাফেট আকারে পরিবেশন করা হবে
(মেনু পরবর্তীতে জানানো হবে)।
🔹 গ্রুপ ফটোসেশন
সবার সাথে সবার ফ্রেমবন্দি হওয়ার মুহূর্ত।
এই ছবিগুলো পরবর্তীতে আমাদের ম্যাগাজিনে যুক্ত করা হবে—একটি স্থায়ী স্মৃতি হিসেবে।
🔹 বিকালের নাস্তা
হালকা নাস্তা নিয়ে আড্ডার সময়।
🔹 সন্ধ্যার নিজস্ব কালচারাল ইভেন্ট
গান, নাচ, আবৃত্তি—
যে কেউ চাইলে পারফর্ম করতে পারবেন।
👉 বিকাল ও সন্ধ্যার পর্বে ফ্যামিলির মেম্বারদের নিয়ে আসার সুযোগ থাকবে।
🔹 সার্বক্ষণিক ফ্রি আড্ডা কর্নার
চা, কফি, ঝাল মুড়ি, ফুচকা সহ কিছু আইটেম থাকবে আনলিমিটেড, সারাদিনের জন্য।
✨ প্রথম দিনের এখানেই সমাপ্তি।
দ্বিতীয় দিন : কালচারাল নাইট — আলো, সুর আর উচ্ছ্বাস
🔸 দ্বিতীয় দিনটি সম্পূর্ণভাবে উৎসর্গ করা হয়েছে একটি জমকালো কালচারাল নাইট এর জন্য।
🔸 থাকবে
দেশীয় সংস্কৃতির ছোঁয়া
ব্যান্ড মিউজিক
আমরা ইতিমধ্যে দেশের কয়েকটি স্বনামধন্য ব্যান্ডের সাথে কথা বলেছি।
চুক্তি সম্পন্ন হলেই খুব দ্রুত নাম প্রকাশ করা হবে।
🔸 এছাড়াও থাকছে—
গ্রুপ নৃত্য
লোকনৃত্য
যাত্রাপালা
র্যাম্প শো
কবিতা আবৃত্তি
লাইভ কমেডি ও আরও অনেক কিছু
র্যাম্প শো
🔸 অ্যালামনাই ও তাদের পুরো ফ্যামিলির জন্য প্রবেশ সম্পূর্ণ ফ্রি
👉 এই দিন ফ্যামিলির জন্য কোনো অতিরিক্ত চার্জ নেই।
🔸 অ্যালামনাই ফ্যামিলির জন্য থাকবে আলাদা জোন
যেখানে চা, কফি ও বিভিন্ন ধরনের স্ন্যাকস থাকবে—
👉 সবকিছু সম্পূর্ণ ফ্রি।
🔸 অ্যালামনাই নন এমন অতিথিদের জন্য টিকিটের ব্যবস্থা থাকবে।
📌 নোট:
পরিস্থিতি ও আলোচনার ভিত্তিতে কিছু বিষয় যুক্ত বা পরিবর্তন হতে পারে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে এইভাবেই পুরো আয়োজন বাস্তবায়িত হবে—
ইনশাআল্লাহ।
💳 রেজিস্ট্রেশন ফি:
👉 মাত্র ১,২০০ টাকা
এত আয়োজন, এত স্মৃতি, এত আনন্দ—
একসাথে পাওয়ার সুযোগ খুব কমই আসে।
বন্ধুদের সাথে আবার ফিরে যাওয়ার এই সুযোগটা হাতছাড়া করবেন না।
📣 আজই রেজিস্ট্রেশন করুন, স্মৃতির অংশ হয়ে উঠুন.
রেজিষ্ট্রেশন লিংক :-
https://forms.gle/2Fvqe4R17LUvG6e26
#ফিরে_দেখো_২০২৬