জাতীয়তাবাদী শক্তির ধারক ও বাহক-বিএনপি

  • Home
  • Bangladesh
  • Barishal
  • জাতীয়তাবাদী শক্তির ধারক ও বাহক-বিএনপি

জাতীয়তাবাদী শক্তির ধারক ও বাহক-বিএনপি ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তির লড়াই

25/07/2026

রাষ্ট্রপতি পদে এদের মধ্যে থেকেই আসতে পারেন।জনাব মির্জা ফখরুল ইসলাম,জনাব মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম,জনাব নজরুল ইসলাম খান,জনাব ড. খন্দকার মোশারফ,জনাব ড. মঈন খান।তবে চায়না বলয় থেকে আসার সম্ভাবনা থাকলে সাবেক বিমান বাহিনীর প্রধান ও মন্ত্রী জনাব আলতাফ হোসেন চৌধুরীর নামও আসতে পারে।

09/07/2026
শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ হওয়ায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করেছিল  এবং বিএনপির আমলে গুমের রাজনীতি ফি...
13/06/2026

শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ হওয়ায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করেছিল এবং বিএনপির আমলে গুমের রাজনীতি ফিরে এসেছে বলেও প্রচার করেছে ।অথচ বিধবা মহিলার সাথে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে নিজেই আত্মগোপনে ছিলেন।এভারেজ জামাত-শিবিরের চরিত্র এমনই। এ ঘটনা ভবিষ্যতে জন্য সাইনমার্ক।

বিয়ের প্রলোভনে ধর্ষণ করে নিজেই আত্মগোপনে ছিলেন
13/06/2026

বিয়ের প্রলোভনে ধর্ষণ করে নিজেই আত্মগোপনে ছিলেন

22/04/2026

যখন খবর আসলো চট্টগ্রামে শিবিরের কাছে মাইর খাইলো ছাত্রদল, তখন বট বাহিনীর মন্তব্য হইলো- আলহামদুলিল্লাহ, বাঘের গর্জন।

এরপর যখন খবর আসলো, ছাত্রদলের হাতে বেধড়ক পিটুনি খাইলো শিবির, তখন বট বাহিনীর মন্তব্য- আহা, ক্যাম্পাসে সেই ত্রাসের রাজনীতি ফিরে আসলো।

কেমনে কি!

16/04/2026

শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের দুটি ভুল-১.জামায়াত কে রাজনীতি করার সুযোগ দেওয়া ২.ঢাবিতে সাত খুনের আসামী খুনী শফিউর রহমান প্রধানের সাজা মওকুফ করা

সম্পূর্ণ জামায়াত শিবিরের অবদান।মিথ‍্যা প্রোপাগাণ্ডা ছড়ায় এবং তাদের মূর্খ সমর্থকরা লাইক,কমেন্ট ও শেয়ার দেয়
11/04/2026

সম্পূর্ণ জামায়াত শিবিরের অবদান।মিথ‍্যা প্রোপাগাণ্ডা ছড়ায় এবং তাদের মূর্খ সমর্থকরা লাইক,কমেন্ট ও শেয়ার দেয়

04/04/2026

দেশে রাজনৈতিক শক্তি দুটি-বিএনপি ও আওয়ামী লীগ। অপশক্তি-জামায়াত এন্ড গং।মূল ইসলামী শক্তি- ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)

04/04/2026

গণভোট নিয়ে কিভাবে বিএনপির কাছে জামাতসিপির রাজনৈতিক পরাজয় ঘটেছে সেটা সকল প্রজম্মের জেনে রাখা উচিত।

জামাতসিপি ভেবেছিলো, ওরাই একমাত্র চালাক। ইন্টেরিম ও সংস্কার কমিশনকে চাপ দিয়ে, অতি চতুরতার সাথে গণভোটের প্রশ্ন গুলো সেট করেছিলো যেনো বিএনপির নোট অফ ডিসেন্ট গুলো পাশ কাটানো যায়!

জামাতসিপি সংস্কার কমিশনকে চাপে রাখে যেন গণভোটের প্রশ্ন তাদের পছন্দমত করা হয়, এদিকে তারা বিএনপিকেও চাপে রাখে যে গণভোট নিয়ে কোনো ঝামেলা করলে জাতীয় নির্বাচন হতে দেবেনা!

কিন্তু রাজনীতির চালে বিএনপির হাটুর সমান ও না জামাতসিপি। ওরা ডালে ডালে চলেছে আর বিএনপি পাতায় পাতায়।

বিএনপি এখানে একটা ইন্টারেস্টিং গেইম খেলেছে। তারা বুঝেছে, গণভোট প্রশ্নে চ্যালেঞ্জ করলে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে এবং জাতীয় নির্বাচন হুমকির মুখে পড়বে।

তাই তারা টার্গেট করা শুরু করে যে, জুলাই আদেশ যেনো তাদের সুবিধানুযায়ী হয়। এখানে বলে রাখা ভালো, বিএনপিকে আগ বাড়িয়ে কিছুই করা লাগেনি।

বেকুব কমিশন জুলাই আদেশের যে খসড়া তৈরি করে, সেখানে যে সাংবিধানিক গোলমাল আছে সেটা সালাউদ্দিন সাহেব শুরুতেই আচ করতে পারে কিন্তু বিষয়টা জোরালোভাবে সামনে আনেন না!

কারণ সালাউদ্দিন সাহেব জানতেন যে, এটা নিয়ে বেশি কথা বললে, প্রতিপক্ষ এলার্ট হয়ে যাবে, আর তখন নতুন এমন কোন পন্থা অবলম্বন করবে যাতে বিএনপির নোট অফ ডিসেন্ট গুলো চূড়ান্তভাবে নাকচ হয়।

অত:পর সেই সাংবিধানিক লুপহোল সহই ১৩ নভেম্বার ২০২৫ এ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। বিএনপি মনে মনে স্বস্তির নি:স্বাস ফেলে কিন্ত সেটা প্রকাশ করেনা!

অত:পর এর ১২ দিন পর অন্তর্বর্তী সরকার গণভোট অধ্যাদেশ জারি করে। জামাতসিপি খুশিতে বাকবাকুম হয় কিন্তু সেটা প্রকাশ করেনা।

এদিকে বিএনপিও আশ্চর্যজনকভাবে চুপ থেকে যায়, কারণ তারা জানে, ১২ দিন আগের জুলাই সনদ আদেশেই গোড়ায় গলদ রয়ে গেছে।

অত:পর বিএনপির স্থায়ী কমিটির রুদ্ধধার এক বৈঠকে সালাহউদ্দিন আহমেদ সে রাতে তারেক রহমানকে আশ্বস্ত করেন, এখন অব্দি যা যা হয়েছে সব "ম্যানেজেবল", শুধু প্রয়োজন নির্বাচনে দুই-তৃতীয়াংশ ম্যান্ডেট!

এইভাবেই সংস্কার কমিশন, জুলাই আদেশ এবং গণভোট অধ্যাদেশ নিয়ে বিএনপির কাছে রাজনৈতিক ভাবে পরাস্থ হয় জামাতসিপি।

নির্বাচনী প্রচারণার সময় তারেক রহমান একটি কথা বার বার বলতেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, জামাতের নেই। কেনো বলতেন এবার বুঝেছেন?

শুধু চাপাবাজি আর লম্ফজম্ফ করলেই হয়না! ওরা জানেই না কিভাবে সংবিধান ও রাষ্ট্রযন্ত্র ফাংশন করে! সম্প্রতি তাদের গুরু পিনাকি পর্যন্ত বুঝতে পেরেছে যে পুরো প্রক্রিয়াটা এখন সংবিধানের মায়াজালে আটকা, আর তেমন কিছু করার নাই। এখানে সংসদই আল্টিমেট ডিশিসান দিবে!

সুতরাং, জামাতসিপি যে নতুন করে হুমকি দিচ্ছে, আন্দোলন কারেঙ্গা, হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা,, পরিস্কার ভাবে বলতে চাই, ফালাফালি করে কোনো লাভই নেই। গ্যারান্টি দিয়ে বলছি কোনো লাভ নেই।

মুখে যতই ফটর ফটর করুক, বুঝতে অসুবিধা হয়না জামাতসিপি প্রচন্ড ফ্রাস্টেশানে আছে, আর তাদের সব ক্রোধ আর ফ্রাস্টেশান মূলত এক ব্যক্তিকে ঘিরে, এজন্য তাকে নিয়ে যে যেভাবে পারে বিষোদগার করে যাচ্ছে!

সত্য বলতে, গণভোট নিয়ে জামাতসিপির এহেন ন্যাক্কারজনক রাজনৈতিক পরাজয় বিএনপির কাছে নয়, তারা হেরেছে ওই এক ব্যক্তির কাছেই!

THE MASTERMIND SALAHUDDIN AHMED!

S M Sahad Bin Mahmud

18/03/2026

তারেক রহমান সরকারের ১ম মাস!

ব্যর্থতা-সমূহ
১) গুজব ও প্রোপাগাণ্ডা নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না নিতে পারা
২) জাতীয় নেতাদের সম্মান রক্ষায় পর্যাপ্ত উদ্যোগ না নেওয়া

সফলতা-সমূহ:
১) নির্বাচনে জয়লাভের পর জয় উদযাপন না করা
২) জয়লাভের পর বিরোধীদলকে পর্যাপ্ত সম্মানিত করা
৩) মন্ত্রীদের ভিভিয়াইপি প্রোটকল ও বিলাসবহূল গাড়ির ব্যবস্থা না করা
৪) রমজানে দ্রব্যমূল্যর সিন্ডিকেট যথাসম্ভব নিয়ন্ত্রন
৫) ফ্যামিলি কার্ড প্রোজেক্ট উদ্বোধন
৬) খাল খনন কর্মসূচি উদ্বোধন
৭) কৃষক কার্ড প্রোজেক্টের প্রক্রিয়া শুরু
৮) কৃষক ঋণ মউকুফের উদ্যোগ গ্রহণ
৯) ইরা'ন যুদ্ধের মধ্যেও আপাতত তেলের দাম ধরে রাখা
১০) ইমাম/মুয়াজ্জিন/পুরোহিতদের ভাতা চালু
১১) রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ
১২) ভর্তি পরীক্ষায় বিতর্কিত লটারি বাতিলের ঘোষণা
১৩) উচ্চশিক্ষায় বিদেশ গমনে ১০ লাখ টাকা ব্যাংক লোন চালুর উদ্যোগ
১৪) ই-হেলথ কার্ড প্রোজেক্টের উদ্যোগ গ্রহণ
১৬) ডেঙ্গু নিয়ন্ত্রণে তদারকি বৃদ্ধি
১৬) ঢাকায় শুধু মহিলাদের জন্য স্পেশাল পিংক বাস চালুর উদ্যোগ
১৭) চলন্ত ট্রেনে ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগ গ্রহণ
১৮) অতীতে অনৈতিকভাবে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ
১৯) প্রশাসন ও সামরিক বাহিনীতে উগ্রপন্থী অফিসারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অপসারণ
২০) ঈদযাত্রা নির্বিঘ্নকরণে পর্যাপ্ত ব্যবস্থা
২১) বিশৃংখলা ও মববাজি রোধে দৃশ্যমান উন্নতি
২২) স্থবির থাকা সিটি কর্পোরেশনগুলোর সেবাপ্রদান চালু করতে স্থানীয় সরকার নির্বাচন অব্দি অপেক্ষা না করে প্রশাসক নিয়োগ

Address

বরিশাল
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয়তাবাদী শক্তির ধারক ও বাহক-বিএনপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share