ঝালকাঠি ইনসাফ মঞ্চ

ঝালকাঠি ইনসাফ মঞ্চ জুলাই গণঅভ্যুত্থান অনুপ্রাণিত, ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে ঝালকাঠির তরুণদের সৃজনশীল প্রতিবাদী প্লাটফর্ম

রক্তাক্ত জুলাই এর সফর শুরু......!🇧🇩    #ঝালকাঠী_ইনসাফ_মঞ্চ
01/07/2026

রক্তাক্ত জুলাই এর সফর শুরু......!🇧🇩

#ঝালকাঠী_ইনসাফ_মঞ্চ

20/06/2026

আজ বাংলা সাহিত্যের এক নক্ষত্র অবিনশ্বর শক্তিমান কবি ও সমাজনেত্রী বেগম সুফিয়া কামাল এর জন্মদিন। তিনি ১৯১১ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লায়। তার পিতা সৈয়দ আবদুল বারি পেশায় ছিলেন উকিল। সুফিয়ার যখন সাত বছর বয়স তখন তার পিতা গৃহত্যাগ করেন। নিরুদ্দেশ পিতার অনুপস্থিতিতে তিনি মা সৈয়দা সাবেরা খাতুনের স্নেহ-পরিচর্যায় লালিতপালিত হতে থাকেন।

যে সময়ে মুসলিম মেয়েরা শিক্ষা-দীক্ষায় ছিল একেবারেই পশ্চাৎপদ, সে সময়ে সুফিয়া কামালের মতো স্বশিক্ষিত ও সমাজপ্রগতি-সচেতন নারীর আবির্ভাব ছিল এক অসাধারণ ব্যাপার। শায়েস্তাবাদে নানার বাড়ির রক্ষণশীল অভিজাত পরিবেশে বড় হলেও সুফিয়া কামালের মনোগঠনে দেশ, দেশের মানুষ ও সমাজ এবং ভাষা ও সংস্কৃতি মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। সুফিয়া কামাল তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। তখনকার পারিবারিক ও সামাজিক প্রতিবেশে বাস করেও তিনি নিজ চেষ্টায় হয়ে ওঠেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত। বাড়িতে উর্দুভাষার চল থাকলেও নিজ উদ্যোগেই তিনি বাংলা ভাষা শিখে নেন।

তিনি ১৯২২ সালে ১১ বছর বয়সে সৈয়দ নেহাল হোসেন কে বিবাহ করে করেন ( সম্পর্কে ছিল জ্ঞাতিভাই)। পরে তিনি ‘সুফিয়া এন হোসেন’ নামে পরিচিত হন। সৈয়দ নেহাল হোসেন সুফিয়াকে সমাজসেবা ও সাহিত্যচর্চায় উৎসাহ দেন। সাহিত্য ও সাময়িক পত্রিকার সঙ্গে সুফিয়ার যোগাযোগও ঘটিয়ে দেন তিনি। ফলে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে আগ্রহী হয়ে ওঠেন। ১৯২৩ খ্রিষ্টাব্দে তিনি রচনা করেন তার প্রথম গল্প ‘সৈনিক বধূ’, যা বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয়। সৈয়দ নেহাল হোসেন মারা যান ১৯৩২ সালে। স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর পর তিনি কোলকাতার একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেন। তিনি ১৯৩৯ সালে ২৮ বছর বয়সে কামাল উদ্দিন এম এস সি — কে বিয়ে করেন করেন প্রথম পক্ষে সুফিয়া কামালের কোনো সন্তান থাকলেও দ্বিতীয় বিয়ে তাদের ঘর আলোকিত করে আছে একটি কন্যা সন্তান জন্মনেয় যার নাম রাখেন 'সুলতানা কামাল'।

১৯২৯ খ্রিষ্টাব্দে সুফিয়া কামাল বেগম রোকেয়া প্রতিষ্ঠিত মুসলিম মহিলা সংগঠন ‘আঞ্জুমান-ই-খাওয়াতিন-ই-ইসলাম’-এ যোগ দেন। এখানে নারীশিক্ষা ও সামাজিক সংস্কারসহ নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়াকে আজীবন প্রভাবিত করেছে। তিনি রোকেয়ার ওপর অনেক কবিতা রচনা করেন এবং তার নামে মৃত্তিকার ঘ্রাণ শীর্ষক একটি সঙ্কলন উৎসর্গ করেন। তিনি ‘রোকেয়া সাখাওয়াত স্মৃতি কমিটি’ গঠনে সহায়তা করেন, যার প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হল ‘রোকেয়া’ তার নামে করা হয়। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলেন।

সুফিয়া কামালে কাব্য গ্রন্থ হচ্ছে : মোর যাদুদের সমাধির পরে, মায়াকাজল, মন ও জীবন, সাঁঝের মায়া, মৃত্তিকার ঘ্রাণ, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, প্রশস্তি ও প্রার্থনা।

গল্প গ্রন্থ: কেয়ার কাটা

উপন্যাস: অন্তরা

শিশুতোষ: ইতল-বিতল এবং নওলকিশোরের দরবারে।

মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ: একাত্তরের ডায়েরি

পুরস্কার :
তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, নাসির উদ্দিন স্বর্ণপদক লাভ করেন।

সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, জননী সম্ভাষণেও ভূষিত হয়েছেন। তিনি ১৯৯৯ সালের ২০ এ নভেম্বরে ঢাকায় পরলোকগমন করেন।

18/06/2026

মাওলানা আইনুদ্দিন আল আজাদ (রহ.) ছিলেন ইসলামী সংগীত ও সাংস্কৃতিক আন্দোলনের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি শিল্প ও সংস্কৃতিকে ইসলামী আদর্শ প্রচারের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আজও তাঁর লেখা ও গাওয়া অনেক সংগীত বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক পরিমণ্ডলে সমানভাবে জনপ্রিয়। নতুন প্রজন্মের বহু শিল্পী তাঁর গান পরিবেশন করেন এবং তাঁকে ইসলামী জাগরণী সংগীতের অন্যতম পথিকৃৎ হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি শুধু শিল্পী ছিলেন না; একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার ও সাংস্কৃতিক উদ্যোক্তাও ছিলেন। ইসলামী সংস্কৃতি ও আদর্শভিত্তিক সামাজিক পরিবর্তনের স্বপ্ন তিনি শিল্প-সংস্কৃতির মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করেছেন।

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র

মুহাররম: নতুন হিজরি বছরের সূচনা 🌙ইসলামী হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহাররম। এটি শুধু একটি নতুন বছরের শুরু নয়; বরং আত্মস...
16/06/2026

মুহাররম: নতুন হিজরি বছরের সূচনা 🌙

ইসলামী হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহাররম। এটি শুধু একটি নতুন বছরের শুরু নয়; বরং আত্মসমালোচনা, তওবা, ইবাদত এবং সত্যের পথে অবিচল থাকার এক গুরুত্বপূর্ণ সময়।

পবিত্র কুরআনে উল্লেখিত চারটি সম্মানিত (হারাম) মাসের অন্যতম হলো মুহাররম। এ মাসকে রাসূল ﷺ "শাহরুল্লাহ" (আল্লাহর মাস) বলে আখ্যায়িত করেছেন, যা এর বিশেষ মর্যাদার প্রমাণ।

মুহাররম আমাদের কী শিক্ষা দেয়?
•আল্লাহর আনুগত্যে নিজেকে নিবেদিত করা
•পাপ ও অন্যায় থেকে দূরে থাকা
•তওবা ও আত্মশুদ্ধির মাধ্যমে নতুনভাবে জীবন শুরু করা
•সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া
•দান-সদকা ও মানবকল্যাণে এগিয়ে আসা

আশুরার রোজার গুরুত্ব:
১০ মুহাররম (আশুরা) ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। রাসূল ﷺ আশুরার রোজার বিশেষ ফজিলতের কথা বর্ণনা করেছেন। সুন্নত হলো ৯ ও ১০ অথবা ১০ ও ১১ মুহাররম রোজা রাখা।

কারবালার শিক্ষা:
মুহাররম মাস স্মরণ করিয়ে দেয় কারবালার সেই মর্মন্তুদ ইতিহাস, যেখানে রাসূল ﷺ-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ও তাঁর সাথীরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেছিলেন। কারবালা আমাদের শেখায় জুলুম, অন্যায় ও অসত্যের কাছে মাথা নত না করে সত্যের পথে অবিচল থাকতে।

যা থেকে বিরত থাকবো:
•আত্মনির্যাতন বা শরীর আঘাত করা
•কুসংস্কার ও ভিত্তিহীন আমল
•বিভেদ, বিদ্বেষ ও ধর্মের নামে বাড়াবাড়ি

প্রিয় তরুণ ও প্রবীণ মুসলিম ভাই-বোনেরা, নতুন হিজরি বছরের শুরু হোক আত্মশুদ্ধি, ইবাদত, নৈতিকতা এবং ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকারের মাধ্যমে। আসুন, মুহাররমের প্রকৃত শিক্ষা নিজের জীবন, পরিবার ও সমাজে বাস্তবায়নের চেষ্টা করি।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাররমের ফজিলত অর্জন এবং সত্যের পথে অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।

ঝালকাঠি ইনসাফ মঞ্চ

#ঝালকাঠী_ইনসাফ_মঞ্চ

বিশ্বখ্যাত ‘লিভিং ঈগল’ গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম (অবঃ)-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্বরণ।বাংলাদে...
14/06/2026

বিশ্বখ্যাত ‘লিভিং ঈগল’ গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম (অবঃ)-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্বরণ।

বাংলাদেশের গর্ব, বিশ্ববিমান চলাচলের ইতিহাসে এক কিংবদন্তি নাম সাইফুল আজম। তিনি ছিলেন বিশ্বের একমাত্র বৈমানিকদের একজন, যিনি বাংলাদেশ, জর্ডান, ইরাক ও পাকিস্তানের বিমান বাহিনীতে দায়িত্ব পালন করেছেন এবং তিনটি দেশের সামরিক বীরত্বসূচক খেতাবে ভূষিত হয়েছেন।

১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ এবং ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে তাঁর অসাধারণ সাহসিকতা ও যুদ্ধদক্ষতা বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র তাঁকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধবিমান বৈমানিকদের একজন হিসেবে মর্যাদাপূর্ণ “Living Eagle” উপাধিতে সম্মানিত করে।

জাতির এই কৃতী সন্তান প্রমাণ করে গেছেন সাহস, দক্ষতা ও দেশপ্রেম একজন মানুষকে বিশ্ব ইতিহাসে অমর করে রাখতে পারে।

মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং মহান আল্লাহর নিকট তাঁর মাগফিরাত কামনা করছি।

#ঝালকাঠী_ইনসাফ_মঞ্চ

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ১৪ জুন ২০২৬জাতীয় সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, ঝালকাঠি ইনসাফ মঞ্চের জনসম্মু...
14/06/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৪ জুন ২০২৬

জাতীয় সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, ঝালকাঠি ইনসাফ মঞ্চের জনসম্মুখে ক্ষমা প্রার্থনার দাবি

ঝালকাঠী ইনসাফ মঞ্চ জাতীয় সংসদে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর হিজাব-নিকাব পরিহিত নারীদের নিয়ে করা মন্তব্যে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত মর্যাদার অধিকার নিশ্চিত করেছে। হিজাব-নিকাব পালন লক্ষ লক্ষ মুসলিম নারীর ধর্মীয় বিশ্বাস ও জীবনাচারের অংশ। তাই এ বিষয়ে বিদ্রূপাত্মক বা সন্দেহমূলক মন্তব্য শুধু পর্দানশীন নারীদের নয়, তাদের ধর্মীয় অনুভূতিকেও আঘাত করে।

জাতীয় সংসদের মতো সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে এমন মন্তব্য অনভিপ্রেত এবং সংসদীয় শালীনতার পরিপন্থী। আমরা মনে করি, কোনো নাগরিকের ধর্মীয় পরিচয় বা পোশাককে কৌতুক ও সন্দেহের বিষয় হিসেবে উপস্থাপন করা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

ঝালকাঠী ইনসাফ মঞ্চ উক্ত মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে অপসারণ (এক্সপাঞ্জ) এবং সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রকাশ্যে দুঃখপ্রকাশের দাবি জানাচ্ছে। একইসঙ্গে আমরা সকল জনপ্রতিনিধিকে নাগরিকদের ধর্মীয় বিশ্বাস ও সাংবিধানিক অধিকারের প্রতি আরও দায়িত্বশীল ও সংবেদনশীল হওয়ার আহ্বান জানাই।

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেক নারী তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে পারবেন এবং কোনোভাবেই বিদ্রূপ, অপমান বা বৈষম্যের শিকার হবেন না।

ঝালকাঠী ইনসাফ মঞ্চ

মুসলিম রেনেসাঁর কবি সৈয়দ ফররুখ আহমদের জন্মদিনে ভালোবাসা ও দোয়াআল্লাহ তাআলা তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগি...
10/06/2026

মুসলিম রেনেসাঁর কবি সৈয়দ ফররুখ আহমদের জন্মদিনে ভালোবাসা ও দোয়া

আল্লাহ তাআলা তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করুন, তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা দান করুন। আমীন।

ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ ✊🇧🇩
10/06/2026

ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ ✊🇧🇩

বাংলার মুসলিম সমাজের শিক্ষা, রাজনৈতিক সচেতনতা ও অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে তিনি এক অনন্য নাম। তাঁর দূরদর্শী নেতৃত্ব, শিক্...
07/06/2026

বাংলার মুসলিম সমাজের শিক্ষা, রাজনৈতিক সচেতনতা ও অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে তিনি এক অনন্য নাম। তাঁর দূরদর্শী নেতৃত্ব, শিক্ষাবান্ধব উদ্যোগ এবং জনকল্যাণমূলক চিন্তা আজও আমাদের অনুপ্রাণিত করে।

নতুন প্রজন্মের কাছে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে স্মরণ করা শুধু শ্রদ্ধার বিষয় নয়, বরং নিজের শেকড় ও ঐতিহ্যকে জানারও একটি দায়িত্ব।

জন্মদিনে নবাব স্যার সলিমুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা।

#নবাব_স্যার_সলিমুল্লাহ
#ইতিহাস_ঐতিহ্য
#ইনসাফ_মঞ্চ_ঝালকাঠি

ঝালকাঠির জুলাই চত্বরে পাঠচক্র 📖
06/06/2026

ঝালকাঠির জুলাই চত্বরে পাঠচক্র 📖

Address

Thanar Mor, Jhalakathi
Barishal
8404

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঝালকাঠি ইনসাফ মঞ্চ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share