28/04/2026
ডি ডব্লিউ এফ নার্সিং কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংহতি
২৩ এপ্রিল ২০২৬ থেকে ডি ডব্লিউ এফ নার্সিং কলেজে শিক্ষার্থীরা ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে অবৈধ অর্থ আদায়, শিক্ষক সংকট, ল্যাব সংকট ও অপরাপর যেসকল যৌক্তিক দাবিতে আন্দোলন করে আসছে, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সংহতি জানাচ্ছে গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল নগর।
আজ এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের বর্তমান আন্দোলন আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার গভীর সংকটের প্রতিচ্ছবি। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, অনিয়ম এবং বাণিজ্যিকীকরণের চাপে শিক্ষা তার মৌলিক চরিত্র হারাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জ্ঞানচর্চার বদলে হয়ে উঠেছে কিছু ব্যবসায়ীদের মুনাফার অর্জনের হাতিয়ার। ফলত শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে তাদের নায্য অধিকার থেকে।
গত ২৬ঘন্টা ধরে আন্দোলনরত একদল শিক্ষার্থী অনশনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে এবং কয়েকজন শিক্ষার্থী শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিতৎসাধীন অবস্থায় আছেন। এত কিছুর পরেও কলেজ কর্তৃপক্ষ থেকে উদ্ভুত সংকট সমাধানে কোনরকম দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি।
সবশেষে গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল নগরের নেতৃবৃন্দ কলেজ প্রশাসনকে এই পরিস্থিতি দ্রুত সমাধানের আহবান জানান এবং দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের নায্য দাবী পূরণে ব্যর্থ হলে কর্তৃপক্ষকে চরম মূল্য দিতে হবে বলে হুশিয়ারি প্রদান করেন।
বার্তা প্রেরক,
কিশোর কুমার,
সংগঠক,
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বরিশাল নগর।