Mujib tales -by Tawhedul islam

Mujib tales -by Tawhedul islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mujib tales -by Tawhedul islam, Political organisation, Basurhat.

যে মুজিব জনতার...
17/01/2026

যে মুজিব জনতার...

৭১ থেকে ৭৫, যে মুজিবকে ভালোবাসি।ইদানিং রাজাকার শাবকদের নয়া বয়ান, ৪৭-৭১ এর মুজিব সার্বজনীনভাবে শ্রদ্ধেয়। কিন্তু ৭১-৭৫ পর্...
23/08/2025

৭১ থেকে ৭৫, যে মুজিবকে ভালোবাসি।
ইদানিং রাজাকার শাবকদের নয়া বয়ান, ৪৭-৭১ এর মুজিব সার্বজনীনভাবে শ্রদ্ধেয়। কিন্তু ৭১-৭৫ পর্যন্ত মুজিব নাকি নিন্দিত। আশ্চর্যজনক ভাবে আমরাও তা এড়িয়ে যাই।

অথচ বাংলার ইতিহাসের সব চাইতে স্পষ্টবাদী, সেল্ফ স্যাটায়ারড কোনো শাসক, যিনি শাসনামলে নিজ দল-প্রশাসন-সমাজ ব্যাবস্থা কে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনিই বঙ্গবন্ধু। প্রচলিত ধারায় নিজ সরকারকে ডিফেন্ড না করে ভিন্ন ধারায় যিনি খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় 'বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ' (বাকশাল) এর স্বপ্ন দেখেছিলেন তিনিই বঙ্গবন্ধু। ৭১'এর পূর্বে স্বাধীনতার কথা বলা ছিলো জনপ্রিয় বিষয়। কিন্তু ৭১ পরবর্তী খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য কথা বলা ছিলো প্রচন্ড চ্যালেঞ্জিং এবং রিস্কি কাজ। বিশেষ করে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর মানসিকভাবে বিধ্বস্ত ৭ কোটি মানুষকে নেতৃত্ব দেয়া এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠীদের অপতৎপরতার মাঝেও যুগান্তকারী দ্বিতীয় বিপ্লব এর ধারণাকে সামনে আনা, ঘুনে ধরা সমাজকে আঘাত করতে চাওয়া একমাত্র পিতা মুজিবের পক্ষেই সম্ভব ছিলো।

জনপ্রিয় কথা বলে নেতৃত্ব দেয়া ছিলো ভাসানীর কাজ। যেটিতে কোনো মুক্তির পথ নেই, বরং তা প্রচলিত ধারায় এগিয়ে যাওয়ার প্রয়াস মাত্র। কিন্তু চ্যালেঞ্জিং নেতৃত্ব দেয়া ছিলো মুজিবের বৈশিষ্ট্য, আমি সেই মুজিবকেই বেশী ভালোবাসি।

তাওহীদুল ইসলাম ইভান
আগষ্ট ২৩, ২০২৫ ইং

22/08/2025

৮'ই মার্চ ১৯৭৫, টাঙ্গাইল জনসভা!

মাওলানা ভাসানী- মুজিবর তোমার পাহারা বাড়াও, জীবন ঝুঁকি আছে।

বঙ্গবন্ধু- আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। হুজুর আমি মৃত্যুর ভয় করি না!
#জয়বঙ্গবন্ধু ❤️

শেখ মুজিব দৈহিকভাবেই মহাকায় ছিলেন, সাধারণ বাঙালির থেকে অনেক উচুঁতে ছিলো তার মাথাটি, সহজেই চোখে পড়তো তার উচ্চতা। একাত্তরে...
13/08/2025

শেখ মুজিব দৈহিকভাবেই মহাকায় ছিলেন, সাধারণ বাঙালির থেকে অনেক উচুঁতে ছিলো তার মাথাটি, সহজেই চোখে পড়তো তার উচ্চতা। একাত্তরে বাংলাদেশকে তিনিই আলোড়িত-বিস্ফোরিত করে চলেছিলেন, আর তার পাশে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছিল তার সমকালীন এবং প্রাক্তন সকল বঙ্গীয় রাজনীতিবিদ।
জনগণকে ভুল পথেও নিয়ে যাওয়া যায়; হিটলার মুসোলিনির মতো একনায়কেরাও জনগণকে দাবানলে, প্লাবনে, অগ্নিগিরিতে পরিণত করেছিলো, যার পরিণতি হয়েছিলো ভয়াবহ। তারা জনগণকে উন্মাদ আর মগজহীন প্রাণীতে পরিণত করেছিলো। একাত্তরের মার্চে শেখ মুজিব সৃষ্টি করেছিলো শুভ দাবানল, শুভ প্লাবন, শুভ আগ্নেয়গিরি, নতুনভাবে সৃষ্টি করেছিলেন বাঙালি মুসলমানকে, যার ফলে আমরা স্বাধীন হয়েছিলাম।"
--হুমায়ুন আজাদ

Stay connected with Mujib tales!

12/08/2025

৩২'এর অগ্নিশিখা আমাদের হৃদয়ে যে আগুন জ্বালিয়েছে। সেই আগুন ফানুস হয়ে উড়ুক আকশে।

জাতীয় শোক দিবসে শোকের আগুনে ছেয়ে যাক বাংলার আকাশ।

বিশ্ববরেণ্য বিপ্লবী ফিদেল কাস্ত্রো,কিউবার সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শক্তি ও সাহসের দিক দিয়ে হিমা...
12/08/2025

বিশ্ববরেণ্য বিপ্লবী ফিদেল কাস্ত্রো,
কিউবার সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শক্তি ও সাহসের দিক দিয়ে হিমালয়ের সাথে তুলনা করে বলেছিলেন 'আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি'।
হিমালয়ের কারণেই বাংলাদেশ নামক ভুখন্ড সৃষ্টি হয়েছিল। ভুগোলের ব্যপারে পড়লে জানতে পারবেন যে, হিমালয়ের পতিত বরফ মিশ্রিত পানি মাটির সাথে জমা হয়ে ব-দ্বীপ গঠন করে। তাই, ফিদেল কাস্ট্রো হয়তোবা শুধুমাত্র তুলনাই করেননি।
শেখ মুজিব এবং হিমালয় এক হওয়ার কারণ হল, এরা উভয়ই বাংলাদেশের উৎপত্তিস্থল, একটি ভৌগলিক অন্যটি স্বকীয়তার।

The world-renowned revolutionary Fidel Castro, former Prime Minister of Cuba, once compared Bangabandhu Sheikh Mujibur Rahman to the Himalayas in terms of strength and courage, saying,
“I have not seen the Himalayas, but I have seen Sheikh Mujib.”
It was because of the Himalayas that the land known as Bangladesh came into existence. If you study geography, you will learn that the snowmelt from the Himalayas, mixed with water, accumulates with the soil to form a delta. Therefore, Fidel Castro perhaps did not make this comparison without reason.
Sheikh Mujib and the Himalayas are united in the sense that both are the origin of Bangladesh—one geographical, the other one of identity.

#জয়বাংলা
#জয়বঙ্গবন্ধু
#শেখমুজিবুররহমান


11/08/2025

যদি আমরা বিভক্ত হয়ে যাই এবং স্বার্থের দ্বন্দ ও মতাদর্শের অনৈক্যের দ্বারা প্রভাবান্বিত হয়ে আত্বঘাতী সংঘাতে মেতে উঠি, তাহলে যারা এদেশের মানুষের ভালো চান না ও এখানাকার সম্পদের ওপর ভাগ বসাতে চান তাদেরই সুবিধা হবে। এবং বাংলাদেশের
নির্যাতিত, নিপীড়িত, ভাগ্যাহত ও দুঃখী মানুষের মুক্তির দিনটি পিছিয়ে যাবে।

—জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সমাজতন্ত্র - বাকশাল এবং মুজিববাদ! উপমহাদেশে ঔপনিবেশিক শাসন-শোষণের কারণে প্রথম থেকেই পুঁজিবাদ-বিরোধিতা ও সমাজতন্ত্র-অভিমু...
10/08/2025

সমাজতন্ত্র - বাকশাল এবং মুজিববাদ!

উপমহাদেশে ঔপনিবেশিক শাসন-শোষণের কারণে প্রথম থেকেই পুঁজিবাদ-বিরোধিতা ও সমাজতন্ত্র-অভিমুখীনতা একটি স্পষ্ট ধারা হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। রণজিৎ গুহ যাকে বলেছেন‒ 'Dominance without hegemony'

নজরুল, বঙ্কিম, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বেগম রোকেয়া, প্রমথ চৌধুরী এমনকি পরবর্তীকালে এ দেশের প্রাগ্রসর বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক সমাজতন্ত্রের প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব দেখিয়েছেন। তাঁরা সকলেই গণতন্ত্রও চেয়েছেন, আবার সমাজতন্ত্রও চেয়েছেন– একটির জন্য অন্যটিকে বিসর্জন দিতে রাজি হননি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী ও তাজউদ্দীন আহমদ সবাই বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্যের দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন। তারা অর্থনৈতিক বাস্তবতা বিচার করে বুঝেছিলেন, পশ্চিম ইউরোপের স্টাইলে গণতান্ত্রিক সমাজতন্ত্র, এমনকি ‘ওয়েলফেয়ার স্টেট’ গঠন করা এ দেশের কোনো সরকারের পক্ষে আর্থিক সামর্থ্যের অভাবের কারণেই প্রায়-অসম্ভব।

বঙ্গবন্ধু বিশ্বাস করতেন বিদেশ থেকে হাওলাত করে কোনো দিন সমাজতন্ত্র হয় না। সমাজতন্ত্রের জন্য চীন বা রাশিয়ার পদ্ধতি অনুসরণ করলে চলবে না। সমাজতন্ত্রের মূল কথা হচ্ছে শোষণহীন সমাজ এবং সম্পদের সুষম বণ্টন। দেশের সকল মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও স্বাস্থ্যের নিরাপত্তা দিতে পারে সমাজতন্ত্র। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ হবে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র।
স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু এ দেশের উপযোগী করে সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন। সাম্যের বাংলাদেশ তৈরীর লক্ষে বৈষম্য দূর করতে চেয়েছিলেন। দ্বিতীয় বিপ্লব, বাকশাল- সবই তার ধারাবাহিক পদক্ষেপ। কিন্তু দেশি-বিদেশি কায়েমি স্বার্থবাদী তার অগ্রযাত্রাকে চিরতরে থামিয়ে দিল।
Mujib tales -by Tawhedul islam

09/08/2025

যখন তুমি কোন ভদ্রলোকের সাথে খেলবে তখন তোমাকে ভদ্রলোক হতে হবে, যখন তুমি কোন বেজন্মার সাথে খেলবে তখন অবশ্যই তোমাকে তার চাইতে বড় বেজন্মা হতে হবে। নচেত পরাজয় নিশ্চিত।

—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

“When you play with a gentleman, you play like a gentleman. But when you play with bastards, make sure you play like a bigger bastard. Otherwise, you will lose.”

—Bangabandhu Sheikh mujibur rahman.

Address

Basurhat
3850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mujib tales -by Tawhedul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share