বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1 Million

লংমার্চ প্রত্যাহার করুন; ছয় মাসেই সরকারকে ব্যর্থ বলারাই ব্যর্থ। -এমরান সালেহ প্রিন্স।বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...
04/09/2026

লংমার্চ প্রত্যাহার করুন; ছয় মাসেই সরকারকে ব্যর্থ বলারাই ব্যর্থ।
-এমরান সালেহ প্রিন্স।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির শোভাযাত্রা পূর্ব সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জ্বালানি সংকটের মধ্যে বিরোধী দলের লংমার্চ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন ,জনস্বার্থে রাজনীতি করলে শুধু গাড়ির সংখ্যা কমানো নয়, বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা।”

তিনি বলেন, যেখানে জ্বালানি তেল ও গ্যাসের সংকট চলছে, সেখানে দীর্ঘ পথের কর্মসূচিতে হাজার হাজার গাড়ি ব্যবহার করে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় করা কতটা জনস্বার্থসম্মত, সেটিই প্রশ্ন।
“কর্মসূচির বহরে ব্যবহৃত বিপুল পরিমাণ জ্বালানি যদি গণপরিবহন ও জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার করা যায়, তাহলে সরাসরি জনগণ উপকৃত হবে। রাজনীতি মানুষের জন্য; মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য নয়,” বলেন তিনি।
প্রিন্স বলেন, একদিকে যদি বলা হয় জনগণের দুর্ভোগ নিরসনের জন্য কর্মসূচি, অন্যদিকে সেই কর্মসূচিতে হাজার হাজার গাড়ি চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় করা হয়, তাহলে সেটি স্ববিরোধীতো বটেই, তা জনস্বার্থ বিরোধী এবং জনদূর্ভোগ সৃষ্টিকারী।
তিনি সতর্ক করে বলেন, “লংমার্চের কারণে জ্বালানি তেল ও গ্যাসের চলমান সংকট আরও ঘনীভূত হয়ে জনদুর্ভোগ বৃদ্ধি পেলে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে—তারা কি সংকট সমাধান করতে চায়, নাকি সংকটকে আরও ঘনীভূত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়?”

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা তারাকান্দার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এরপরে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তিনি।

যতদিন পর্যন্ত এ দেশের মানুষ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত রাখবে, ততদিন পর্যন্ত গুম-খুনের শিকার এবং জুলাই গণঅ...
29/08/2026

যতদিন পর্যন্ত এ দেশের মানুষ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত রাখবে, ততদিন পর্যন্ত গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকবো।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জীবনযাত্রার ব্যয় কমাতে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ব্যাপক করছাড় দেওয়া হয়েছে। ভোজ্যতেল, চিনি, আলু, ডিম,...
28/08/2026

জীবনযাত্রার ব্যয় কমাতে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ব্যাপক করছাড় দেওয়া হয়েছে। ভোজ্যতেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর ও কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর ও আগাম কর কমানোর মাধ্যমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা ও বাজারে স্বস্তি ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশের তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে। আগের প্রান্তিকে...
28/08/2026

বাংলাদেশের তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে। আগের প্রান্তিকের তুলনায় এ আয় ১০ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থ...
18/08/2026

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দ।

১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার

বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভী ‘মহীয়সী বেগম খালেদা জিয়া—ঐক্য, সংহতি ও আলোকিত দ্বীপ’ শীর্ষক...
17/08/2026

বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভী ‘মহীয়সী বেগম খালেদা জিয়া—ঐক্য, সংহতি ও আলোকিত দ্বীপ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আজ সোমবার (১৭ আগস্ট) রাজধানীর নীলক্ষেতের আইসিএমএ ভবন অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক সঞ্জয় দে রিপনের সভাপতিত্ব ও শামীম রাব্বি সঞ্চয়ের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার, ডা. মুহ. জহুরুল হক প্রমুখ।

জনতার স্পন্দন ধারণ করে এবং দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের অদম্য অঙ্গীকার নিয়ে কিশোরগঞ্জের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম...
16/08/2026

জনতার স্পন্দন ধারণ করে এবং দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের অদম্য অঙ্গীকার নিয়ে কিশোরগঞ্জের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

১৬ আগস্ট ২০২৬, রবিবার

আজ আমাদের জন্য একটা আনন্দের দিন। এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাং...
15/08/2026

আজ আমাদের জন্য একটা আনন্দের দিন। এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তাঁর নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে এনেছেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে অংশ নিয়েছেন।

‘দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজ একটি গণতান্ত্রিক দল হিসেবে যে অবস্থান তৈরি করেছে, আপসহীন নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা সেই পথচলায় সবসময় অনুপ্রেরণা জোগায়।

-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বা...
10/08/2026

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ৭১ ও ২৪ -এ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে।

আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের উদ্দেশ্য ও লক্ষ্য ছিল দেশে একটি পরিবর্তন আনা। এমন একটি পরিবর্তন, যার মধ্য দিয়ে মানুষের মৌলিক চাহিদা ও অধিকার প্রতিষ্ঠিত হবে এবং মানুষ অন্তত শান্তিতে বসবাস করতে পারবে।'

শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা আমাদের কারোরই নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ' যারা শহীদ হয়েছেন, তারা ভালো একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য লড়াই করতে গিয়ে তাদের জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হলে শুধু তাদের স্মরণ করলেই হবে না; তাদের মধ্যে থেকে আমারা যারা বেঁচে আছি, তাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে।

বাংলাদেশ স্কাউটসদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সবাইকে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাচ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো এবং প্রকৃতির পাশে থাকার মানসিকতা গড়ে তুলতে হবে। দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের মধ্য থেকে ১০জনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি শহীদদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

এসময়, বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় পাঠ্যক্রমে তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান।

অনুষ্ঠানে, শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড.মাহাদী আমিনসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Address

Bhairab Bazar
BHAIRAB

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share