20/07/2026
ভৈরববাসীর জন্য এক শোকাবহ সংবাদ
আধুনিক ভৈরবের রূপকার, ভৈরব পৌরসভার তিনবারের সাবেক সফল মেয়র, জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব এডভোকেট ফখরুল আলম আক্কাস সাহেব আর আমাদের মাঝে নেই।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যিনি সারাজীবন মানুষের কল্যাণে রাজনীতি করেছেন, ভৈরবের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন—তাঁর এই বিদায় ভৈরবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
সৎ, নিষ্ঠাবান ও আপসহীন এই জননেতার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
মরহুমের জানাজা আজ বাদ মাগরিব ভৈরবপুর (মডেল স্কুল) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
সকলের প্রতি অনুরোধ, জানাজায় শরিক হয়ে মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া করবেন।
আমরা ছাত্র ও যুব সমাজ ভৈরব - Student & Youth Society Bhairab পক্ষ থেকে ওনার আত্মার মাগফেরাত কামনা করছি
🤲 আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
#শোক_সংবাদ #ভৈরব