01/09/2026
আমাদের ব্যস্ত জীবনের মাঝে একটু মেলবন্ধন আর সৌহার্দ্যের সেতুকে আরও মজবুত করতে সম্প্রতি ইউনিয়নের মান্যগণ্য ব্যক্তিবর্গ ও আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষীদের নিয়ে
গতকাল ৩১শে আগষ্ট এক আনন্দঘন নৌকা ভ্রমণের আয়োজন করেছিলাম। আমাদের গন্তব্য ছিলো ইটনা-মিঠাবন-অষ্টগ্রামে।
আমার আমন্ত্রণে সাড়া দিয়ে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দিনটিকে স্মরণীয় করে তুলেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবার ব্যস্ততা বা ব্যক্তিগত কারণে যারা স্বশরীরে উপস্থিত হতে পারেননি কিন্তু ফোন ও বার্তার মাধ্যমে খোঁজ খবর নিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন,আপনাদের এই আন্তরিকতা আমার হৃদয় ছুঁয়ে গেছে।
আপনাদের এই ভালোবাসা,সম্মান ও বন্ধনই আমার মূল অনুপ্রেরণা। এভাবেই আপনাদের পাশে থেকে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।