30/08/2026
কিছু বিদায় কখনোই শুধু বিদায় নয়, কিছু বিদায়ের সঙ্গে জড়িয়ে থাকে হাজারো স্মৃতি ও ভালোবাসা। ❤️
আজ রাজনগর কারিগরি ও বাণিজ্য কলেজের সকলের প্রিয় "প্রিন্সিপাল মোঃ হাবিবুর রহমান" স্যারের শেষ কর্মদিবস।
স্যার শুধু একজন শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো। তাঁর স্নেহ, শাসন, পরামর্শ ও আন্তরিকতা আমাদের হৃদয়ে আজীবন থেকে যাবে। তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা হয়তো সময়ের সঙ্গে অনেক কিছু ভুলিয়ে দেবে, কিন্তু স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা কখনো কমবে না।
আজ কর্মজীবনের অধ্যায় শেষ হলেও আমাদের হৃদয়ে স্যারের জায়গাটি কখনো শেষ হবে না।
বিদায় প্রিয় স্যার, ভালো থাকবেন। আপনার অবসরজীবন হোক শান্তি, সুস্থতা ও আনন্দে পরিপূর্ণ।
আপনার জন্য রইল অফুরন্ত শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা।
আপনাকে আমরা সবসময় ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। ❤️🙏