বাংলাদেশ জামায়াতে ইসলামী -বোয়ালখালী

  • Home
  • Bangladesh
  • Boalkhali
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী -বোয়ালখালী

বাংলাদেশ জামায়াতে ইসলামী -বোয়ালখালী বোয়ালখালী বাসীর প্রাণপ্রিয় সংগঠন জামায়াতে ইসলামীর সকল আপডেট পেতে সংযুক্ত থাকুন।

02/09/2026
আজ ১ সেপ্টেম্বর, ২০২৬, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাবেক বিচারপতি, আইনজীবী, ফুটবলার, পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট...
02/09/2026

আজ ১ সেপ্টেম্বর, ২০২৬, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাবেক বিচারপতি, আইনজীবী, ফুটবলার, পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, কওমী আলেম ও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ৬৫০ জন নেতাকর্মী।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁরা জামায়াতে যোগ দেন। মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে এই দাওয়াতি সমাবেশের আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসময় আমীরে জামায়াত ফুল ও বই উপহার দিয়ে দলে যোগদানকারীদের বরণ করে নেন।

“মৃত্যুকে ভয় করিনা। শহীদি মৃত্যুর জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ(৩১ ডিসেম্বর ১৯৫২ - ৩...
02/09/2026

“মৃত্যুকে ভয় করিনা। শহীদি মৃত্যুর জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ
(৩১ ডিসেম্বর ১৯৫২ - ৩ সেপ্টেম্বর ২০১৬)

ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন
02/09/2026

ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন

ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয়ে মাননীয় বিরোধীদলীয় নেতার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা : Dr. Shafiqur Ra...
16/08/2026

ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয়ে মাননীয় বিরোধীদলীয় নেতার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা : Dr. Shafiqur Rahman

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুর্দান্ত ও ঐতিহাসিক বিজয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ১৬ আগস্ট রোববার এক বিবৃতি দিয়েছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম। ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার। খেলোয়াড়দের চ্যালেঞ্জিং মেন্টাল স্ট্রেন্থ, এক্সেলেন্ট টিম স্পিরিট, সহনশীলতা এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমেই এই অবিস্মরণীয় জয় সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতিতেও আমাদের ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছেন, তা সত্যি প্রশংসনীয়।

আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমী জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

আশা করি, এই ধারা বজায় রেখে ভবিষ্যতে আমাদের ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদাকে আরও উচ্চে তুলে ধরবেন এবং দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবেন। আমি খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি 'সংবাদ সম্মেলন'বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটা...
16/08/2026

দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি 'সংবাদ সম্মেলন'

বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার

🗒️আজ ১৬ আগস্ট ২০২৬ | রবিবার | সন্ধ্যা ৭টা
📍কেন্দ্রীয় কার্যালয়, মগবাজার, ঢাকা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী
www.jamaat-e-islami.org

14/08/2026

রাজাকার ইস্যুতে আল্লামা সাঈদী যা বলেছেন-

“আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমি জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা সেই ইব্রাহীম (আ.) এর জেগে থাকা দুঃসাহসী সন্তান।”-আল্লা...
14/08/2026

“আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমি জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা সেই ইব্রাহীম (আ.) এর জেগে থাকা দুঃসাহসী সন্তান।”
-আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)
(১ ফেব্রুয়ারি ১৯৪০ - ১৪ আগস্ট ২০২৩)

Address

Boalkhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জামায়াতে ইসলামী -বোয়ালখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share