উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শেরপুর, বগুড়া

  • Home
  • Bangladesh
  • Bogura
  • উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শেরপুর, বগুড়া

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শেরপুর, বগুড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শেরপুর, বগুড়া গণপ্রজাতনত্রী বাংলদেশে সরকারের একটি সরকারি প্রতিষ্ঠান।

13/08/2026
অদ্য ১২/০৭/২০২৬ তারিখ শেরপুর উপজেলার বারোদুয়ারী হাট নামক স্থানে অসুস্থ গরুর মাংস বিক্রয় করায় মোবাইল কোর্ট পরিচালনা কর...
12/07/2026

অদ্য ১২/০৭/২০২৬ তারিখ শেরপুর উপজেলার বারোদুয়ারী হাট নামক স্থানে অসুস্থ গরুর মাংস বিক্রয় করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উক্ত দোকানে অসুস্থ গরুর মাংস জব্দ করা হয় এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর ধারা ২৪ অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়। উক্ত অভিযান পরিচালনায় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জাহিদুর রহমান, ভেটেরিনারি সার্জন এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হাসান, সহকারী কমিশনার( ভূমি)। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

🐐🐄 ঈদুল আযহা ২০২৬ উপলক্ষেকোরবানির পশুর স্বাস্থ্য সুরক্ষায় মাঠে কাজ করছেভেটেরিনারি মেডিকেল টিম, শেরপুর, বগুড়া 💉🩺📍সেবা ক...
26/05/2026

🐐🐄 ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে
কোরবানির পশুর স্বাস্থ্য সুরক্ষায় মাঠে কাজ করছে
ভেটেরিনারি মেডিকেল টিম, শেরপুর, বগুড়া 💉🩺

📍সেবা কেন্দ্র: জামাইল হাট, শেরপুর

🔹 সুস্থ পশু নির্বাচন সহায়তা
🔹 ফ্রি স্বাস্থ্য পরামর্শ
🔹 জরুরি চিকিৎসা সেবা
🔹 জনস্বাস্থ্য ও নিরাপদ কোরবানি বিষয়ক সচেতনতা

আপনার কোরবানির পশু হোক নিরাপদ, সুস্থ ও মানসম্মত —
সেবায় আমরা সর্বদা প্রস্তুত। 🇧🇩

কোরবানি পশুর হাট পরিদর্শন 🐄🐐আজকে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম ছিলছোনকা,শেরপুর, বগুড়াপরিদর্শনকালে খামারি ও ব্যবসায়ীদের ...
24/05/2026

কোরবানি পশুর হাট পরিদর্শন 🐄🐐
আজকে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম ছিল
ছোনকা,শেরপুর, বগুড়া

পরিদর্শনকালে খামারি ও ব্যবসায়ীদের প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণ, অসুস্থ ও সুস্থ পশু চিহ্নিকরন, এবং ক্রেতাদের সুস্থ ও উপযুক্ত পশু নির্বাচনে সচেতন করার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

🐄🌙 পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে 🌙🐐কোরবানির হাটে আপনার প্রিয় গবাদি পশুর সুস্বাস্থ্য, নিরাপদ ক্রয়-বিক্রয় ও প্রয়োজনীয়...
18/05/2026

🐄🌙 পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে 🌙🐐
কোরবানির হাটে আপনার প্রিয় গবাদি পশুর সুস্বাস্থ্য, নিরাপদ ক্রয়-বিক্রয় ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভেটেরিনারি মেডিকেল টিম, শেরপুর, বগুড়া সর্বদা প্রস্তুত।
আপনার সচেতনতা ও আমাদের সেবায়
হোক নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সুন্দর ঈদ উদযাপন।

তাপ প্রবাহে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা করণীয়...
21/04/2026

তাপ প্রবাহে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা করণীয়...

অদ্য  ০২/০২/২০২৬ তারিখ শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী ঘটপাড়ায় একটি পশুখাদ্য দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা...
02/02/2026

অদ্য ০২/০২/২০২৬ তারিখ শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী ঘটপাড়ায় একটি পশুখাদ্য দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় উক্ত দোকানে কিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং কতৃপক্ষের লাইসেন্স ব্যতীত পশুখাদ্য বিক্রয়ের কারণে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ধারা ২০ অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়। উক্ত অভিযান পরিচালনায় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপজেলার ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ জাহিদুর রহমান এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হাসান, সহকারী কমিশনার( ভূমি)। জনস্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

01/12/2025

#জাতীয়_প্রাণিসম্পদ_সপ্তাহ_২০২৫ এর ৬ষ্ঠ দিনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শেরপুর, বগুড়া'র আয়োজনে স্কুল ফিডিং কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

স্থান: উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরপুর, বগুড়া।
তারিখ: ১ ডিসেম্বর ২০২৫ ।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আমাদের দপ্তরের  চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় শে...
01/12/2025

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আমাদের দপ্তরের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় শেরপুরের বিভিন্ন স্কুলের ৩য় থেকে ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এবং বিজয়ী ছাত্র ছাত্রীর মধ্যে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ নিয়াজ কাযমীর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
ডাঃ মোঃ জাহিদুর রহমান, ভেটেরিনারি সার্জন।
ডাঃ মোছা: মোকরেমা আক্তার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এবং বিজয়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।

Address

শেরপুর, বগুড়া
Bogura
5840

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শেরপুর, বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share