জাতীয় নাগরিক পার্টি - নাটঘর ইউনিয়ন

জাতীয় নাগরিক পার্টি - নাটঘর ইউনিয়ন “শাপলা কলি আমাদের প্রতীক,
জাতীয় নাগরিক পার্টি NCP–এর লক্ষ্য একমাত্র ন্যায় ও প্রগতি।”

21/11/2025
18/11/2025

জাতীয় নাগরিক পার্টি (NCP)—২৮শে ফেব্রুয়ারি ২০২৫।
এই দিনটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দৃঢ় ঘোষণার দিন। একটি নতুন শক্তির আবির্ভাব, একটি নতুন রাজনৈতিক যুদ্ধের সূচনা। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিকে যারা নিজেদের দখলে রেখেছিল, যারা পরিবর্তনের নামকে উপহাস করেছে, যারা জনগণের আশা–আকাঙ্ক্ষাকে পায়ে মাড়িয়েছে—তাদের জন্য এই দিন ছিল স্পষ্ট বার্তা:
“এই দেশে এখন নতুন নেতৃত্বের জন্ম হয়েছে, জনগণ জেগে উঠেছে।”

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান ছিল না কোনো আনুষ্ঠানিকতা; এটি ছিল রাজনৈতিক বিদ্যুতের মতো এক ঝড়। সেখানে যে স্বচ্ছ নীতি, যে শক্তিশালী ভিশন এবং যে বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল—তা দেখেই পরিষ্কার হয়ে গেছে, এই দল কারো ছায়ায় নয়, কারো দয়ায় নয়—
জনগণের শক্তিতে জন্মেছে, জনগণের শক্তিতেই এগিয়ে যাবে।

আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি মাঠে আছে—জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি জনপদে। যখন অন্য অনেক দল শুধু কথার ফুলঝুড়িতে সীমাবদ্ধ, তখন এনসিপি ঘরে ঘরে যাচ্ছে, মানুষের কথা শুনছে, সমস্যার সমাধানের রূপরেখা দিচ্ছে।
জনগণও বুঝে গেছে—
NCP শুধু রাজনীতি করতে আসেনি, রাজনীতি পরিবর্তন করতে এসেছে।

আজ বাংলাদেশের মানুষ আগের মতো বিভ্রান্ত নয়। তারা জানে কারা দেশের সম্পদ লুট করেছে, কারা তরুণদের ভবিষ্যৎ নষ্ট করেছে, কারা দুর্নীতি আর সন্ত্রাসের আড়ালে দেশকে পিছিয়ে দিয়েছে।
এবং জনগণ এখন বলছে—
“যথেষ্ট হয়েছে। এবার পরিবর্তন চাই, এবার জবাবদিহি চাই।”

এনসিপির প্রতিটি সভা, প্রতিটি মিছিল, প্রতিটি সমাবেশে মানুষের ঢল প্রমাণ করছে—বাংলাদেশ আর পুরনো শক্তির কাছে ফিরে যাবে না। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, আর এখন দেশের রাজনীতিও বদলাবে—
NCP–এর নেতৃত্বে।

এই দল স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে—
দুর্নীতিবাজদের সময় শেষ।
রাজনৈতিক বংশতন্ত্রের সময় শেষ।
ক্ষমতার দখলদারিত্বের সময় শেষ।

এখন সময় নাগরিকের রাজনীতি,
সময় সুশাসনের রাজনীতি,
সময় ভবিষ্যতের রাজনীতি।

২৮শে ফেব্রুয়ারির সেই আত্মপ্রকাশ আজ একটি আন্দোলনে পরিণত হয়েছে—
একটি শক্তিশালী, সংগঠিত, আগ্রাসী আন্দোলন;
যার লক্ষ্য একটাই—বাংলাদেশকে নতুনভাবে গড়া।

জাতীয় নাগরিক পার্টি (NCP) আজ আর শুধু একটি রাজনৈতিক নাম নয়—
এটি একটি শক্তি, একটি প্রতিশ্রুতি, একটি জাগরণ।
বাংলাদেশের আগামী নেতৃত্ব এখন স্পষ্ট—
NCP সেই নেতৃত্ব দিতে প্রস্তুত।

16/11/2025
নাটঘর ইউনিয়নের সকল জনতার প্রতি বিশেষ ঘোষণা!নবীনগর উপজেলার উন্নয়ন, ন্যায় এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্ট...
16/11/2025

নাটঘর ইউনিয়নের সকল জনতার প্রতি বিশেষ ঘোষণা!

নবীনগর উপজেলার উন্নয়ন, ন্যায় এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি (NCP) আজ আরও শক্তিশালী হওয়ার পথে।
এই শক্তির অংশ হতে চাই আপনাদের প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ।

নাটঘর ইউনিয়নের সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে—
NCP-তে যোগ দিন, পরিবর্তনের পথে অংশীদার হোন।

⭐ নতুন চিন্তা
⭐ নতুন নেতৃত্ব
⭐ নতুন সম্ভাবনার অঙ্গীকার

আসুন, নিজ ইউনিয়নের উন্নয়নে আপনি–আমি একসাথে এগিয়ে যাই।
নাগরিকের শক্তি, নাগরিকের দল — NCP! 🇧🇩

প্রিয় নবীনগর বাসী । আসসালামু আলাইকুম। আমি, এ বি এম কবির আলম (মাসুম)। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপু্র...
12/11/2025

প্রিয় নবীনগর বাসী ।

আসসালামু আলাইকুম।

আমি, এ বি এম কবির আলম (মাসুম)। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপু্র গ্রামের সন্তান। আমার বাবা মরহুম ইমকান উদ্দিন আহমেদ (কারু সরকার)একজন একজন স্কুল শিক্ষক ছিলেন। আমার চাচা, জালাল উদ্দিন সরকার, মোতাহার সরকার, নান্নু সরকার, আনু সরকার, সকলেই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা,কবর স্থান ইত্যাদি এলাকার উন্নয়নে অগ্রনীয় ভূমিকা রেখে গেছেন।

আমি দীর্ঘদিন প্রকৌশলী হিসেবে বেক্সিমকো গ্রুপে কর্মরত ছিলাম। বর্তমানে অবসরে আছি।

নবীনগর উপজেলা কল্যাণ সমিতি ঢাকা । বৃহত্তর কুমিল্লা সমিতি, বনশ্রী সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সহিত আমি সম্পৃক্ত ছিলাম।

বর্তমানে ছাত্র-জনতার জুলাই গন- অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল "জাতীয় নাগরিক পার্টির" ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য হিসাবে দ্বায়িত্বরত আছি । জাতীয় নাগরিক পার্টির সূচনা লগ্ন থেকে অদ্যাবধি, পার্টিকে নবীনগরে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে নিয়ে কাজ করে যাচ্ছি ।

ব্রাহ্মণবাড়িয়া -০৫, নবীনগর আসনে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে আগ্রহী।

নবীনগর উপজেলার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আমি আপনাদের সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলের প্রতি দোয়া ও শুভকামনা রইলো।

10/11/2025

আগামী সংসদ নির্বাচনে এনসিপির সাথে যুক্ত হয়ে দেশ গড়ার আহবান জানালেন জনাব নাহিদ ইসলাম।

এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার শেষ তারিখ ১৩ নভেম্বর। কিভাবে ফর্ম সংগ্রহ ও জমা দেবেন?
১। অনলাইনে আবেদনের পদ্ধতি:
যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।
২। অফলাইনে আবেদনের পদ্ধতি:
মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুইভাবে
ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে।
খ) এনসিপির মূখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।

07/11/2025

ঢাকা ১১আসনের নাহিদ ইসলামের শাপলা কলির গনজোয়ার,

Address

Chattogram Division (চট্টগ্রাম বিভাগ)
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় নাগরিক পার্টি - নাটঘর ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share