28/08/2026
প্রিয় ব্রাহ্মণপাড়ার তরুণ জুলাই সংগ্রামে আন্দোলনকারী ছাত্রছাত্রী, তোমাদেরকে জানাই হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভেচ্ছা। তোমরা যদি না রুখে দাঁড়াতে, দেশ থেকে ফ্যসিবা মুক্ত হতো না। সেদিন তোমাদের সাহসিকতায় দেশ আজ জালিমমুক্ত হয়েছে।
এখন আর কথায় কথায় পুলিশের গুলিতে মানুষ হত্যা করা হয় না। আমরা না হয় সাময়িকভাবে কিছুটা অর্থনৈতিক সংকটে পড়েছি। ইনশাআল্লাহ, সংকট কেটে যাবে। এই ফ্যাসিবাদ এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।
তোমরা যারা সেদিন ব্রাহ্মণপাড়ায় শশীদল, শিদলাই, মিরপুর, মাধবপুর, চান্দনা, সাহেবাবাদ, ব্রাহ্মণপাড়ার প্রত্যেকটি এলাকায় যেভাবে তোমরা সাহসিকতা দেখিয়ে রাস্তায় নেমে এসেছিলে, তোমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তোমাদের সেদিনের সঠিক সিদ্ধান্ত দেশ থেকে ফ্যসিবাদ ও স্বৈরাচারমুক্ত করেছে। আমরা তোমাদের কাছে চিরদিনই চিরকৃতজ্ঞ।
তোমাদের ইতিহাস যারা মুছে দিতে চায়, তারা এ দেশের কেউ নয়। তারা নিঃসন্দেহে ভারতীয় গুপ্তচর, দেশবিরোধী ভারতীয় এজেন্ডার অনুসারী। এরা সেদিন চেয়েছিল, প্রয়োজনে এক লক্ষ নয়, এক কোটি মানুষ হলেও হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে। এখনো তারা চায়, প্রয়োজনে হাজার হাজার মানুষকে হত্যা করে হলেও এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে। তারা প্রতিনিয়ত এ দেশের মানুষকে হত্যার হুমকি দিয়ে আসছে, দেশ থেকে, দেশের বাইরে থেকে। অতএব, প্রমাণ করে, এরা দেশপ্রেমিক নয়, এরা ক্ষমতালোভী, এরা জালিম।
তারা ক্ষমতায় থাকাকালীন দেশে হাজার হাজার মানুষ হত্যা করেছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। সত্য কথা বলতে মানুষ ভয় পেত। এখন দেশের মানুষ মুক্ত।
প্রিয় ব্রাহ্মণপাড়ার জুলাইযোদ্ধারা, তোমাদেরকে আবারও সংগ্রামী বিপ্লবী সালাম জানাচ্ছি। তোমাদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিই।
ইনকিলাব জিন্দাবাদ। তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ।