Mandarpur South Para Youth Society Unity

Mandarpur South Para Youth Society Unity ঐক্যে শক্তি, মানবতায় গতি।"
"একতা আমাদের পরিচয়, সেবা আমাদের অঙ্গীকার।"
"একসাথে চলি, উন্নয়নের পথে গড়ি।

30/08/2026

আলহামদুলিল্লাহ!

মান্দারপুর দক্ষিণ পাড়া যুব ফাউন্ডেশনের অন্যতম সদস্য ও সহকারী কোষাধ্যক্ষ জনাব মুহাম্মদ আবুবকর সাহেবের বড় সন্তান মুহাম্মদ মিরাজুল হক।

মান্দারপুর দক্ষিণ-পূর্ব পাড়া পাঞ্জেগানা মসজিদের সম্মানিত ইমাম সাহেবের নেতৃত্বে বিশুদ্ধভাবে কুরআন মাজিদের নাজেরা শিক্ষা সম্পন্ন করে গতকাল মহান আল্লাহ তায়ালার ঐশী গ্রন্থ পবিত্র কুরআন মাজিদ হাতে নিয়েছে।

আল্লাহ তায়ালা প্রিয় ছাত্র মুহাম্মদ মিরাজুল হককে বিশুদ্ধভাবে কুরআন মাজিদ শিক্ষা করা, তিলাওয়াত করা এবং কুরআনের আলোকে জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন।

মান্দারপুর দক্ষিণ পাড়া যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত উস্তাদ ও প্রিয় ছাত্রকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।

বিঃদ্রঃ
মান্দারপুর দক্ষিণ পাড়া যুব ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো—গ্রামের মানুষের মাঝে কুরআন শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং নৈতিকতা, উত্তম চরিত্র ও সুন্দর আখলাকসম্পন্ন মানুষ গড়ে তোলা।

আল্লাহ তায়ালা আমাদের এই মহৎ উদ্যোগকে কবুল করুন এবং এর মাধ্যমে সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিন। আমিন।

28/07/2026

মান্দারপুর দক্ষিণপাড়া যুব ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মক্তবের মাধ্যমে শিশুদের কুরআন শিক্ষা ও উত্তম আখলাক গঠনের লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় আগামী ০৫ আগস্ট ২০২৬ তারিখে মক্তবের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।

সকলের কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 😭🤲অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার প্রিয় কাকা এবং আমাদের এলাকার প্রবীণ মু...
20/07/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 😭🤲

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার প্রিয় কাকা এবং আমাদের এলাকার প্রবীণ মুরব্বি, মোহাম্মদ উলফাত আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কসবা থানা, মান্দারপুর দক্ষিণপাড়ার বাসিন্দা, আজ রাত ৯টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন।

তিনি ছিলেন আমাদের এলাকার একজন সম্মানিত ও সবার শ্রদ্ধাভাজন প্রবীণ মুরব্বি।

আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, আমার কাকার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন, কবরকে প্রশস্ত ও নূরানী করে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আফিহি, ওয়াফু আনহু।

আমীন, ইয়া রাব্বাল আলামীন। 🤲

মান্দারপুর দক্ষিণপাড়া যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রথম উদ্বোধনী মাসিক মাহফিল মান্দারপুর দক্ষিণপূর্বপাড়া বাইতুন নূর পাঞ্...
28/06/2026

মান্দারপুর দক্ষিণপাড়া যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রথম উদ্বোধনী মাসিক মাহফিল মান্দারপুর দক্ষিণপূর্বপাড়া বাইতুন নূর পাঞ্জেগানা মসজিদে অনুষ্ঠিত হয়।

আলোচনা করেন: হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ শাহেদী।

মান্দারপুর দক্ষিণপাড়া যুব ফাউন্ডেশন কর্তৃক শহরে অবস্থানরত এলাকাবাসীর জন্য ২১ জুন ২০২৬ ইং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত স...
22/06/2026

মান্দারপুর দক্ষিণপাড়া যুব ফাউন্ডেশন কর্তৃক শহরে অবস্থানরত এলাকাবাসীর জন্য ২১ জুন ২০২৬ ইং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অতিথি হিসেবে ছিলেন, হাফেয মাসুম বিল্লাহ শাহেদী ও মান্দারপুর দক্ষিণপাড়া যুব ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

🌱 যুবসমাজই পরিবর্তনের শক্তি।একটি সংগঠিত যুবসমাজ পারে একটি এলাকা, একটি সমাজ, এমনকি একটি দেশকে বদলে দিতে। আমরা বিশ্বাস করি...
18/06/2026

🌱 যুবসমাজই পরিবর্তনের শক্তি।

একটি সংগঠিত যুবসমাজ পারে একটি এলাকা, একটি সমাজ, এমনকি একটি দেশকে বদলে দিতে। আমরা বিশ্বাস করি—মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নে কাজ করা এবং ঐক্যের বন্ধন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলি।

💙 একতাই শক্তি, সেবাই আমাদের পরিচয়। #যুব_সংগঠন #মানবতার_সেবা #ঐক্য_ও_উন্নয়ন
মান্দারপুর দক্ষিণপাড়া যুব ফাউন্ডেশন

Address

MSYU
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mandarpur South Para Youth Society Unity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share