18/08/2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী ২০২৬ এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর কর্তৃক আয়োজিত প্রতিযোগিতাসমূহের পুরস্কার বিজয়ীদের গত ১২/০৮/২০২৬ তারিখে পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিল্পকলা একাডেমি চাঁদপুর মিলনায়তনে মান্যবর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে আয়োজিত "বর্ষামঙ্গল" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউদ্দীন, সম্মানীত কমিশনার, চট্টগ্রাম বিভাগ। উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা শেষে জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ পর্বে সঞ্চালনায় ছিলেন জনাব উম্মে রায়হানা ফেরদৌস, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর।