রাজারগাঁও ইউনিয়ন যুবদল

রাজারগাঁও  ইউনিয়ন যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
১নং রাজারগাঁও ইউনিয়ন (শাখা)
হাজিগঞ্জ, চাঁদপুর

দেশের যে কোন ইউনিয়নের সরকারি বরাদ্দকৃত বাজেট তথ্য জানতে চাইলে নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসার বরাবর তথ্য অধিকার আইন, ২০০৯...
31/07/2026

দেশের যে কোন ইউনিয়নের সরকারি বরাদ্দকৃত বাজেট তথ্য জানতে চাইলে নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসার বরাবর তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদন করলে যাবতীয় বরাদ্দকৃ বাজেট সম্পর্কে জানাতে পারবেন।

একটি নমুনা নিম্নো দেওয়া হলো।
তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদনপত্র (ফরম 'ক')
বরাবর উপজেলা নির্বাহী অফিসারহাজীগঞ্জ, চাঁদপুর। (নোট: আপনার উপজেলার নাম ভিন্ন হলে তা লিখবেন)
বিষয়: তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় ১নং রাজারগাঁও ইউপির ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ সংক্রান্ত তথ্য প্রাপ্তির আবেদন।
মহোদয়,তথ্য অধিকার আইন, ২০০৯-এর বিধান অনুযায়ী আমি নিম্নলিখিত তথ্যাদি পাওয়ার জন্য আবেদন করছি:
১। আবেদনকারীর বিবরণ:
নাম: [আপনার পূর্ণ নাম লিখুন]
পিতার নাম: [পিতার নাম লিখুন]
মাতার নাম: [মাতার নাম লিখুন]
বর্তমান ঠিকানা: [আপনার বর্তমান ঠিকানা]
স্থায়ী ঠিকানা: [আপনার স্থায়ী ঠিকানা]
মোবাইল নম্বর: [আপনার সচল মোবাইল নম্বর]
ই-মেইল (যদি থাকে): [আপনার ই-মেইল]
১নও ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারের বিভিন্ন খাত থেকে প্রাপ্ত সকল প্রকার বরাদ্দের তালিকা, প্রকল্প ও ব্যয়ের নিম্নোক্ত তথ্যাদি সার্টিফাইড কপি আকারে প্রয়োজন:
ক) সাধারণ ও বিশেষ থোক বরাদ্দ (এডিপি ও এলজিএসপি): ২০২৫-২০২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) এবং লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট (LGSP) খাত থেকে প্রাপ্ত মোট বরাদ্দের পরিমাণ এবং ওয়ার্ডভিত্তিক অনুমোদিত সকল স্কিম বা প্রকল্পের তালিকা।
খ) সামাজিক নিরাপত্তা ও খাদ্যবান্ধব কর্মসূচি: উক্ত অর্থবছরের ভিডব্লিউবি (VWB), জিআর (GR), ওএমএস (OMS), এবং প্রধানমন্ত্রীর উপহারসহ সকল খাদ্যশস্য বরাদ্দের পরিমাণ, মাষ্টাররোল এবং সুবিধাভোগীদের ওয়ার্ডভিত্তিক তালিকা।
গ) কর্মসংস্থান ও গ্রামীণ অবকাঠামো সংস্কার: অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (EGPP-৪০ দিন), টিআর (টেস্ট রিলিফ), কাবিটা (কাজের বিনিময়ে টাকা) এবং কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) খাতের মোট বরাদ্দের পরিমাণ, প্রকল্প তালিকা এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির (PIC) সভাপতি ও সদস্যদের নাম।
ঘ) নিজস্ব আয় ও রাজস্ব খাত: ইউপির নিজস্ব ট্যাক্স, হাট-বাজার ইজারা, এবং ১% ভূমি হস্তান্তর কর থেকে প্রাপ্ত মোট রাজস্বের পরিমাণ এবং তা থেকে ব্যয়কৃত খাতের বিবরণ।
আবেদনকারীর স্বাক্ষর: .....................................
আবেদন জমা দেওয়ার নিয়ম।
রসিদ সংগ্রহ: আবেদনপত্রটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে (ইউএনও অফিস) দুই কপি নিয়ে যাবেন। এক কপিতে তাদের ডায়েরি নম্বর বা রিসিভড সিল ও স্বাক্ষর নিয়ে নিজের কাছে প্রমাণ হিসেবে রেখে দেবেন।
ফি বা খরচ: আইন অনুযায়ী তথ্য ফটোকপি করার জন্য প্রতি পৃষ্ঠার জন্য ২ টাকা হারে ফি লাগতে পারে, যা তথ্য প্রস্তুত হওয়ার পর আপনাকে পরিশোধ করতে হবে।
সময়সীমা: ইউএনও অফিস আবেদন পাওয়ার পর থেকে ২০ কার্যদিবসের মধ্যে আপনাকে এই তথ্য সরবরাহ করতে বাধ্য।
তথ্য না দিলে আপনি জেলা ডিসি বরাবর আপিল করতে পারবেন।

১নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাধারন সম্পাদক মোঃ আল- আমিন ভূইয়া পিতার মৃত্যতে শোক বার্তা।
01/07/2026

১নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাধারন সম্পাদক মোঃ আল- আমিন ভূইয়া পিতার মৃত্যতে শোক বার্তা।

🌙✨ *ঈদ মোবারক* ✨🌙  ১নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্...
26/05/2026

🌙✨ *ঈদ মোবারক* ✨🌙

১নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।

োবারক #যুবদল #

রাজারগাঁও ইউনিয়ন বিএনপির রাজনীতিতে যে নামটি নিবেদন, ত্যাগ ও লড়াইয়ের প্রতীক হয়ে আছে, তিনি হলেন মোঃ বাশার আহমেদ।*১. রাজনৈত...
20/05/2026

রাজারগাঁও ইউনিয়ন বিএনপির রাজনীতিতে যে নামটি নিবেদন, ত্যাগ ও লড়াইয়ের প্রতীক হয়ে আছে, তিনি হলেন মোঃ বাশার আহমেদ।
*১. রাজনৈতিক পথচলা:
২০০৪ সাল থেকে শুরু। দীর্ঘ ২২ বছর নিজের অর্থ, শ্রম ও সময় ব্যয় করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে নিজেকে উজাড় করে দিয়েছেন।
যে সময়ে নেতা-কর্মীরা নিজেদের রাজনৈতিক পরিচয় দিতেও ভয় পেত, সেই দুঃসময়ে তিনি ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। রাজারগাঁও বাজারে দুঃসময়ে বিএনপির প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে তার ভূমিকা সবার জানা।
*২. ত্যাগ ও অবদান:
দলের গ্রুপিং রাজনীতি নিরসনে সদ্য সাবেক যুবদল কমিটিতে তাকে অবমূল্যায়ন করা হলেও, দলের বৃহত্তর ঐক্যের স্বার্থে সবকিছু মেনে নিয়েছেন।
কিন্তু সুযোগসন্ধানী কিছু লোক কমিটি নিজের পক্ষে নেওয়ার পর পুনরায় লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান গ্রহণ করে ছিলেন।
যুবদলের নেতৃত্বের এই ক্রান্তিলগ্নে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইকে এমপি নির্বাচিত করার জন্য পুরো ইউনিয়ন যুবদলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাতে বাশার আহমেদের ভূমিকা ছিল প্রশংসনীয়। এছাড়াও গত নির্বাচনে মাঠপর্যায়ে তার ভূমিকা অপরিসীম।
রাজনীতি করতে গিয়ে তিনি নিজের জীবনের সোনালি সময় ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দলের সুসময়ে যদি অর্থের কাছে এই ধরনের ত্যাগী নেতারা হেরে যায়, তবে রাজনীতি প্রশ্নবিদ্ধ হয়।
*৩. আগামীর আহ্বান:
বর্তমানে আবারও "রাজনৈতিক সমঝোতার" নামে নতুন অপরাজনৈতিক ফর্মুলা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে সুবিধাভোগী গোষ্ঠী। জাতীয়তাবাদী যুবদল সকল অরাজনৈতিক মোকাবেলা প্রস্তুুত।
আমরা বিশ্বাস করি, আসন্ন ১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে মোঃ বাশার আহমেদের বিকল্প নেই।
*৪. বিগত দিনের দায়িত্ব পালন:*
1. সাবেক সিনিয়র সহ-সভাপতি (২০২২-২০২৫)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,
১নং রাজারগাঁও ইউনিয়ন শাখা
2. যুগ্ম আহ্বায়ক (২০১০-২০১২)
3. সাধারণ সম্পাদক (২০১২-২০১৪)
4. সাধারণ সম্পাদক (২০১৪-২০১৭)
5. সভাপতি (২০১৭-২০২১)
১নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদল
6. সাবেক যুগ্ম-আহ্বায়ক (২০১৩)
হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল।

১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের তৃণমূলের প্রাণের দাবি।রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্য...
02/05/2026

১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের তৃণমূলের প্রাণের দাবি।রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে
আমরা ইউনিয়ন যুবদলের নতুন কমিটিতে
সভাপতি: জনাব Kazi Ibrahim Mamun
সাধারণ সম্পাদক: Bashar Ahmed
কে দেখতে চাই।

তৃণমূলের এই দাবি উপজেলা ও জেলা নেতৃবৃন্দের কাছে পৌঁছে দিতে
সকল নেতাকর্মীর প্রতি অনুরোধ রইল।

প্রচারে: রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীবৃন্দ

দলের দুঃসময়ে রাজপথে দুঃখে-সুখে যিনি সবসময় পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন।১নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধা...
19/04/2026

দলের দুঃসময়ে রাজপথে দুঃখে-সুখে
যিনি সবসময় পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন।

১নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের
সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং
জাতীয়তাবাদী যুবদলের সদ্য সাবেক সিনিয়র সভাপতি

আমাদের প্রাণপ্রিয় বাশার আহমেদ ভাইকে

১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের
সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই

১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি পদে মামুন ভাই এবং সাধারণ সম্পাদক পদে বাশার ভাইয়ের বিকল্প নেই।আমরা বিশ্বাস করি, তাদে...
11/03/2026

১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি পদে মামুন ভাই এবং সাধারণ সম্পাদক পদে বাশার ভাইয়ের বিকল্প নেই।
আমরা বিশ্বাস করি, তাদের নেতৃত্বে আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Address

রাজারগাঁও, বাজার রোড
Chandpur
3610

Alerts

Be the first to know and let us send you an email when রাজারগাঁও ইউনিয়ন যুবদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to রাজারগাঁও ইউনিয়ন যুবদল:

Shortcuts

Share