Chandpur Govt College BNCC Platoon Army Wings

Chandpur Govt College BNCC Platoon Army Wings Official Page | CGC BNCC Platoon
(1 No. Joint Platoon)
C Company | 8 Battalion | Moynamati Regiment

সাপ্তাহিক ক্লাসের অংশ হিসেবে ক্যাম্প প্রস্তুতি বিষয়ক সামরিক প্রশিক্ষণ।
01/09/2026

সাপ্তাহিক ক্লাসের অংশ হিসেবে ক্যাম্প প্রস্তুতি বিষয়ক সামরিক প্রশিক্ষণ।

শুভ জন্মদিন ক্যাডেট ইশতিয়াক ইসলাম লিমন।
22/08/2026

শুভ জন্মদিন ক্যাডেট ইশতিয়াক ইসলাম লিমন।

আন্তঃ রেজিমেন্ট/উইং ১ কিলোমিটার দৌড় ও বাধা অতিক্রম প্রতিযোগিতা-২০২৬ এ ময়নামতি রেজিমেন্টের থেকে অংশগ্রহণ করে চাঁদপুর সরকা...
21/08/2026

আন্তঃ রেজিমেন্ট/উইং ১ কিলোমিটার দৌড় ও বাধা অতিক্রম প্রতিযোগিতা-২০২৬ এ ময়নামতি রেজিমেন্টের থেকে অংশগ্রহণ করে চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট ওয়াইছ।

উক্ত প্রতিযোগিতায় ময়নামতি রেজিমেন্ট রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে ক্যাডেট ওয়াইছকে অভিনন্দন ও শুভেচ্ছা।

C Company | 8 Battalion | Moynamati Regiment

গত ১৯ আগস্ট ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত ক্যাডেট পদোন্নতি পরীক্ষার কিছু স্থিরচিত্র।উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন পিইউও শাহজালাল...
20/08/2026

গত ১৯ আগস্ট ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত ক্যাডেট পদোন্নতি পরীক্ষার কিছু স্থিরচিত্র।

উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন পিইউও শাহজালাল স্যার, সামরিক প্রশিক্ষক কর্পোরাল হাফিজ এবং চাঁদপুর সরকারি কলেজ ও হাজিগঞ্জ ডিগ্রি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ।

ক্যাডেট বিদায় সংবর্ধনা-২০২৬চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনে অনুষ্ঠিত হলো ২৪-২৫ শিক্ষাবর্ষের  ক্যাডেটদের বিদ...
14/08/2026

ক্যাডেট বিদায় সংবর্ধনা-২০২৬

চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনে অনুষ্ঠিত হলো ২৪-২৫ শিক্ষাবর্ষের ক্যাডেটদের বিদায় সংবর্ধনা।

দায়িত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বের পথে যাদের পথচলা শুরু হয়েছিল বিএনসিসির মাধ্যমে তাদের আগামী দিনের পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত ও গৌরবময়।

মিডিয়া উইং
চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।

আজ ১৩ই আগস্ট ২০২৬ তারিখে ডেঙ্গু সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা র‍্যালি–২০২৬ অনুষ্ঠিত হয়।উক্ত র‍্যালিতে চাঁদপুর সদর উ...
13/08/2026

আজ ১৩ই আগস্ট ২০২৬ তারিখে ডেঙ্গু সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা র‍্যালি–২০২৬ অনুষ্ঠিত হয়।

উক্ত র‍্যালিতে চাঁদপুর সদর উপজেলার পাঁচটি বিএনসিসি প্লাটুন সমন্বিতভাবে অংশগ্রহণ করে। চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন থেকে ২৫ জন ক্যাডেট উক্ত র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সম্মানিত উপাধ্যক্ষ সেকেন্ড লেফটেন্যান্ট হাবিবুর রহমান মিয়া স্যার, চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও শাহজালাল স্যার, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত পিইউওবৃন্দ, সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটবৃন্দ।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

সি কোম্পানি | ৮ বিএনসিসি ব্যাটালিয়ন
ময়নামতি রেজিমেন্ট।

মিডিয়া উইং
চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), ময়নামতি রেজিমেন্টের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের...
07/08/2026

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), ময়নামতি রেজিমেন্টের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান, ড্রেন, ঝোপঝাড় এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের মান্যবর উপাধ্যক্ষ সেকেন্ড লেফটেন্যান্ট হাবিবুর রহমান মিয়া স্যার এবং কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।

কর্মসূচিতে সার্বিক নেতৃত্ব প্রদান করেন প্লাটুন কমান্ডার পিইউও শাহজালাল স্যার।

এ সময় উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষক কর্পোরাল হাফিজ। এছাড়াও চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের সকল ক্যাডেট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করেন।

মিডিয়া উইং
চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।

আজ ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. আব্দুল মাননান...
05/08/2026

আজ ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. আব্দুল মাননান স্যারের নেতৃত্বে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার, পিইউও (Professor Under Officer) শাহজালাল স্যার।

অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা রক্ষা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভায় দায়িত্ব পালন করে চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ।

P.C : Cadet Dabojit Roy

আজ অনুষ্ঠিত হয়েছে ক্যাডেট প্রমোশন র‍্যাংক পরিধান।পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটদের র‍্যাংক পরিয়ে দেন কলেজের সম্মানিত অধ্যক্ষ...
03/08/2026

আজ অনুষ্ঠিত হয়েছে ক্যাডেট প্রমোশন র‍্যাংক পরিধান।

পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটদের র‍্যাংক পরিয়ে দেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. আবদুল মাননান স্যার। এ সময় উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার পিইউও শাহজালাল স্যার, সামরিক প্রশিক্ষক কর্পোরাল হাফিজ, এবং প্লাটুনের সকল ক্যাডেটবৃন্দ।

পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

মিডিয়া উইং
চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।

28/07/2026

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন

৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস্/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্স

আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট ২০২৬

অনলাইনে আবেদন করতে ভিজিট করুন
https://join.army.mil.bd

Address

Chandpur Sadar
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur Govt College BNCC Platoon Army Wings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share