DC Office, Chandpur
- Home
- Bangladesh
- Chandpur
- DC Office, Chandpur
To increase the communication for providing better service
Address
Chandpur
Chandpur
3600
General information
১৮৭৮ সালের ১লা জুন ত্রিপুরা জেলার দক্ষিণাঞ্চলের থানাগুলির সমন্বয়ে চাঁদপুর মহকুমা সৃষ্টি হয়। মিঃ কে সি দাস গুপ্তা নামক একজন ভারতীয় সিভিল সার্ভেন্ট চাঁদপুরের প্রথম মহকুমা প্রশাসক নিযুক্ত হন। পরবর্তীতে চাঁদপুরের মানচিত্রে বেশ কিছু রদবদল হয়। ১৯২৭ সালের ১৮ অক্টোবর চাঁদপুর থানা থেকে জেএল নম্বর ১২০, ১২৩, ১২৪ মৌজাকে তৎকালীন ফরিদপুর জেলার ভেদরগঞ্জ থানার সাথে সংযুক্ত করা হয়। ১৯২৯ সালের ২১ মার্চ গোসাইরহাট থানার জে এল নম্বর ৩৫০-৩৫৭ মৌজাকে চাঁদপুর থানার সংগে যুক্ত করা হয়। ১৯৩০ সালের ৫ জুলাই এবং ১৯৩১ সালের ১লা জুলাই রাজবাড়ী থানার জেএল নং- ৩৫৮-৩৬৪ মৌজাকে চাঁদপুর থানার সঙ্গে যুক্ত করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত মোট ৪৯ জন মহকুমা প্রশাসক চাঁদপুরের শাসন কার্য পরিচালনা করেন। এঁদের মধ্যে ১১ জন আইসি এস, একজন বেঙ্গল সিভিল সার্ভিস অফিসার, ২১ জন সিএসপি অফিসার, ৬ জন ই, পি, সি, এস কর্মকর্তা ছিলেন। স্বাধীনতা পূর্ব সর্বশেষ মহাকুমা প্রশাসক ছিলেন জনাব মোহাম্মদ আলী মিয়া (ইপিসিএস অফিসার)। স্বাধীনতা উত্তর প্রথম মহাকুমা প্রশাসক ছিলেন জনাব আইয়ুব কাদরী এবং চাঁদপুরের সর্বশেষ মহকুমা প্রশাসক ছিলেন জনাব মোঃ আকতার হোসেন খাঁন। চাঁদপুর জেলা সৃষ্টিঃ১৯৮৪ সালে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জেলা পুনর্গঠন নীতির আওতায় চাঁদপুর মহকুমাকে জেলায় উন্নীত করেন এবং ১৯৮৪ সালে ১লা ফেব্রুয়ারী জেলা হিসেবে চাঁদপুরের কার্যক্রম শুরু হয়। জনাব আলহাজ্ব জানিবুল হক চাঁদপুর জেলার প্রথম জেলা প্রশাসক নিযুক্ত হন। জেলা সৃষ্টির পর এ যাবৎ মোট ১৬ জন জেলা প্রশাসক চাঁদপুর জেলায় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ জনাব প্রিয়তোষ সাহা ২৪ মার্চ ২০১০ থেকে জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। কালেক্টরেট ভবনঃ জেলা সৃষ্টির পর স্বাভাবিক ভাবেই চাঁদপুর কালেক্টরেটের কার্যক্রম বেড়ে যায় এবং নতুন কালেক্টরেট ভবন নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। চাঁদপুর শহরের ষোলঘর নামক স্থানে ২৮ নভেম্বর ১৯৯৯ তারিখে নতুন কালেক্টরেট ভবন উদ্বোধনের পর হতে চাঁদপুর জেলা প্রশাসনের কার্যক্রম উক্ত কালেক্টরেট ভবন হতে পরিচালিত হয়ে আসছে। বর্তমান কালেক্টরেট ভবনে জেলা প্রশাসনের কার্যক্রম স্থানান্তরের পূর্ব পর্যন্ত চাঁদপুর জেলা এবং তৎপূর্বে মহকুমা প্রশাসকের কার্যক্রম চাঁদপুরের বর্তমান ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এর স্থানটিতে অবস্থিত ভবন হতে পরিচালিত হতো। উক্ত ভবনের পাশে এখনো চাঁদপুরের জেলা প্রশাসকের বাসভবন তথা আবাসিক কার্যালয় অবস্থিত রয়েছে।
Website
Alerts
Be the first to know and let us send you an email when DC Office, Chandpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Organization
Send a message to DC Office, Chandpur: