From Politics

From Politics Analysis | Opinion | Change
From Analysis to Impact.
(8)

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের মানবিক বোঝা নয়, এটি আমাদের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, সীমান্ত এবং আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্...
17/08/2026

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের মানবিক বোঝা নয়, এটি আমাদের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, সীমান্ত এবং আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে জড়িত।

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের আগ্রহের খবর নিঃসন্দেহে আশাব্যঞ্জক। Tarique Rahman সরকার কে বিশেষ ধন্যবাদ।

বর্তমান সরকার স্পষ্টভাবে বিশ্বাস করে, পররাষ্ট্রনীতি হবে দেশের স্বার্থকেন্দ্রিক। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব থাকবে, কিন্তু সেই বন্ধুত্বের ভিত্তি হবে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তা।

এই সরকার শুধু সরকারের সরকার নয়, এটি দেশ ও জনগণের সরকার। তাই আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রে থাকবে বাংলাদেশের জনগণের স্বার্থ।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার হোক।

বাংলাদেশের মাটিতে দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটের অবসান ঘটিয়ে রোহিঙ্গারা যেন নিজেদের মাতৃভূমিতে নিরাপদ ও সম্মানজনকভাবে ফিরে যেতে পারে—এটাই হওয়া উচিত আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার।

বাংলাদেশের স্বার্থ সবার আগে। 💝
তাই, সবার আগে বাংলাদেশ! 🇧🇩

17/08/2026

১৬২ বছর ১৬৪ দিন আগে যুক্তরাষ্ট্রের গেটিসবার্গের রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে আব্রাহাম লিংকন যে ঐক্য ও পুনর্মিলনের আহ্বান জানিয়েছিলেন, যা বিভক্ত একটি জাতিকে নতুন করে একতার পথে এগিয়ে নিয়েছিল—২০২৪-এর রক্তাক্ত জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মহান সংসদেও যেন আজ সেই আকাঙ্ক্ষারই এক ঐতিহাসিক প্রতিধ্বনি শোনা গেল।

মাননীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের সাহসী বক্তব্যে প্রথমবারের মতো স্পষ্ট হয়ে উঠেছে সেই ‘জাতির লালিত আকাঙ্ক্ষা’, যার জন্য এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছে।

আজকের এই সংসদ ভবন শুধু একটি স্থাপনা নয়; আবু সাঈদ, ফাইয়াজ এবং অগণিত সাধারণ মানুষ, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই রাষ্ট্রের এক পবিত্র আমানত। জুলাইয়ের সেই বিপ্লব কোনো নির্দিষ্ট দলীয় স্বার্থের বহিঃপ্রকাশ ছিল না; এটি ছিল দীর্ঘদিনের বঞ্চনা, ক্ষোভ ও সাধারণ মানুষের পুঞ্জীভূত আকাঙ্ক্ষার বিস্ফোরণ।

জাতি আজ ক্লান্ত। মানুষ আর হিংসা, ঘৃণা কিংবা প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। আব্রাহাম লিংকন যেমন বিভেদের ক্ষত ভুলে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলেন, তেমনি মাননীয় সংসদ সদস্য সংসদে অশালীন ভাষা, পরস্পরকে বর্জন এবং বিভাজনের রাজনীতি পরিহার করে ১৭ কোটি মানুষের আকাঙ্ক্ষার সত্যিকারের প্রতিফলন দেখতে চেয়েছেন। আজ সময় এসেছে বিভাজনের রাজনীতি পেছনে ফেলে দৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলার।

“পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার নিজের ঘরে আলো জ্বালানোর সময় এসেছে”—এই বক্তব্যের মধ্য দিয়ে মাননীয় সংসদ সদস্য আমাদের জাতীয় অগ্রাধিকারের বিষয়টি অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন। আমাদের নীতি হতে হবে—‘সবার আগে বাংলাদেশ।’ কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল না হয়ে, দিল্লি নয়, পিন্ডি নয়—আমাদের নিজেদের শক্তিতেই দেশের অন্ধকার দূর করতে হবে এবং বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে।

বিপ্লব-পরবর্তী সময়েও নানা ধরনের ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ বিদ্যমান। অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষা করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থে প্রয়োজন হলে জীবনের শেষ বিন্দু পর্যন্ত এই ঐক্য ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াতে হবে।

আসুন, আমরা অতীতের বিভেদ ও ভেদাভেদ ভুলে এমন একটি সুন্দর, স্বাভাবিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলি—যেখানে প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে থাকবে দেশপ্রেম, বিভাজনের পরিবর্তে থাকবে ঐক্য এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে থাকবে বাংলাদেশ।

বিএনপি সরকার জনগণের কাছে জবাবদিহি করেছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত। অতীতে কোনো সরকার এভাবে নিজেদের কার্যক্রম...
17/08/2026

বিএনপি সরকার জনগণের কাছে জবাবদিহি করেছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত। অতীতে কোনো সরকার এভাবে নিজেদের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতাগুলো এত বিস্তারিতভাবে জনগণের সামনে তুলে ধরেছে বলে মনে হয় না।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। জনগণের জানার অধিকারকে গুরুত্ব দিয়ে সরকার জানিয়ে দিচ্ছে—কী কী হয়েছে, কোথায় সীমাবদ্ধতা রয়েছে এবং সামনে কী কী করার পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ।

বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে।

সেই জানার আগ্রহ পূরণের উদ্দেশ্যেই প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে ধরে এই ই-বুক প্রকাশ করা হয়েছে।

ই-বুকে সরকারের প্রথম ১৮০ দিনের উল্লেখযোগ্য উদ্যোগ, সংস্কার ও অর্জনের একটি তথ্যনির্ভর চিত্র তুলে ধরা হয়েছে।

এটি শুধু ছয় মাসের কর্মকাণ্ডের বিবরণ নয়; বরং ভবিষ্যৎ পথচলার ভিত্তি এবং পরিবর্তনশীল বাংলাদেশের অগ্রযাত্রার একটি প্রামাণ্য দলিল।

জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের কাছে জবাবদিহি করেই এগিয়ে যাবে বাংলাদেশ। ইনশাআল্লাহ।

াংলা

17/08/2026

মোঃ নাছির উদ্দিন শাওন এর ইতিহাস উত্তপ্ত সময়ের। শুভকামনা সবসময়ই আপনার জন্য।

~~~ হামীম

17/08/2026

মিলাদুন্নবীতে ছুটি ঘোষণায় তারেক রহমানকে ধন্যবাদ দিলেন মুফতী পীর গিয়াসউদ্দিন তাহেরী হুজুর।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা তাহেরী হুজুর।

তিনি এ সিদ্ধান্তকে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি সরকারের সম্মান ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

ছাত্রদলের কমিটিতে মোঃ নাছির উদ্দিন শাওন ভাই। শুভকামনা সবসময়ই ভাইয়া। ইনশাআল্লাহ। 💝🌸
16/08/2026

ছাত্রদলের কমিটিতে মোঃ নাছির উদ্দিন শাওন ভাই। শুভকামনা সবসময়ই ভাইয়া। ইনশাআল্লাহ। 💝🌸

16/08/2026

“অনেকে আমার মাকে বলতো—পড়ালেখা করিয়ে লাভ নেই, ওকে দিয়ে ভিক্ষা করাও।”

আজ সেই প্রতিবন্ধী মানুষটিই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে নিজের জীবনের গল্প বলছেন—কারণ তিনি চাকরি পেয়েছেন, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন।

প্রতিবন্ধিতা কোনো মানুষের স্বপ্নের পথে বাধা হতে পারে না। প্রয়োজন শুধু সুযোগ, সহমর্মিতা ও রাষ্ট্রের পাশে দাঁড়ানো।

একজন মানুষের হাতে ভিক্ষার পাত্র নয়, চাকরির নিয়োগপত্র তুলে দেওয়াই হোক আমাদের মানবিক বাংলাদেশের প্রতিচ্ছবি। ❤️🇧🇩

আলহামদুলিল্লাহ, ১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস।
16/08/2026

আলহামদুলিল্লাহ, ১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস।

15/08/2026

আপনাদের প্রথম এবং দ্বিতীয় নেতা আমার পিছনে রাজনীতি করেছে।

~~~ রাশেদ খান 🔥

Address

Chattogram
Chattogram

Website

Alerts

Be the first to know and let us send you an email when From Politics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share