08/01/2025
আসসালামু আলাইকুম!
🤝সতর্কতা!✅
ইসলামি স্কলার, তাফসির কারক, আলোচকেরা বিভিন্ন আলোচনা ও তাফসির মাহফিলে ১-২ ঘন্টা কথা বলেন। তখন হঠাৎ বা নিজের অজান্তেই হয়তো কিছু বুঝানোর মধ্যে, ভাষাগত বা শাখাগত হয়তো একটা দুইটা ভূল কথা মুখ দিয়ে বাহির হতেই পারে এটা স্বাভাবিক (মানুষ ভুলের উর্ধে নয়)। তাই বলে এটা নিয়ে আমরা সাধারণ লোক, জেনারেল শিক্ষীত লোকজন ও আমজনতা ইলেক্ট্রনিক্স মিডিয়াতে এসে যা ইচ্ছে তা পোস্ট করার মধ্যমে লাফাইতে পারি না😭। আর এটা সুক্ষ্ম বিষয় বা মাসালা মাসায়েলের বিষয়ও হতে পারে, এটা নিয়ে আলেমরা বসে যে বা যারা বলছেন, বলবেন ওনার বা ওনাদের সাথে ফোনে বা সরাসরি দেখা করে আলোচনার মাধ্যমে বিষয়টি সংশোধনের ব্যাপারে কথা বলবেন বা সমাধান করবেন। এটা নিয়ে সোসাইল মিডিয়ায় এতো টহল করা কি আছে বলুন তো ভাই!
এরকম চলতে থাকলে হয়তো সাধারণ জনগণের ইসলামের সৌন্দর্যের প্রতি অনিহা চলে আসবে। তখন সাধারণ জনগন একে অপরকে বলবে যে এই হুজুর বলে এক রকম, ওই হুজুর বলে আর এক রকম এই হুজুর ওই হুজুরকে নিয়ে কটুক্তি করে, সমালোচনা করে, একদল বলে আমাদের সব ঠিক, ওনাদের গুলো ভূল ইত্যাদি। তখন সাধারণ ও জেনারেল শিক্ষিতরা বলবে যে যা হুজুরদের কথায় শুনব না। ওনারা বলে এরকম আবার ওনারা বলে এরকম, যা কারো কথায় শুনব না!
তাই আপনাদের কারণে হয়তো অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে দূরে সরে যাবে ইত্যাদি।
আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই এগুলো বন্ধ করুন🙏🙏🙏🤲!!!
#তাই আল্লাহর ওয়াস্তে ভাই আপনারা বক্তাদের অনেক পুরনো ও নতুন ভিডিও থেকে দেড় ঘন্টা, দুই ঘন্টার আলোচনার মধ্য থেকে ইউটিউব, টিকটক ও ফেসবুক ১-২ মিনিট কাটছাট করে নিয়ে রিলস ভিডিও তৈরি করে জাতিকে বিভ্রান্তিতে ফেলেদিয়েন না প্লিজ! এটা কোন ধরনের মানষিকতা বুঝিনা!?
🙏🙏🙏আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করুন!!!